সবংয়ে ভয়াবহ দুর্ঘটনা! দাঁড়ানো লরিতে ধাক্কা পিকআপ, প্রাণ গেল ১ জনের

Follow
Follow
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

Sabang news: মর্মান্তিক পথ দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এল পশ্চিম মেদিনীপুরের সবং এলাকায়। রবিবার ভোরের নিস্তব্ধতা ভেঙে চাঁদকুড়ি বাজারে ঘটে গেল ভয়াবহ সড়ক দুর্ঘটনা। দাঁড়িয়ে থাকা একটি রড বোঝাই লরির পিছনে সজোরে ধাক্কা মারে সবজি বোঝাই একটি পিকআপ ভ্যান। ঘটনাস্থলেই প্রাণ হারান এক ব্যক্তি, গুরুতর আহত হন আরও তিনজন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তেমাথানি–পটাশপুর রাজ্য সড়ক ধরে দশগ্রামের দিকে সবজি নিয়ে যাচ্ছিল পিকআপ ভ্যানটি। ভোরের দিকে চাঁদকুড়ি বাজার এলাকায় পৌঁছতেই সামনে দাঁড়িয়ে থাকা পটাশপুরমুখী লরিটিকে দেখতে না পেয়ে আচমকাই নিয়ন্ত্রণ হারায় পিকআপটি। মুহূর্তের মধ্যে সজোরে ধাক্কা লাগে লরির পিছনে। বিকট শব্দে কেঁপে ওঠে আশপাশের এলাকা। দুমড়ে-মুচড়ে যায় পিকআপের সামনের অংশ।

শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা দেখেন, গাড়ির ভিতরে আটকে রয়েছেন কয়েকজন। দ্রুত কাচ ভেঙে ও দরজা খুলে আহতদের উদ্ধার করা হয়। একজনকে ঘটনাস্থলেই মৃত বলে ঘোষণা করা হয়। মৃতের নাম বিমল মান্না। তাঁর বাড়ি বালিচক এলাকায় বলে জানা গিয়েছে।

Advertisements
Call Advertisement Banner

গুরুতর আহত তিনজনকে রক্তাক্ত অবস্থায় সবং গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, আঘাত গুরুতর হলেও সবাইকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য রাজ্য সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে সবং থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পিকআপ ভ্যান ও লরি দুটি গাড়িকেই বাজেয়াপ্ত করা হয়েছে।

Advertisements

পুলিশের প্রাথমিক অনুমান, অতিরিক্ত গতি এবং অসতর্কতার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তবে দাঁড়িয়ে থাকা লরিটি যথাযথ সতর্কীকরণ ব্যবস্থা রেখেছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, ওই সড়কে প্রায়শই ভারী যানবাহন দাঁড়িয়ে থাকে এবং পর্যাপ্ত আলো বা সতর্কবার্তা না থাকায় দুর্ঘটনার আশঙ্কা বাড়ে। তাঁরা নিয়মিত নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি তুলেছেন।

ভোরের এই দুর্ঘটনা আবারও মনে করিয়ে দিল—এক মুহূর্তের অসতর্কতা কত বড় বিপর্যয় ডেকে আনতে পারে।

WhatsApp Channel Join Now
Amit
Amit
সাংবাদিকতার শুরু বছর পাঁচেক আগে। এই মুহূর্তে The Midnapore Times এর সিনিয়র এডিটর পদে কর্মরত। মূলত পশ্চিম মেদিনীপুর জেলার - ডেবরা, পিংলা ও সবং থানা এর সমস্ত খবর কভার করি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফলো করুন
সর্বশেষ সংবাদ

বাবার চিকিৎসার জন্য রিলস বানাচ্ছে ছোট্ট রানু, ভাইরাল ভিডিও

Viral News: আজকের দিনে সোশ্যাল মিডিয়া শুধু বিনোদনের মাধ্যম...

লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পাশ না হওয়ায় দুঃখ প্রকাশ...

লোকসভায় Women Reservation Bill পাশ না হওয়ায় গভীর হতাশা...

কেন্দ্রীয় কর্মীদের জন্য সুখবর: ২% DA বৃদ্ধি, বেতন-পেনশনে বাড়তি...

DA News: কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বড়সড়...

ডায়মন্ড হারবার থেকে পিংলা—মাথায় হস্তশিল্প নিয়ে পথচলা, জীবনসংগ্রামের অনন্য...

রোদ হোক বা বৃষ্টি—থামেন না তিনি। মাথায় রঙিন হস্তশিল্পের...

নাকা চেকিং এ উদ্ধার এক কোটি টাকা, শোরগোল তমলুকে

Tamluk: বিধানসভা ভোটের আগে কড়া নজরদারির মধ্যেই তমলুকে নাকা...

Samsung Galaxy S25 দামে বড় পতন, এখন 56,999 টাকায়

Samsung Galaxy S25: স্মার্টফোনের বাড়তি দামের বাজারে গ্রাহকদের জন্য...

‘এটা কাটতে পারব না’, জাতীয় পতাকার রঙের ফিতে দেখে...

তিনি এলেন, দেখলেন—আর অত্যন্ত সংযতভাবেই না বললেন। শ্রীনগরের কাশ্মীর...