ডেবরায় পোস্ট অফিসে ৫০ লক্ষ টাকার তছরুপ! পোস্টমাস্টারকে ঘিরে গ্রাহকদের বিক্ষোভ

Follow
Follow
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

অমিত খিলাড়ি, ডেবরা: কেউ ছাগল বিক্রি করে, তো কেউ জমি বেচে জীবনের সমস্ত সঞ্চয় পোস্ট অফিসে জমা করেছিলেন। কিন্তু সেই পোস্ট অফিসেই ঘটেছে লক্ষ লক্ষ টাকার আর্থিক তছরুপ। ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ মানুষ। প্রায় চার ঘন্টারও বেশি সময় ধরে পোস্টমাস্টারকে ঘিরে রেখে বিক্ষোভ দেখালেন গ্রাহকরা।

ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৬ নম্বর জালিমান্দা গ্রাম পঞ্চায়েতের সাইতল পোস্ট অফিসে।

ডেবরায় পোস্ট অফিসে ৫০ লক্ষ টাকার তছরুপ! পোস্টমাস্টার ঘিরে গ্রাহকদের বিক্ষোভ
পোস্টমাস্টার ঘিরে গ্রাহকদের বিক্ষোভ। —নিজস্ব চিত্র

এলাকার বাসিন্দাদের অভিযোগ, পোস্ট অফিসে অন্তত ৪০ থেকে ৫০ লক্ষ টাকার উপরে আর্থিক তছরুপ হয়েছে। অলিদাজপুর, রামপুরা, সাইতল, চকসাহাপুর, ঘিয়াচক, অন্তলা, খামরা, সিঙ্গারপুর – এই সমস্ত গ্রামের প্রায় ১ হাজারেরও বেশি গ্রাহক এই পোস্ট অফিসে আমানত জমা করেছিলেন।

অন্যদিকে গ্রাহকদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই পোস্ট অফিসের পোস্টমাস্টার নিয়মিত অফিসে আসতেন না। ফলে লেনদেনের দায়িত্বে ছিলেন অফিসের পিয়ন অমল দোলাই।

ডেবরা ব্লকের ৬ নম্বর জালিমান্দা গ্রাম পঞ্চায়েতের সাইতল পোস্ট অফিসে
ডেবরা ব্লকের ৬ নম্বর জালিমান্দা গ্রাম পঞ্চায়েতের সাইতল পোস্ট অফিস। —নিজস্ব চিত্র

অভিযোগ অনুযায়ী, পিয়ন অমল দোলাই নিয়মিতভাবে গ্রাহকদের কাছ থেকে টাকা গ্রহণ করলেও কোনও রকম রশিদ দিতেন না। অনেক সময় গ্রাহকদের পোস্ট অফিসের পাসবুকও নিজের কাছেই রেখে দিতেন তিনি। এমনকি টাকা জমা দিতে কিংবা তুলতে গেলে তিনি বলতেন, “ম্যাডাম নেই, পরে এসে বই ও রশিদ নিয়ে যাবেন।” এইভাবে দিনের পর দিন চলছিল লেনদেন।

আরো পড়ুন- জমা জলে সাপের উপদ্রব, পাঁশকুড়ায় বিষধর সাপে কামড়ে মৃত্যু চতুর্থ শ্রেণির ছাত্রের

এরপর কয়েকজন গ্রাহক যখন নিজেদের অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে যান, তখন বারবার ঘুরিয়ে দেওয়া হয়। এরপর তারা মাদপুর হেড পোস্ট অফিসে গিয়ে নিজেদের অ্যাকাউন্টের স্টেটমেন্ট চেক করতেই চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। দেখা যায়, যে টাকা তারা পোস্ট অফিসে জমা দিয়েছেন, সেই পরিমাণ টাকা অ্যাকাউন্টে নেই।

কিছু গ্রাহকের বইতে টাকা জমা দেখানো হলেও, হেড অফিসে সেই টাকা জমা পড়েনি। অর্থাৎ পাসবুকে টাকার অঙ্ক বসিয়ে দেওয়া হলেও, ব্যাংকিং সিস্টেমে সেই টাকা ঢোকেনি।

ডেবরায় পোস্ট অফিসে ৫০ লক্ষ টাকার তছরুপ! পোস্টমাস্টারকে ঘিরে গ্রাহকদের বিক্ষোভ
পারমিতা পাল, পোস্ট মাস্টার। —নিজস্ব চিত্র

এই ঘটনা সামনে আসতেই সোমবার সকাল থেকে সাইতল পোস্ট অফিসে ভিড় জমাতে শুরু করেন গ্রাহকরা। ক্ষোভে ফেটে পড়ে জনতা। প্রায় চার ঘণ্টা ধরে পোস্ট অফিসের ভিতরে পোস্টমাস্টারকে ঘিরে রেখে চলতে থাকে বিক্ষোভ।

সন্ধ্যে সাড়ে ছ’টা পর্যন্ত চলেছে এই বিক্ষোভ। গ্রাহকদের সাফ কথা,“ কেউ ছাগল বেচে, তো কেউ জমি বিক্রি করে পোস্ট অফিসে টাকা রেখেছিলেন। আজ সেই টাকাই উধাও! যতক্ষণ না আমাদের টাকা ফেরত দেওয়া হচ্ছে এবং মূল অভিযুক্ত অমল দোলাইকে প্রকাশ্যে আনা হচ্ছে, ততক্ষণ এই আন্দোলন চলবে।” follow us

WhatsApp Channel Join Now
Amit
Amit
সাংবাদিকতার শুরু বছর পাঁচেক আগে। এই মুহূর্তে The Midnapore Times এর সিনিয়র এডিটর পদে কর্মরত। মূলত পশ্চিম মেদিনীপুর জেলার - ডেবরা, পিংলা ও সবং থানা এর সমস্ত খবর কভার করি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফলো করুন
সর্বশেষ সংবাদ

সবংয়ে কাঠের মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে...

Sabang: পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ের নীলা এলাকায় বুধবার গভীর...

ইনস্টাগ্রামে রেকর্ড মোদীর! ১০ কোটি ছুঁয়ে ইতিহাস! পিছিয়ে ট্রাম্প

বিশ্বমঞ্চে ভারতের প্রধানমন্ত্রী Narendra Modi-র জনপ্রিয়তা নিয়ে নতুন মাইলস্টোন...

ডেবরার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আদিবাসী পরিবারের পাশে দাঁড়ালেন তৃণমূল নেতা...

Debra news: পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের খানামোহন অঞ্চলের বালিবান্দা...

Yuvasathi: ‘যুবসাথী’তে আবেদনের সংখ্যা ছাড়াল ৬০ লক্ষ!

Yuvasathi: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে রাজ্য বাজেটে ঘোষিত ‘যুবসাথী’...

‘১.২০ কোটি নাম বাদ যাবে!’—SIR তালিকা নিয়ে আশঙ্কা মুখ্যমন্ত্রীর

ভবানীপুরের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে SIR প্রক্রিয়া নিয়ে...

কেলেঘাইয়ের চরে ‘নেশার সাম্রাজ্য’ ভাঙল পুলিশ! বিঘার পর বিঘা...

Patashpur: পূর্ব মেদিনীপুরের পটাশপুরে কেলেঘাই নদীর চরে বেআইনি পোস্ত...

রাজ্যের প্রথম সৌরচালিত মাঝারি গভীর নলকূপের উদ্বোধন সবংয়ে, উপকৃত...

Sabang news: পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের দেভোগ অঞ্চলে...