Job Card E-Kyc জব কার্ডে আধার লিঙ্ক প্রক্রিয়া, না করলে বাতিল হতে পারে জব কার্ড

Follow
Follow
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

Job Card E-Kyc: পশ্চিমবঙ্গে শুরু হয়েছে জব কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার নতুন প্রক্রিয়া। রাজ্যের প্রতিটি গ্রাম পঞ্চায়েতের বুথ পর্যায়ে এখন এই কাজ শুরু হয়েছে। সরকারের নির্দেশ অনুযায়ী, যাদের জব কার্ড আছে তাদের প্রত্যেককেই এই Job Card Aadhaar Link করতে হবে। না করলে আপনার জব কার্ড বাতিল হতে পারে এবং তালিকা থেকে নাম কাটা যেতে পারে।

বর্তমানে জব কার্ড আধার লিঙ্ক পশ্চিমবঙ্গ Face Authentication এর মাধ্যমে Job Card Verification বা E-KYC করা হচ্ছে। এর মাধ্যমে সরকারের লক্ষ্য হল, প্রকৃত উপভোক্তাদের শনাক্ত করা এবং মৃত বা অকার্যকর নামগুলো বাদ দেওয়া।

কেন করা হচ্ছে এই ভেরিফিকেশন?

জব কার্ডে আধার লিঙ্ক করার পেছনে সরকারের মূল উদ্দেশ্য হলো স্বচ্ছতা আনা এবং প্রকৃত শ্রমিকদের সুবিধা নিশ্চিত করা। এর মাধ্যমে নিচের কাজগুলো করা হবে—

জব কার্ড আধার লিঙ্ক পশ্চিমবঙ্গ

১) পরিবারের সব সদস্যের পরিচয় যাচাই।
২) মৃত ব্যক্তির নাম বাদ দেওয়া।
৩) দ্রুত ডিজিটাল ভেরিফিকেশন সম্পন্ন করা।
এতে করে নকল বা ভুয়ো জব কার্ড চিহ্নিত করা সহজ হবে, ফলে প্রকৃত শ্রমিকরা তাঁদের প্রাপ্য সুবিধা দ্রুত পাবেন।

কোন কোন ডকুমেন্ট লাগবে?

জব কার্ডে আধার লিঙ্ক করার জন্য খুব বেশি কাগজপত্র লাগবে না। নিচের ডকুমেন্টগুলো সঙ্গে রাখলেই যথেষ্ট—
১) জব কার্ড।
২) আধার কার্ড (পরিবারের প্রত্যেক সদস্যের)।
৩) ভেরিফিকেশনের সময় প্রত্যেক সদস্যকে বুথ অফিসে উপস্থিত থাকতে হবে, কারণ সেখানে Face Authentication করা হবে।

Advertisements
Call Advertisement Banner

কিভাবে করবেন Job Card Aadhaar Link?

এই প্রক্রিয়াটি অনলাইনে করা যাবে না। অর্থাৎ, ওয়েবসাইট বা মোবাইলের মাধ্যমে আপনি জব কার্ডে আধার লিঙ্ক করতে পারবেন না।
আপনাকে নিজে উপস্থিত হতে হবে বুথ অফিসে বা পঞ্চায়েত অফিসে।

প্রক্রিয়াটি নিচে দেওয়া হলো:
১) আপনার গ্রাম পঞ্চায়েতের বুথ অফিসে যান।
২) সঙ্গে রাখুন জব কার্ড ও পরিবারের সদস্যদের আধার কার্ড।
৩) অপারেটর বা সহায়ক কর্মী আপনার তথ্য যাচাই করবেন।
৪) প্রত্যেক সদস্যের মুখ স্ক্যান (Face Authentication) করা হবে।
৫) সফলভাবে যাচাই হলে আপনার জব কার্ডে আধার লিঙ্ক সম্পন্ন হবে।

কিভাবে চেক করবেন আপনার নাম জব কার্ড তালিকায়?

যদি আপনি নিশ্চিত না হন যে আপনার নাম জব কার্ডের তালিকায় আছে কি না, তাহলে অনলাইনে সহজেই চেক করতে পারেন।

প্রক্রিয়া নিচে দেওয়া হলো:
১) NREGA Official Website যান।
২) “Quick Access” সেকশন থেকে State Reports নির্বাচন করুন।
৩) West Bengal নির্বাচন করুন।
৪) আপনার District ➡️ Block ➡️ Panchayat নির্বাচন করুন।
৫) “Gram Panchayat Reports” সেকশনে গিয়ে Job Card/Employment Register তে ক্লিক করুন।
৬) সম্পূর্ণ তালিকা খুলে যাবে।
৭) সেখানে আপনার নাম সার্চ করুন। নাম পেলে বাম দিকে জব কার্ড নাম্বার দেখতে পাবেন।
৮) নাম্বারে ক্লিক করলে পরিবারের সদস্যদের তথ্য, ঠিকানা ও রেজিস্ট্রেশন তারিখ দেখতে পাবেন।

