জমা জলে সাপের উপদ্রব, পাঁশকুড়ায় বিষধর সাপে কামড়ে মৃত্যু চতুর্থ শ্রেণির ছাত্রের

Follow
Follow
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

টানা বৃষ্টির জেরে জমে থাকা জল যেন কাল হয়ে দাঁড়াল পাঁশকুড়ার এক ছাত্রের জীবনে। পূর্ব মেদিনীপুরের গোবিন্দনগর অঞ্চলের জয়কৃষ্ণপুর গ্রামে বিষধর সাপে কামড়ে মৃত্যু হল চতুর্থ শ্রেণির পড়ুয়া (১৩)। ঘটনা ছড়াতেই শোকের ছায়া গোটা গ্রামে।

জানা গিয়েছে, স্কুল থেকে ফিরে নিজের ঘরেই খেলছিল শুভেন্দু। আর সেই সময় হঠাৎই তাকে কামড় দেয় একটি বিষধর সাপ। সঙ্গে সঙ্গে পরিবারের লোকেরা হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। মৃত্যুর কোলে ঢলে পড়ে সেই ছোট্ট প্রাণটি।

Advertisements
Call Advertisement Banner

এমনকি এই পরিবারেই এক মাস আগে বিষধর সাপ কামড়েছিল মৃতার ঠাকুমাকেও। তবে সেবার প্রাণে বেঁচে যান তিনি। কিন্তু এবার শেষ রক্ষা হয়নি চতুর্থ শ্রেণির ছাত্রের।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ, বেশ কয়েকদিনের টানা বৃষ্টির ফলে গোটা গ্রামই প্রায় জলমগ্ন। ফলে বাড়ির উঠোন, রাস্তা—সবই হাঁটু সমান জলে ডুবে। সেই জলের জন্যই ঘরের মধ্যে আশ্রয় নিচ্ছে বিষধর সাপেরা। কার্যত সাপের সঙ্গে বসবাস করতে বাধ্য হচ্ছেন গ্রামের মানুষজন। অথচ পঞ্চায়েত থেকে প্রশাসনের বিভিন্ন দপ্তরে বারবার জানালেও কোনও স্থায়ী সমাধান হয়নি।

Advertisements

আরো এলাকাবাসীর অভিযোগ, “জল নিকাশির কোনও ব্যবস্থা নেই। বছরের পর বছর ধরে জল জমে থাকে। আমরা আতঙ্কে থাকি—কখন আবার কার ঘরে সাপ ঢুকে পড়ে। এখন একটা ছেলেকে হারালাম। এই মৃত্যুর দায় কে নেবে?”

এই মর্মান্তিক মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন পরিবার-পরিজন। আর এলাকার মানুষ জোর গলায় বলছেন, “ড্রেনেজ ব্যবস্থা না থাকলেই এমন হবে। আজ শুভেন্দু, কাল হয়তো আরও কেউ!” এখন গ্রামবাসীদের একটাই দাবি—জল নিকাশির ব্যবস্থা হোক অবিলম্বে। তাহলে অন্তত সাপের উপদ্রব থেকে রেহাই মিলবে।

WhatsApp Channel Join Now
Kartick
Kartick
আমি Kartick Khilari – একজন পেশাদার Content Creator ও Digital Writer। আমি মূলত Trending News, Viral খবর, Breaking Updates এবং চলতি সময়ের আলোচিত বিষয়গুলো সহজ ভাষায় উপস্থাপন করি। আমার লক্ষ্য হলো পাঠকদেরকে সবসময় সবচেয়ে দ্রুত এবং নির্ভরযোগ্য ট্রেন্ডিং তথ্য পৌঁছে দেওয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফলো করুন
সর্বশেষ সংবাদ

বাবার চিকিৎসার জন্য রিলস বানাচ্ছে ছোট্ট রানু, ভাইরাল ভিডিও

Viral News: আজকের দিনে সোশ্যাল মিডিয়া শুধু বিনোদনের মাধ্যম...

লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পাশ না হওয়ায় দুঃখ প্রকাশ...

লোকসভায় Women Reservation Bill পাশ না হওয়ায় গভীর হতাশা...

কেন্দ্রীয় কর্মীদের জন্য সুখবর: ২% DA বৃদ্ধি, বেতন-পেনশনে বাড়তি...

DA News: কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বড়সড়...

ডায়মন্ড হারবার থেকে পিংলা—মাথায় হস্তশিল্প নিয়ে পথচলা, জীবনসংগ্রামের অনন্য...

রোদ হোক বা বৃষ্টি—থামেন না তিনি। মাথায় রঙিন হস্তশিল্পের...

নাকা চেকিং এ উদ্ধার এক কোটি টাকা, শোরগোল তমলুকে

Tamluk: বিধানসভা ভোটের আগে কড়া নজরদারির মধ্যেই তমলুকে নাকা...

Samsung Galaxy S25 দামে বড় পতন, এখন 56,999 টাকায়

Samsung Galaxy S25: স্মার্টফোনের বাড়তি দামের বাজারে গ্রাহকদের জন্য...

‘এটা কাটতে পারব না’, জাতীয় পতাকার রঙের ফিতে দেখে...

তিনি এলেন, দেখলেন—আর অত্যন্ত সংযতভাবেই না বললেন। শ্রীনগরের কাশ্মীর...