ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের বাড়াগড় এলাকায়। জানা যায় ওই এলাকায় একটি বস্তী রয়েছে সেখানে প্রায় কয়েক হাজার মানুষের বসবাস, আর তাদের জন্য তৈরি হবে জেলা পরিষদের কমিউনিটি টয়লেট। কিন্তু অভিযোগ সেই কমিউনিটি টয়লেট নাকি তৈরি হয়েছে এক ব্যাক্তির রায়ত জায়গায়।
ডেবরার বাড়াগড় গ্রামের বাসিন্দা সুশীল গুছাইতের অভিযোগ বাড়াগড়ে তার নিজস্ব জায়গা দখল করে কমিউনিটি টয়লেট তৈরি হয়েছে, তিনি বাধা দেন কিন্তু তার বাধা না মেনেই জোর করেই কাজ হয়েছে, এরপর তিনি ডেবরা বিডিও এবং জেলা পরিষদে বিষয়টি জানিয়েছেন। তাঁর আরও অভিযোগ ডেবরার পূর্ত কর্মাধ্যক্ষ এর মদতে এই কাজ হয়েছে।
ডেবরা বিডিও প্রিয়ব্রত রাড়ি জানান বিষয়টি আমার নজরে এসেছে আমি সব দিক ক্ষতিয়ে দেখছি দেখে ব্যাবস্থা নেবো, অপরদিকে ডেবরা পঞ্চায়েত সমিতির সভাপতি বাদল মন্ডল বলেন তিনিও খোঁজ নিয়ে বিষয়টি দেখবেন।

