প্রার্থী না হওয়ায় ক্ষোভ, জেলা পদ ছাড়লেন তাবড় তৃণমূল নেত্রী শিবানী দে কুন্ডু

Follow
Follow
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণাকে কেন্দ্র করে পূর্ব মেদিনীপুরে নতুন করে চর্চা শুরু হয়েছে। প্রার্থী না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে দলীয় পদ এবং প্রশাসনিক পদ থেকে ইস্তফা দিলেন তৃণমূলের প্রভাবশালী নেত্রী শিবানী দে কুন্ডু (Shibani De Kundu)।

নন্দকুমার পঞ্চায়েত সমিতিতে এক সাংবাদিক বৈঠক করে তিনি জানান, তিনি তমলুক সাংগঠনিক জেলার মহিলা সংগঠনের সভানেত্রী পদ এবং নন্দকুমার পঞ্চায়েত সমিতির সভাপতির পদ থেকে ইস্তফা দিচ্ছেন।

Advertisements
Call Advertisement Banner

শিবানী দে কুন্ডুর দাবি, এবারের প্রার্থী তালিকায় পূর্ব মেদিনীপুর জেলায় তুলনামূলকভাবে মহিলা প্রার্থীর সংখ্যা কম রাখা হয়েছে। এই বিষয়েই তিনি অসন্তোষ প্রকাশ করেন।

তিনি বলেন, “দীর্ঘ ১৩ বছরের রাজনৈতিক জীবনের পর আজ আমি সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।” তবে তিনি এটাও স্পষ্ট করেন যে, ভবিষ্যতে তিনি দলের একজন সাধারণ সমর্থক হিসেবে কাজ চালিয়ে যেতে চান।

Advertisements

এদিকে, বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে জল্পনা উড়িয়ে দিয়ে শিবানী দে কুন্ডু জানান, তাঁর অন্য কোনও দলে যাওয়ার পরিকল্পনা নেই।

প্রার্থী তালিকা ঘোষণার পর এই পদত্যাগ ঘিরে জেলা তৃণমূলের অন্দরমহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের আগে এই ধরনের ঘটনা দলীয় অন্দরে অসন্তোষের ইঙ্গিত বহন করছে।

WhatsApp Channel Join Now
Rupa
Rupa
"পরিবারের খুশি ও সংসারের দায়িত্বের সঙ্গে খবর ও গল্প লিখি। তথ্য ও ভালোবাসা দুইই আমার জীবনের অংশ।"

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফলো করুন
সর্বশেষ সংবাদ

বাবার চিকিৎসার জন্য রিলস বানাচ্ছে ছোট্ট রানু, ভাইরাল ভিডিও

Viral News: আজকের দিনে সোশ্যাল মিডিয়া শুধু বিনোদনের মাধ্যম...

লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পাশ না হওয়ায় দুঃখ প্রকাশ...

লোকসভায় Women Reservation Bill পাশ না হওয়ায় গভীর হতাশা...

কেন্দ্রীয় কর্মীদের জন্য সুখবর: ২% DA বৃদ্ধি, বেতন-পেনশনে বাড়তি...

DA News: কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বড়সড়...

ডায়মন্ড হারবার থেকে পিংলা—মাথায় হস্তশিল্প নিয়ে পথচলা, জীবনসংগ্রামের অনন্য...

রোদ হোক বা বৃষ্টি—থামেন না তিনি। মাথায় রঙিন হস্তশিল্পের...

নাকা চেকিং এ উদ্ধার এক কোটি টাকা, শোরগোল তমলুকে

Tamluk: বিধানসভা ভোটের আগে কড়া নজরদারির মধ্যেই তমলুকে নাকা...

Samsung Galaxy S25 দামে বড় পতন, এখন 56,999 টাকায়

Samsung Galaxy S25: স্মার্টফোনের বাড়তি দামের বাজারে গ্রাহকদের জন্য...

‘এটা কাটতে পারব না’, জাতীয় পতাকার রঙের ফিতে দেখে...

তিনি এলেন, দেখলেন—আর অত্যন্ত সংযতভাবেই না বললেন। শ্রীনগরের কাশ্মীর...