Advertisements

গুরুত্বপূর্ণ নির্দেশ

যাদের জব কার্ড রয়েছে, তারা যেন দ্রুত বুথ অফিসে গিয়ে আধার লিঙ্ক সম্পন্ন করেন। কারণ, এই ভেরিফিকেশন না করলে আপনার জব কার্ড বাতিল হতে পারে এবং সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন। বুথ অফিসে যাওয়ার সময় অবশ্যই সঙ্গে নিন— ১) জব কার্ড। ২) পরিবারের সকলের আধার কার্ড। ভেরিফিকেশনের সময় মুখ স্ক্যানের মাধ্যমে প্রমাণীকরণ করা হবে।

FAQ

জব কার্ডে আধার লিঙ্ক অনলাইনে করা যায় কি?

না, বর্তমানে এই প্রক্রিয়াটি অনলাইনে সম্ভব নয়। আপনাকে অবশ্যই নির্দিষ্ট বুথ অফিস বা গ্রাম পঞ্চায়েতে গিয়ে Face Authentication এর মাধ্যমে আধার লিঙ্ক করতে হবে।

পরিবারের একজন গেলেই হবে?

না, পরিবারের প্রত্যেক সদস্যকে আলাদাভাবে যেতে হবে, কারণ প্রত্যেকের মুখের বায়োমেট্রিক ভেরিফিকেশন (Face Authentication) বাধ্যতামূলক।

কোন ওয়েবসাইটে জব কার্ড তালিকা দেখা যাবে?

অফিসিয়াল ওয়েবসাইট nrega.nic.in এ গিয়ে রাজ্য ও জেলার নাম নির্বাচন করে জব কার্ড তালিকা দেখা যাবে।

যদি জব কার্ডে নাম না থাকে তাহলে কী করবেন?

এই ক্ষেত্রে আপনার গ্রাম পঞ্চায়েত বা ব্লক অফিসে যোগাযোগ করুন। সেখানে নির্দিষ্ট ফর্ম পূরণ করে নাম সংযোজনের আবেদন করা যাবে।

জব কার্ডে আধার লিঙ্ক না করলে কী হবে?

যদি নির্দিষ্ট সময়ের মধ্যে আধার লিঙ্ক না করা হয়, তাহলে জব কার্ড সাময়িকভাবে স্থগিত বা বাতিল হতে পারে এবং সেই সদস্যের নামে কাজের মজুরি বন্ধ হয়ে যাবে।

WhatsApp Channel Join Now
Rekha
Rekha
ঘুম ভাঙলেই খবর, শোবার আগে আবার খবর – এইভাবেই দিনের শুরু ও শেষ। আমি, The Medinipur Times-এর Content Creator। স্থানীয় সংবাদদাতা ও তথ্যদাতাদের মাধ্যমে ঝাড়গ্রাম ও মেদিনীপুরের খবর, ট্রেন্ডিং আপডেট, ভাইরাল গল্প এবং আলোচিত ঘটনাগুলো পাঠকের কাছে পৌঁছে দিই। রাজনীতি, কূটনীতি, আন্তর্জাতিক সংবাদ সবই চোখে রাখি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফলো করুন
সর্বশেষ সংবাদ

বাবার চিকিৎসার জন্য রিলস বানাচ্ছে ছোট্ট রানু, ভাইরাল ভিডিও

Viral News: আজকের দিনে সোশ্যাল মিডিয়া শুধু বিনোদনের মাধ্যম...

লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পাশ না হওয়ায় দুঃখ প্রকাশ...

লোকসভায় Women Reservation Bill পাশ না হওয়ায় গভীর হতাশা...

কেন্দ্রীয় কর্মীদের জন্য সুখবর: ২% DA বৃদ্ধি, বেতন-পেনশনে বাড়তি...

DA News: কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বড়সড়...

ডায়মন্ড হারবার থেকে পিংলা—মাথায় হস্তশিল্প নিয়ে পথচলা, জীবনসংগ্রামের অনন্য...

রোদ হোক বা বৃষ্টি—থামেন না তিনি। মাথায় রঙিন হস্তশিল্পের...

নাকা চেকিং এ উদ্ধার এক কোটি টাকা, শোরগোল তমলুকে

Tamluk: বিধানসভা ভোটের আগে কড়া নজরদারির মধ্যেই তমলুকে নাকা...

Samsung Galaxy S25 দামে বড় পতন, এখন 56,999 টাকায়

Samsung Galaxy S25: স্মার্টফোনের বাড়তি দামের বাজারে গ্রাহকদের জন্য...

‘এটা কাটতে পারব না’, জাতীয় পতাকার রঙের ফিতে দেখে...

তিনি এলেন, দেখলেন—আর অত্যন্ত সংযতভাবেই না বললেন। শ্রীনগরের কাশ্মীর...