দীঘা–তাজপুরে পুলিশের বড়সড় অভিযান, দেহব্যবসার অভিযোগে আটক ২৭

পূর্ব মেদিনীপুরের পর্যটন কেন্দ্র দীঘা–তাজপুরে অবৈধ দেহব্যবসার অভিযোগ। রামনগর থানার পুলিশের অভিযানে ধৃত ২২ মহিলা ও ৫ জন পুরুষ। আদালতে তোলা হল অভিযুক্তদের।

Follow
Follow
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

পূর্ব মেদিনীপুর: পর্যটন শহর দীঘা, তাজপুর ও মান্দারমনিতে দিন দিন বেড়ে চলা অবৈধ ব্যবসার বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ নিল রামনগর থানার পুলিশ। গভীর রাতে একাধিক লজ, হোটেল ও ভাড়া বাড়িতে হানা দিয়ে পুলিশ উদ্ধার করেছে ২২ জন মহিলা এবং গ্রেফতার করেছে আরও ৫ জনকে। সবমিলিয়ে আটক করা হয়েছে ২৭ জনকে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজ্য থেকে আসা মহিলাদের এখানে কাজে লাগাচ্ছিল এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা। তাদেরকে ভাড়া ঘর দেওয়া হতো এবং দেহব্যবসায় নামানো হতো। এদিন পিছাবনী, চাউলখোলা সহ একাধিক জায়গায় অভিযান চালানো হয়। ধৃতদের মধ্যে দুই পুরুষও রয়েছে, যারা মূলত মিডলম্যান ও ভাড়াটিয়া হিসেবে কাজ করত।

দীঘা–তাজপুরে পুলিশের বড়সড় অভিযান, দেহব্যবসার অভিযোগে আটক ২৭
দেহব্যবসার অভিযোগে আটক ২৭

ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়! দীর্ঘদিন ধরেই স্থানীয়রা অভিযোগ করছিলেন, এই অসামাজিক কার্যকলাপের কারণে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছিল। বারবার অভিযোগ জানানো হলেও তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। অবশেষে বৃহস্পতিবার গভীর রাতে পুলিশি অভিযানে ধরা পড়ল চক্রটি। আজ ধৃতদের কাঁথি আদালতে তোলা হয়েছে বলে জানা গিয়েছে।

Advertisements

Advertisements
Call Advertisement Banner

WhatsApp Channel Join Now
Priti
Priti
"নিউজ কন্টেন্ট লেখা আমার পেশা, কিন্তু প্রতিটি গল্পে আমি নিজের সৃজনশীল স্পর্শ রাখতে চেষ্টা করি। তথ্যের প্রতি যত্ন এবং শব্দের প্রতি ভালোবাসাই আমার শক্তি।"

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফলো করুন
সর্বশেষ সংবাদ

বাবার চিকিৎসার জন্য রিলস বানাচ্ছে ছোট্ট রানু, ভাইরাল ভিডিও

Viral News: আজকের দিনে সোশ্যাল মিডিয়া শুধু বিনোদনের মাধ্যম...

লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পাশ না হওয়ায় দুঃখ প্রকাশ...

লোকসভায় Women Reservation Bill পাশ না হওয়ায় গভীর হতাশা...

কেন্দ্রীয় কর্মীদের জন্য সুখবর: ২% DA বৃদ্ধি, বেতন-পেনশনে বাড়তি...

DA News: কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বড়সড়...

ডায়মন্ড হারবার থেকে পিংলা—মাথায় হস্তশিল্প নিয়ে পথচলা, জীবনসংগ্রামের অনন্য...

রোদ হোক বা বৃষ্টি—থামেন না তিনি। মাথায় রঙিন হস্তশিল্পের...

নাকা চেকিং এ উদ্ধার এক কোটি টাকা, শোরগোল তমলুকে

Tamluk: বিধানসভা ভোটের আগে কড়া নজরদারির মধ্যেই তমলুকে নাকা...

Samsung Galaxy S25 দামে বড় পতন, এখন 56,999 টাকায়

Samsung Galaxy S25: স্মার্টফোনের বাড়তি দামের বাজারে গ্রাহকদের জন্য...

‘এটা কাটতে পারব না’, জাতীয় পতাকার রঙের ফিতে দেখে...

তিনি এলেন, দেখলেন—আর অত্যন্ত সংযতভাবেই না বললেন। শ্রীনগরের কাশ্মীর...