ডেবরায় ভয়াবহ অগ্নিকাণ্ড, মুহূর্তে পুড়ে ছাই গৃহস্থের বাড়ি

Follow
Follow
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

পশ্চিম মেদিনীপুরের ডেবরায় (Debra) ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তের মধ্যে ভস্মীভূত হল একটি গৃহস্থের বাড়ি। শুক্রবার সকাল প্রায় ১০টা নাগাদ সত্যাপুর অঞ্চলের পাইকপাড়ি এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আচমকাই বাড়ির ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে বিষয়টি নজরে আসে। পরিস্থিতি বুঝে দ্রুত বাড়ির সদস্যরা বাইরে বেরিয়ে আসেন।

Advertisements
Call Advertisement Banner

কিছুক্ষণের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। দাউ দাউ করে জ্বলতে থাকে গোটা বাড়ি। আগুনের তীব্রতায় মুহূর্তের মধ্যে ঘরের বেশিরভাগ অংশ পুড়ে ছাই হয়ে যায়।

আগুন নিয়ন্ত্রণে আনতে প্রথমে স্থানীয় বাসিন্দারাই উদ্যোগ নেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল। দমকলের দীর্ঘ চেষ্টায় শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে।

Advertisements

এই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি, তবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক অনুমান। কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখছে প্রশাসন।

WhatsApp Channel Join Now
Amit
Amit
সাংবাদিকতার শুরু বছর পাঁচেক আগে। এই মুহূর্তে The Midnapore Times এর সিনিয়র এডিটর পদে কর্মরত। মূলত পশ্চিম মেদিনীপুর জেলার - ডেবরা, পিংলা ও সবং থানা এর সমস্ত খবর কভার করি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফলো করুন
সর্বশেষ সংবাদ

বাবার চিকিৎসার জন্য রিলস বানাচ্ছে ছোট্ট রানু, ভাইরাল ভিডিও

Viral News: আজকের দিনে সোশ্যাল মিডিয়া শুধু বিনোদনের মাধ্যম...

লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পাশ না হওয়ায় দুঃখ প্রকাশ...

লোকসভায় Women Reservation Bill পাশ না হওয়ায় গভীর হতাশা...

কেন্দ্রীয় কর্মীদের জন্য সুখবর: ২% DA বৃদ্ধি, বেতন-পেনশনে বাড়তি...

DA News: কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বড়সড়...

ডায়মন্ড হারবার থেকে পিংলা—মাথায় হস্তশিল্প নিয়ে পথচলা, জীবনসংগ্রামের অনন্য...

রোদ হোক বা বৃষ্টি—থামেন না তিনি। মাথায় রঙিন হস্তশিল্পের...

নাকা চেকিং এ উদ্ধার এক কোটি টাকা, শোরগোল তমলুকে

Tamluk: বিধানসভা ভোটের আগে কড়া নজরদারির মধ্যেই তমলুকে নাকা...

Samsung Galaxy S25 দামে বড় পতন, এখন 56,999 টাকায়

Samsung Galaxy S25: স্মার্টফোনের বাড়তি দামের বাজারে গ্রাহকদের জন্য...

‘এটা কাটতে পারব না’, জাতীয় পতাকার রঙের ফিতে দেখে...

তিনি এলেন, দেখলেন—আর অত্যন্ত সংযতভাবেই না বললেন। শ্রীনগরের কাশ্মীর...