আধার কার্ডের সংশোধন এবার অনলাইনেই করা যাবে | Aadhar Card Correction Online

Follow
Follow

Aadhar Card Correction Online: দেশজুড়ে আধার সংশোধনের ঝক্কি নিয়ে সাধারণ মানুষ দীর্ঘদিন ধরেই সমস্যায় ভুগছেন। পোস্ট অফিস বা আধার সেবা কেন্দ্রে ভোর থেকে লম্বা লাইনে দাঁড়াতে হচ্ছে হাজার হাজার মানুষকে। কিন্তু সবসময় নেটওয়ার্ক বিভ্রাট বা বিলম্বে কাজ আটকে যাচ্ছে। এবার সেই সমস্যার স্থায়ী সমাধান আনতে চলেছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া (UIDAI)। খুব শিগগিরই বাজারে আসছে নতুন মোবাইল অ্যাপ m-Aadhaar।

সরকারি সূত্রের খবর, নভেম্বর মাসেই গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে পাওয়া যাবে এই নতুন আপডেট। একবার অ্যাপ চালু হলে নাম, ঠিকানা, জন্মতারিখ কিংবা মোবাইল নম্বর বদলাতে আর আর লাইনে দাঁড়াতে হবে না। সব কাজ হবে ঘরে বসেই স্মার্টফোন থেকে।

UIDAI জানিয়েছে, অ্যাপে থাকবে আধুনিক ফেস আইডি ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি, যার ফলে প্রক্রিয়া হবে দ্রুত এবং নিরাপদ। তথ্য যাচাইয়ের জন্য ব্যবহার করা যাবে জন্ম সনদ, প্যান, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স কিংবা রেশন কার্ডের মতো নথি। ঠিকানা যাচাইয়ের জন্য লাগবে বিদ্যুৎ বিল বা অন্যান্য প্রমাণপত্র। কিউআর কোড স্ক্যান করে তথ্য মিলিয়ে দেখার ব্যবস্থাও থাকছে।

Advertisements

শিশুদের বায়োমেট্রিক আপডেট নিয়েও UIDAI বিশেষ উদ্যোগ নিয়েছে। ৫-৭ বছর ও ১৫-১৭ বছর বয়সী পড়ুয়াদের জন্য স্কুল বোর্ডগুলির সঙ্গে সমন্বয় করে বাধ্যতামূলক আপডেটের প্রস্তুতি চলছে।

সব মিলিয়ে বলা যায়, m-Aadhaar অ্যাপ চালু হলে আধার সংশোধনের পুরনো ভোগান্তির অবসান ঘটবে। সাধারণ মানুষ ঘরে বসেই সহজে, দ্রুত ও নিরাপদভাবে আধার কার্ডের তথ্য আপডেট করতে পারবেন।

Sonali
Sonalihttp://Dey
"সংবাদ কেবল তথ্য নয়, মানুষের গল্পও। তাই প্রতিটি কন্টেন্টে পাঠকের সাথে সংযোগ স্থাপন করাই আমার লক্ষ্য।"

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফলো করুন
সর্বশেষ সংবাদ

৫ নভেম্বর ৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ২ হাজার টাকা?...

রাজ্যের কৃষকদের জন্য আর্থিক সহায়তা নিয়ে বড় সিদ্ধান্ত নিল...

দীঘা ঢোকার মুখে বিকল তাম্রলিপ্ত, মাঝরাস্তায় আটকে ট্রেন!

Digha News: দিঘা স্টেশনে ঢোকার আগেই মাঝপথে দাঁড়িয়ে পড়ল...

মোবাইলে সিস্টেম আপডেট হতেই বিপত্তি? PNB অ্যাকাউন্ট থেকে উধাও...

Chandrakona Cyber Fraud: মোবাইলে আচমকা ‘সিস্টেম আপডেট’ শুরু হওয়ার...

স্কুলে ফিরছে পাশ-ফেল? মোবাইল নিষিদ্ধের পক্ষে শুভেন্দু

West Bengal Pass Fail System: স্কুলে ফের পাশ-ফেল প্রথা...

হিন্দু দেবদেবী, প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীকে নিয়ে পোস্টের অভিযোগ, দাঁতনে গ্রেফতার কনটেন্ট...

Dantan: হিন্দু দেবদেবী, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের...

সবংয়ে টোটো থেকে উদ্ধার ৩ গরু, পাচারের অভিযোগে আটক

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ে টোটোতে...

‘কেউ কথা রাখেনি!’ নিরাপত্তা নিয়ে ক্ষোভ শিউলি সাহার, কেশপুরে...

Seuli Saha: রাজনৈতিক শিবির বদলের পরও কি স্বস্তিতে নেই...