মদ্যপ অবস্থায় দুই স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা! ধরে ফেলে গণধোলাই ক্ষিপ্ত গ্রামবাসী

Follow
Follow
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

Mahishadal: পূর্ব মেদিনীপুরের মহিষাদলে দুই স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল এলাকায়। ঘটনায় এক যুবককে ধরে মারধর করেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। পরে তাকে আটক করে নিয়ে যায় Mahishadal Police Station-এর পুলিশ।

ঘটনাটি ঘটেছে মহিষাদলের রাজারামপুর পশ্চিম পল্লীর যোগেন্দ্র প্রাথমিক বিদ্যালয়ের সামনে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্কুলে পানীয় জলের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় দুই ছাত্রী রাস্তার ধারে জল আনতে গিয়েছিল। সেই সময়ই অভিযোগ, মদ্যপ অবস্থায় এক যুবক তাদের জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করে।

Advertisements
Call Advertisement Banner

ছাত্রীদের চিৎকার শুনে দ্রুত ঘটনাস্থলে জড়ো হন স্থানীয় বাসিন্দারা। এরপর ওই যুবককে ধরে গণধোলাই দেওয়া হয়।

তবে অভিযুক্ত যুবকের দাবি ভিন্ন। তাঁর কথায়, তিনি মোটরবাইক নিয়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। দুই ছাত্রী রাস্তার মাঝখান দিয়ে হাঁটছিল বলে তিনি তাদের সরে দাঁড়াতে বলেন। সেই সময় আশেপাশের লোকজন ভুল বোঝাবুঝির জেরে তাকে অপহরণকারী বলে ধরে ফেলে।

Advertisements

যুবক জানিয়েছেন, তাঁর বাড়ি পূর্ব মেদিনীপুরের বাবত্যা এলাকায় এবং তিনি নন্দকুমারের বিধায়কের বাড়ির পাশেই থাকেন।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। বর্তমানে ওই যুবককে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।

WhatsApp Channel Join Now
Priti
Priti
"নিউজ কন্টেন্ট লেখা আমার পেশা, কিন্তু প্রতিটি গল্পে আমি নিজের সৃজনশীল স্পর্শ রাখতে চেষ্টা করি। তথ্যের প্রতি যত্ন এবং শব্দের প্রতি ভালোবাসাই আমার শক্তি।"

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফলো করুন
সর্বশেষ সংবাদ

ঝাড়গ্রামে প্রচারের মাঝে রাস্তার দোকানে ঝালমুড়ি খেলেন নরেন্দ্র মোদী

রাজনীতির উত্তাপ যখন চরমে, তখনই একেবারে অন্য মেজাজে ধরা...

নির্বাচনের আগে নন্দীগ্রামে তৃণমূল নেতার বাড়ি থেকে তাজা বোমা...

বিধানসভা নির্বাচনের আগে ফের উত্তপ্ত হয়ে উঠল Nandigram। তাজা...

বাবার চিকিৎসার জন্য রিলস বানাচ্ছে ছোট্ট রানু, ভাইরাল ভিডিও

Viral News: আজকের দিনে সোশ্যাল মিডিয়া শুধু বিনোদনের মাধ্যম...

লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পাশ না হওয়ায় দুঃখ প্রকাশ...

লোকসভায় Women Reservation Bill পাশ না হওয়ায় গভীর হতাশা...

কেন্দ্রীয় কর্মীদের জন্য সুখবর: ২% DA বৃদ্ধি, বেতন-পেনশনে বাড়তি...

DA News: কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বড়সড়...

ডায়মন্ড হারবার থেকে পিংলা—মাথায় হস্তশিল্প নিয়ে পথচলা, জীবনসংগ্রামের অনন্য...

রোদ হোক বা বৃষ্টি—থামেন না তিনি। মাথায় রঙিন হস্তশিল্পের...

নাকা চেকিং এ উদ্ধার এক কোটি টাকা, শোরগোল তমলুকে

Tamluk: বিধানসভা ভোটের আগে কড়া নজরদারির মধ্যেই তমলুকে নাকা...