আধার কার্ডের সংশোধন এবার অনলাইনেই করা যাবে | Aadhar Card Correction Online

Follow
Follow
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

Aadhar Card Correction Online: দেশজুড়ে আধার সংশোধনের ঝক্কি নিয়ে সাধারণ মানুষ দীর্ঘদিন ধরেই সমস্যায় ভুগছেন। পোস্ট অফিস বা আধার সেবা কেন্দ্রে ভোর থেকে লম্বা লাইনে দাঁড়াতে হচ্ছে হাজার হাজার মানুষকে। কিন্তু সবসময় নেটওয়ার্ক বিভ্রাট বা বিলম্বে কাজ আটকে যাচ্ছে। এবার সেই সমস্যার স্থায়ী সমাধান আনতে চলেছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া (UIDAI)। খুব শিগগিরই বাজারে আসছে নতুন মোবাইল অ্যাপ m-Aadhaar

সরকারি সূত্রের খবর, নভেম্বর মাসেই গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে পাওয়া যাবে এই নতুন আপডেট। একবার অ্যাপ চালু হলে নাম, ঠিকানা, জন্মতারিখ কিংবা মোবাইল নম্বর বদলাতে আর আর লাইনে দাঁড়াতে হবে না। সব কাজ হবে ঘরে বসেই স্মার্টফোন থেকে।

UIDAI জানিয়েছে, অ্যাপে থাকবে আধুনিক ফেস আইডি ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি, যার ফলে প্রক্রিয়া হবে দ্রুত এবং নিরাপদ। তথ্য যাচাইয়ের জন্য ব্যবহার করা যাবে জন্ম সনদ, প্যান, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স কিংবা রেশন কার্ডের মতো নথি। ঠিকানা যাচাইয়ের জন্য লাগবে বিদ্যুৎ বিল বা অন্যান্য প্রমাণপত্র। কিউআর কোড স্ক্যান করে তথ্য মিলিয়ে দেখার ব্যবস্থাও থাকছে।

শিশুদের বায়োমেট্রিক আপডেট নিয়েও UIDAI বিশেষ উদ্যোগ নিয়েছে। ৫-৭ বছর ও ১৫-১৭ বছর বয়সী পড়ুয়াদের জন্য স্কুল বোর্ডগুলির সঙ্গে সমন্বয় করে বাধ্যতামূলক আপডেটের প্রস্তুতি চলছে।

সব মিলিয়ে বলা যায়, m-Aadhaar অ্যাপ চালু হলে আধার সংশোধনের পুরনো ভোগান্তির অবসান ঘটবে। সাধারণ মানুষ ঘরে বসেই সহজে, দ্রুত ও নিরাপদভাবে আধার কার্ডের তথ্য আপডেট করতে পারবেন।

WhatsApp Channel Join Now
Sonali
Sonalihttp://Dey
"সংবাদ কেবল তথ্য নয়, মানুষের গল্পও। তাই প্রতিটি কন্টেন্টে পাঠকের সাথে সংযোগ স্থাপন করাই আমার লক্ষ্য।"

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফলো করুন
সর্বশেষ সংবাদ

সবংয়ে কাঠের মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে...

Sabang: পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ের নীলা এলাকায় বুধবার গভীর...

ইনস্টাগ্রামে রেকর্ড মোদীর! ১০ কোটি ছুঁয়ে ইতিহাস! পিছিয়ে ট্রাম্প

বিশ্বমঞ্চে ভারতের প্রধানমন্ত্রী Narendra Modi-র জনপ্রিয়তা নিয়ে নতুন মাইলস্টোন...

ডেবরার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আদিবাসী পরিবারের পাশে দাঁড়ালেন তৃণমূল নেতা...

Debra news: পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের খানামোহন অঞ্চলের বালিবান্দা...

Yuvasathi: ‘যুবসাথী’তে আবেদনের সংখ্যা ছাড়াল ৬০ লক্ষ!

Yuvasathi: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে রাজ্য বাজেটে ঘোষিত ‘যুবসাথী’...

‘১.২০ কোটি নাম বাদ যাবে!’—SIR তালিকা নিয়ে আশঙ্কা মুখ্যমন্ত্রীর

ভবানীপুরের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে SIR প্রক্রিয়া নিয়ে...

কেলেঘাইয়ের চরে ‘নেশার সাম্রাজ্য’ ভাঙল পুলিশ! বিঘার পর বিঘা...

Patashpur: পূর্ব মেদিনীপুরের পটাশপুরে কেলেঘাই নদীর চরে বেআইনি পোস্ত...

রাজ্যের প্রথম সৌরচালিত মাঝারি গভীর নলকূপের উদ্বোধন সবংয়ে, উপকৃত...

Sabang news: পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের দেভোগ অঞ্চলে...