Talasari: টলিপাড়ায় নেমে এল শোকের ছায়া। প্রয়াত হলেন জনপ্রিয় অভিনেতা Rahul Arunoday Banerjee। বয়স হয়েছিল ৪৩ বছর।
রবিবার ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়েছিলেন তালসারিতে। শুটিং শেষের পর জলে নামেন তিনি। সেই সময়ই ঘটে বিপত্তি। জানা গিয়েছে, জলে তলিয়ে যান অভিনেতা। অনেকক্ষণ না ফেরায় সহকর্মীরা খোঁজ শুরু করেন। পরে টেকনিশিয়ানরা তাঁকে উদ্ধার করেন।
তড়িঘড়ি দিঘা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, হাসপাতালে পৌঁছনোর আগেই তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। ময়নাতদন্ত দিঘা হাসপাতালেই হওয়ার কথা।
ধারাবাহিকে তাঁর সহ-অভিনেতা Bhaskar Banerjee জানান, “জলে ডুবে মৃত্যু হয়েছে ওঁর। খুবই মর্মান্তিক ঘটনা। ঠিক কীভাবে ঘটল, এখনও স্পষ্ট নয়।”
আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে অভিনেতা Diganta Bagchi বলেন, শুটিং শেষ হওয়ার পরেই তিনি জলে নামেন। কিছুক্ষণের মধ্যেই টেকনিশিয়ানরা চিৎকার করে জানান তিনি ডুবে যাচ্ছেন। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি।
বাংলা চলচ্চিত্রে ‘চিরদিনই তুমি যে আমার’ ছবির মাধ্যমে বড়পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন রাহুল। সেই ছবিতে তাঁর সহ-অভিনেত্রী ছিলেন Priyanka Sarkar। পরবর্তীতে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের একটি পুত্রসন্তানও রয়েছে।
সাম্প্রতিক সময়ে ছোটপর্দায়ও নিয়মিত কাজ করছিলেন তিনি। ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকে অভিনয় করছিলেন। তাঁর আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ টলিপাড়া।

