নন্দীগ্রামে বাড়ছে মেডিক্যাল ক্যাম্পের চাহিদা, ডায়মন্ড হারবারের মতো ক্যাম্প চাইছেন সাধারণ মানুষ

Follow
Follow
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

কেরলে নির্মাণকাজ চলাকালীন দুর্ঘটনায় নন্দীগ্রামের পরিযায়ী শ্রমিক ভীমচরণ বারিকের (৪৬) মৃত্যু নন্দীগ্রামের মানুষের জন্য বয়ে এনেছে একটি গুরুত্বপূর্ণ বার্তা। এই মৃত পরিযায়ী শ্রমিক নন্দীগ্রাম-২ ব্লকের বিরুলিয়া গ্রামের বাসিন্দা ছিলেন এবং বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের ভোটার ছিলেন। তাঁর মৃত্যুতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মৃতদেহ কেরল থেকে বিমানে কলকাতায় আনা হয়।

শুক্রবার রাজ্য মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য ও জেলা নেতৃত্ব মৃতদেহ নিয়ে বিরুলিয়ায় পৌঁছন। পরিবারকে দু’লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয় এবং পাশে থাকার আশ্বাস দেওয়া হয়। মৃতের বাড়িতে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি সুনীল জানা সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

Advertisements
Call Advertisement Banner

বিজেপি পরিচালিত এলাকায় শাসক দলের এই সহানুভূতিশীল ভূমিকা সাধারণ মানুষের মধ্যে বিজেপির প্রতি অনাস্থাকে জোরালো করেছে। সেই অনাস্থাই এখন স্থানীয় স্বাস্থ্য পরিষেবা উন্নয়নের দাবিকে আরও তীব্র করে তুলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনায় নন্দীগ্রামের মানুষ অত্যন্ত কৃতজ্ঞ ও আবেগপ্রবণ। বহু মানুষই বলছেন, “যেমন অভিষেক বাবু ডায়মন্ড হারবারে স্বাস্থ্য ব্যবস্থাকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছেন, তেমনই নন্দীগ্রামেও যদি সেই ডায়মন্ড হারবার মডেল বাস্তবায়িত হয়, তাহলে এই অঞ্চলের সাধারণ মানুষও উন্নত চিকিৎসা পরিষেবা পাবেন।”

Advertisements

উল্লেখযোগ্যভাবে, এই ঘটনার পরও স্থানীয় বিধায়ক শুভেন্দু অধিকারী বা সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়— কেউই পরিবারের পাশে দাঁড়াননি, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের এই জমা ক্ষোভই নন্দীগ্রামে মেডিক্যাল ক্যাম্প গড়ে তোলার আবেদনকে আরও দৃঢ় করছে।

WhatsApp Channel Join Now
Rekha
Rekha
ঘুম ভাঙলেই খবর, শোবার আগে আবার খবর – এইভাবেই দিনের শুরু ও শেষ। আমি, The Medinipur Times-এর Content Creator। স্থানীয় সংবাদদাতা ও তথ্যদাতাদের মাধ্যমে ঝাড়গ্রাম ও মেদিনীপুরের খবর, ট্রেন্ডিং আপডেট, ভাইরাল গল্প এবং আলোচিত ঘটনাগুলো পাঠকের কাছে পৌঁছে দিই। রাজনীতি, কূটনীতি, আন্তর্জাতিক সংবাদ সবই চোখে রাখি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফলো করুন
সর্বশেষ সংবাদ

লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পাশ না হওয়ায় দুঃখ প্রকাশ...

লোকসভায় Women Reservation Bill পাশ না হওয়ায় গভীর হতাশা...

কেন্দ্রীয় কর্মীদের জন্য সুখবর: ২% DA বৃদ্ধি, বেতন-পেনশনে বাড়তি...

DA News: কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বড়সড়...

ডায়মন্ড হারবার থেকে পিংলা—মাথায় হস্তশিল্প নিয়ে পথচলা, জীবনসংগ্রামের অনন্য...

রোদ হোক বা বৃষ্টি—থামেন না তিনি। মাথায় রঙিন হস্তশিল্পের...

নাকা চেকিং এ উদ্ধার এক কোটি টাকা, শোরগোল তমলুকে

Tamluk: বিধানসভা ভোটের আগে কড়া নজরদারির মধ্যেই তমলুকে নাকা...

Samsung Galaxy S25 দামে বড় পতন, এখন 56,999 টাকায়

Samsung Galaxy S25: স্মার্টফোনের বাড়তি দামের বাজারে গ্রাহকদের জন্য...

‘এটা কাটতে পারব না’, জাতীয় পতাকার রঙের ফিতে দেখে...

তিনি এলেন, দেখলেন—আর অত্যন্ত সংযতভাবেই না বললেন। শ্রীনগরের কাশ্মীর...

গোপীবল্লভপুরে তৃণমূলে ধাক্কা, দেড়শো পরিবার বিজেপিতে যোগ

Gopiballavpur: ভোট যত এগোচ্ছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে জঙ্গলমহলের...