‘DA, ও কর্মসংস্থান না দিলে অনুদান নয়!’ পুজোর আগেই টাকাই ফিরিয়ে দিল একাধিক ক্লাব?

Follow
Follow
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

‘DA, ও কর্মসংস্থান না দিলে অনুদান নয়!’: দুয়ারে দুর্গাপুজো। আর মাসখানেক পরেই রাজ্যজুড়ে ঢাকের তালে, আলোর মালায় মাতবে পুজো-পাগল বাংলা। আর তার আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা—এবছর প্রতিটি দুর্গাপুজো কমিটিকে আগের বছরে তুলনায় ২৫ হাজার টাকা করে বেশি, অর্থাৎ ১ লক্ষ ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে। এই ঘোষণার পরই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।

কিন্তু অপর দিকে এই অনুদান প্রত্যাখ্যান করল বাংলার তিনটি নামী পুজো কমিটি। তালিকায় রয়েছে: উত্তর দিনাজপুরের রায়গঞ্জ বিদ্রোহী ক্লাব, নদিয়ার রানাঘাটের চারের পল্লি, ও কল্যাণী রথতলার ‘ইচ্ছে তাই’ ক্লাব (আগের বছরেও অনুদান প্রত্যাখ্যান করেছিলেন)।

Advertisements
Call Advertisement Banner

আরো পড়ুন- ডান্স গ্রুপের এক নৃত্যশিল্পীকে ধর্ষণের অভিযোগ তমলুকে

বিশেষত রায়গঞ্জের বিদ্রোহী ক্লাবের তরফে কড়া ভাষায় বিরোধিতা করেন প্রাক্তন বিধায়ক ও জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত। শুক্রবার এই প্রসঙ্গে তিনি বলেন, “রাজ্যে কর্মসংস্থান নেই, সরকারি কর্মীদের DA বকেয়া, পুরসভার অস্থায়ী ও অবসরপ্রাপ্ত কর্মীরা ঠিকমতো বেতন ও পেনশন পান না। নারীদের সুরক্ষা নিয়েও বাজেটে পর্যাপ্ত বরাদ্দ নেই। সেখানে জনগণের করের টাকায় দুর্গাপুজোর অনুদান নেওয়া অনৈতিক।” তাঁর আরও দাবি, “২০২৬ সালের বিধানসভা ভোট মাথায় রেখে এ সব হচ্ছে।”

Advertisements

অন্যদিকে মুখ্যমন্ত্রীর ঘোষণাকে ঘিরে তৃণমূল সমর্থক পুজো উদ্যোক্তাদের মধ্যে স্বাভাবিকভাবেই খুশির আবহ তৈরি হলেও বিরোধীদের একাংশ এই দুর্গা পুজোর অনুদানকে ভোটমুখী অনুদান বলেই কটাক্ষ করছেন।

তবে এই সিদ্ধান্ত যে এখন অনেক ক্লাবকে ভাবনায় ফেলছে, তা বলাই বাহুল্য। পুজো আয়োজনে খরচ যেমন বাড়ছে, তেমনই এই অনুদান নেওয়া না-নেওয়া এবার রাজনীতির থেকেও বড় সামাজিক বার্তা বহন করছে—এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। Follow me

WhatsApp Channel Join Now
Kartick
Kartick
আমি Kartick Khilari – একজন পেশাদার Content Creator ও Digital Writer। আমি মূলত Trending News, Viral খবর, Breaking Updates এবং চলতি সময়ের আলোচিত বিষয়গুলো সহজ ভাষায় উপস্থাপন করি। আমার লক্ষ্য হলো পাঠকদেরকে সবসময় সবচেয়ে দ্রুত এবং নির্ভরযোগ্য ট্রেন্ডিং তথ্য পৌঁছে দেওয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফলো করুন
সর্বশেষ সংবাদ

বীরভূমে ফিরছেন কেষ্ট? ‘খেলা হবে’ হুঁশিয়ারি অনুব্রতের

তিনি নিজে কোনও দিন ভোটে দাঁড়াননি, তবুও বীরভূমের ভোট...

DA কার্যকর নিয়ে নির্বাচন কমিশনের দিকে আঙুল মমতার

DA News: বাজেটে ঘোষিত রাজ্য সরকারি কর্মীদের অতিরিক্ত ৪...

ভোটের সময় বাড়িতে আত্মীয় রাখা যাবে না! নির্বাচন কমিশনের...

বিধানসভা নির্বাচনের ঠিক দু’দিন আগে নজিরবিহীন কড়াকড়ি জারি করল...

বাইক বন্ধের নির্দেশে ক্ষুব্ধ মমতা! “গরিব মানুষ খাবে কী?”...

অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে কড়া নির্দেশ জারি...

ভোটের ৪৮ ঘণ্টা আগে নন্দীগ্রামে তৃণমূল নেতা গ্রেফতার

ভোটের আর মাত্র ৪৮ ঘণ্টা বাকি, তার আগেই উত্তপ্ত...

ঝাড়গ্রামে প্রচারের মাঝে রাস্তার দোকানে ঝালমুড়ি খেলেন নরেন্দ্র মোদী

রাজনীতির উত্তাপ যখন চরমে, তখনই একেবারে অন্য মেজাজে ধরা...

নির্বাচনের আগে নন্দীগ্রামে তৃণমূল নেতার বাড়ি থেকে তাজা বোমা...

বিধানসভা নির্বাচনের আগে ফের উত্তপ্ত হয়ে উঠল Nandigram। তাজা...