WBBSE: Madhyamik Routine PDF, পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা বোর্ড (WBBSE) আনুষ্ঠানিকভাবে ১০ মে, ২০২৫ তারিখে মাধ্যমিক রুটিন ২০২৬ প্রকাশ করেছে। বোর্ডের ঘোষণামতে, আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা ২ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত চলবে। এ বছরও মাধ্যমিক পরীক্ষা সকাল 10:45 থেকে দুপুর 2:00 পর্যন্ত অনুষ্ঠিত হবে। WBBSE কর্তৃপক্ষ জানিয়েছে, কলম ও কাগজে অফলাইন মোডে পরীক্ষাগুলি অনুষ্ঠিত হবে, এবং জানুয়ারি ২০২৬-এ অ্যাডমিট কার্ড বিতরণ করা হবে।
WBBSE মাধ্যমিক রুটিন ২০২৬ – বিষয়ভিত্তিক সময়সূচী
| তারিখ | বিষয় |
|---|---|
| ২ ফেব্রুয়ারি, ২০২৬ | প্রথম ভাষা |
| ৩ ফেব্রুয়ারি, ২০২৬ | দ্বিতীয় ভাষা |
| ৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ইতিহাস |
| ৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ভূগোল |
| ৯ ফেব্রুয়ারি, ২০২৬ | গণিত |
| ১০ ফেব্রুয়ারি, ২০২৬ | ভৌত বিজ্ঞান |
| ১১ ফেব্রুয়ারি, ২০২৬ | জীবন বিজ্ঞান |
| ১২ ফেব্রুয়ারি, ২০২৬ | ঐচ্ছিক বিষয় |
বিশেষ নির্দেশিকা: সেলাই ও সুইওয়ার্ক পরীক্ষার সময়কাল ৪ ঘণ্টা ১৫ মিনিট। কম্পিউটার অ্যাপ্লিকেশন পরীক্ষার সময়কাল ২ ঘণ্টা ৪৫ মিনিট। বৃত্তিমূলক পরীক্ষার সময়কাল ১ ঘণ্টা ৪৫ মিনিট।
পশ্চিমবঙ্গ মাধ্যমিক রুটিন ২০২৬ ডাউনলোড করার ধাপ
শিক্ষার্থীরা নিচের ধাপগুলি অনুসরণ করে সহজেই WBBSE Routine 2026 পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারবেনঃ
১) অফিসিয়াল ওয়েবসাইটে যান – https://wbbse.wb.gov.in/
২) উপরের মেনুতে থাকা “পরীক্ষার সময়সূচী ২০২৬” লিঙ্কে ক্লিক করুন।
৩) “Madhyamik Pariksha (SE), 2026 – Programme” নামে পৃষ্ঠা খুলবে।
৪) সেখানে দেওয়া PDF লিঙ্কে ক্লিক করে রুটিনটি ডাউনলোড করুন।
৫) প্রিন্ট আউট নিয়ে ভবিষ্যতের জন্য সংরক্ষণ করুন।
| গুরুত্বপূর্ণ লিঙ্ক | |
| 2026 সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন | ডাউনলোড করুন |
| Official Website | ক্লিক করুন |
মাধ্যমিক রুটিন ২০২৬ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য
১) বোর্ড জানিয়েছে, মাধ্যমিক অ্যাডমিট কার্ড জানুয়ারি ২০২৬-এ বিতরণ করা হবে।
২) নিয়মিত ও বহিরাগত (External) উভয় পরীক্ষার্থীদের জন্য একই রুটিন প্রযোজ্য।
৩) পরীক্ষার দিনে স্টুডেন্টদের স্কুল ইউনিফর্মে এবং নির্দিষ্ট সময়ে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে।
৪) মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ বা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষার হলে প্রবেশ নিষিদ্ধ।

