SVMCM Scholarship: 2025-26 এর স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন শুরু

Follow
Follow
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

SVMCM Scholarship 2025-26: Swami Vivekananda Merit Cum Means Scholarship 2025-26 এর আবেদন শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের মেধাবী ও আর্থিকভাবে দুর্বল ছাত্র–ছাত্রীরা এই স্কলারশিপে মাসে ₹1000 থেকে ₹8000 পর্যন্ত পাবে। যোগ্যতা, ডকুমেন্ট, আবেদন পদ্ধতি ও স্কলারশিপ অ্যামাউন্ট দেখে নিন।

পশ্চিমবঙ্গের ছাত্র–ছাত্রীদের জন্য দারুণ খুশির খবর। রাজ্য সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ বৃত্তি Swami Vivekananda Merit Cum Means Scholarship 2025-26 এর অনলাইন আবেদন শুরু হয়েছে। মেধাবী কিন্তু আর্থিক সমস্যায় পিছিয়ে থাকা ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপের মাধ্যমে মাসে ₹১,০০০ থেকে ₹৮,০০০ পর্যন্ত অর্থসাহায্য পাবে। হায়ার সেকেন্ডারি থেকে শুরু করে কলেজ, পলিটেকনিক, ইঞ্জিনিয়ারিং, মেডিক্যাল—সব লেভেলের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। আজকের রিপোর্টে জানিয়ে দিচ্ছি—যোগ্যতা, কত টাকা পাবেন, কী কী কাগজ লাগবে, এবং কিভাবে আবেদন করতে হবে।

Swami Vivekananda Scholarship কী?

SVMCM Scholarship পশ্চিমবঙ্গ সরকারের একটি অর্থসাহায্যের স্কিম, যেখানে মেধাবী কিন্তু আর্থিকভাবে দুর্বল ছাত্র–ছাত্রীদের পড়াশোনার জন্য মাসিক টাকা দেওয়া হয়। আবেদনকারীর যোগ্যতা থাকলে বৃত্তির টাকা সরাসরি তাঁর ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। ফলে টিউশন ফি, বই–খাতা, হোস্টেল খরচ—সব ক্ষেত্রেই বড় সাহায্য হয়ে থাকে। অনলাইন আবেদন চালু হয়েছে ২৮ নভেম্বর ২০২৫ থেকে এবং বর্তমানে Fresh ও Renewal—দুটোই করা যাচ্ছে।

কোন কোন লেভেলে SVMCM Scholarship দেওয়া হয়?

এই স্কলারশিপটি রাজ্যের প্রায় সব স্তরের ছাত্র–ছাত্রীদের জন্য প্রযোজ্য—

  • Higher Secondary (Class 11–12)
  • UG Courses (BA, BSc, BCom, BBA, BCA)
  • PG Courses (MA, MSc, MCom)
  • Professional Courses (Engineering, Medical, Pharmacy)
  • Polytechnic / Diploma
  • M.Phil / Ph.D গবেষণা

Swami Vivekananda Scholarship এ কত টাকা পাওয়া যায়?

কোর্স অনুযায়ী প্রতি মাসে দেওয়া হয়—

  • HS (11–12): ₹1,000
  • UG Arts/Commerce: ₹1,000
  • UG Science: ₹1,500
  • UG Professional: ₹5,000
  • Diploma/Polytechnic: ₹1,500
  • PG Arts/Commerce: ₹2,000
  • PG Science: ₹2,500
  • PG Professional: ₹5,000
  • M.Phil: ₹5,000
  • Ph.D: ₹8,000

SVMCM Eligibility Criteria (যোগ্যতার শর্ত)

স্কলারশিপ পাওয়ার জন্য নিচের শর্তগুলো বাধ্যতামূলক—

  • আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে
  • পরিবারের বার্ষিক আয় ₹2.5 লক্ষের মধ্যে
  • আগের পরীক্ষায় সাধারণত 60%+ নম্বর থাকতে হবে
  • স্বীকৃত প্রতিষ্ঠান / কলেজে ভর্তি থাকা আবশ্যক
  • একই সময়ে অন্য কোনো বড় সরকারি স্কলারশিপ নেওয়া যাবে না

SVMCM Scholarship-এর সুবিধা

এই স্কলারশিপ ছাত্রদের পড়াশোনায় বড় সহায়ক। কারণ—

  • টিউশন ফি, হোস্টেল, বই–খাতার খরচে আর্থিক সাহায্য
  • সম্পূর্ণ অনলাইন আবেদন
  • টাকা সরাসরি শিক্ষার্থীর ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়
  • Fresh ও Renewal—দুটোই সহজে করা যায়

কোন কোন ডকুমেন্ট লাগবে?

অনলাইন আবেদন ও প্রতিষ্ঠানে হার্ডকপি জমার জন্য লাগবে—

  • Madhyamik / HS / UG Marksheet
  • Aadhaar বা Voter Card
  • Income Certificate (BDO/SDO/Gazetted Officer)
  • Passport Size Photo
  • Admission Receipt
  • Bank Passbook
  • Domicile প্রমাণপত্র

কিভাবে SVMCM Scholarship Online Apply করবেন?

১) অফিসিয়াল ওয়েবসাইটে যান: svmcm.wb.gov.in
২) Fresh Application নির্বাচন করুন
৩) নাম, মোবাইল নম্বর, ইমেইল, ঠিকানা দিন
৪) কোর্সের লেভেল নির্বাচন করুন
৫) প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন
৬) Submit করে Application ID নোট করুন
৭) Application Form-এর প্রিন্ট বের করে শিক্ষাপ্রতিষ্ঠানে জমা দিন

SVMCM Scholarship Renewal কিভাবে করবেন?

  • চলতি বছরের Marksheet আপলোড করতে হবে
  • নিয়মিত ছাত্র/ছাত্রী হিসেবে পড়াশোনা করছেন তা প্রমাণ দিতে হবে
  • একই ওয়েবসাইট থেকে Renewal Form পূরণ করতে হবে

SVMCM Scholarship Last Date 2025

  • আবেদন শুরু: ২৮ নভেম্বর ২০২৫
  • শেষ তারিখ: ঘোষণা করা হয়নি, দীর্ঘ সময় আবেদন নেওয়া হবে (প্রায় ৬-৭ মাস)
গুরুত্বপূর্ণ লিংক
SVMCM Scholarship Renewal:Apply Now
SVMCM Scholarship Apply Link:Apply Now
আরো চাকরির খবর:Click Here

WhatsApp Channel Join Now
Rekha
Rekha
ঘুম ভাঙলেই খবর, শোবার আগে আবার খবর – এইভাবেই দিনের শুরু ও শেষ। আমি, The Medinipur Times-এর Content Creator। স্থানীয় সংবাদদাতা ও তথ্যদাতাদের মাধ্যমে ঝাড়গ্রাম ও মেদিনীপুরের খবর, ট্রেন্ডিং আপডেট, ভাইরাল গল্প এবং আলোচিত ঘটনাগুলো পাঠকের কাছে পৌঁছে দিই। রাজনীতি, কূটনীতি, আন্তর্জাতিক সংবাদ সবই চোখে রাখি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফলো করুন
সর্বশেষ সংবাদ

সবংয়ে কাঠের মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে...

Sabang: পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ের নীলা এলাকায় বুধবার গভীর...

ইনস্টাগ্রামে রেকর্ড মোদীর! ১০ কোটি ছুঁয়ে ইতিহাস! পিছিয়ে ট্রাম্প

বিশ্বমঞ্চে ভারতের প্রধানমন্ত্রী Narendra Modi-র জনপ্রিয়তা নিয়ে নতুন মাইলস্টোন...

ডেবরার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আদিবাসী পরিবারের পাশে দাঁড়ালেন তৃণমূল নেতা...

Debra news: পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের খানামোহন অঞ্চলের বালিবান্দা...

Yuvasathi: ‘যুবসাথী’তে আবেদনের সংখ্যা ছাড়াল ৬০ লক্ষ!

Yuvasathi: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে রাজ্য বাজেটে ঘোষিত ‘যুবসাথী’...

‘১.২০ কোটি নাম বাদ যাবে!’—SIR তালিকা নিয়ে আশঙ্কা মুখ্যমন্ত্রীর

ভবানীপুরের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে SIR প্রক্রিয়া নিয়ে...

কেলেঘাইয়ের চরে ‘নেশার সাম্রাজ্য’ ভাঙল পুলিশ! বিঘার পর বিঘা...

Patashpur: পূর্ব মেদিনীপুরের পটাশপুরে কেলেঘাই নদীর চরে বেআইনি পোস্ত...

রাজ্যের প্রথম সৌরচালিত মাঝারি গভীর নলকূপের উদ্বোধন সবংয়ে, উপকৃত...

Sabang news: পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের দেভোগ অঞ্চলে...