হলদিয়া: বেতন ও নিরাপত্তার দাবিতে হলদিয়ার এক্সাইড মেটাল কারখানায় শ্রমিক বিক্ষোভ

Follow
Follow
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

হলদিয়া: সঠিক বেতন ও কাজের নিরাপত্তার দাবিতে এক্সাইড মেটাল কারখানায় গেট অবরোধ করে প্রায় ১২০০ শ্রমিক দিনভর বিক্ষোভে সামিল হয়।

জানা গেছে, ভবানীপুর থানার অন্তর্গত এক্সাইড মেটাল কারখানায় দীর্ঘদিন ধরে শ্রমিকদের অভিযোগ—সঠিক বেতন পাচ্ছে না, কাজের কোনো নিশ্চয়তা নেই। এমনকি কাজের নিরাপত্তা না থাকায় শ্রমিকদের মধ্যে ক্ষোভ বাড়ছিল।

Advertisements
Call Advertisement Banner

এই ইস্যুতে বুধবার সকাল থেকে গেট অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। প্রথমে শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি’র প্রতিনিধিরা ম্যানেজমেন্টের সঙ্গে বৈঠকে বসেন। কিন্তু কোনো সমাধান না হওয়ায় বিক্ষোভ আরো তীব্র হয়।

ম্যানেজমেন্ট মৌখিকভাবে এক সপ্তাহ সময় চাইলেও তা মানতে নারাজ শ্রমিকরা। তাঁদের অভিযোগ, পাঁচ বছর ধরে কাজ করলেও কোনো বেতন চুক্তি হয়নি, মেলেনি কোনো অতিরিক্ত সুবিধা। উল্টে প্রতিদিন কাজের চাপ বাড়ানো হচ্ছে এবং কর্তৃপক্ষের দুর্ব্যবহারও সহ্য করতে হচ্ছে।

Advertisements

অবশেষে উৎপাদন বন্ধ রেখে শ্রমিকরা কারখানার বাইরে বিক্ষোভে বসে। ম্যানেজমেন্ট যদি দ্রুত সমাধান না করে, তাহলে আন্দোলন আরো জোরদার হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিকরা।

WhatsApp Channel Join Now
Priti
Priti
"নিউজ কন্টেন্ট লেখা আমার পেশা, কিন্তু প্রতিটি গল্পে আমি নিজের সৃজনশীল স্পর্শ রাখতে চেষ্টা করি। তথ্যের প্রতি যত্ন এবং শব্দের প্রতি ভালোবাসাই আমার শক্তি।"

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফলো করুন
সর্বশেষ সংবাদ

বাবার চিকিৎসার জন্য রিলস বানাচ্ছে ছোট্ট রানু, ভাইরাল ভিডিও

Viral News: আজকের দিনে সোশ্যাল মিডিয়া শুধু বিনোদনের মাধ্যম...

লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পাশ না হওয়ায় দুঃখ প্রকাশ...

লোকসভায় Women Reservation Bill পাশ না হওয়ায় গভীর হতাশা...

কেন্দ্রীয় কর্মীদের জন্য সুখবর: ২% DA বৃদ্ধি, বেতন-পেনশনে বাড়তি...

DA News: কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বড়সড়...

ডায়মন্ড হারবার থেকে পিংলা—মাথায় হস্তশিল্প নিয়ে পথচলা, জীবনসংগ্রামের অনন্য...

রোদ হোক বা বৃষ্টি—থামেন না তিনি। মাথায় রঙিন হস্তশিল্পের...

নাকা চেকিং এ উদ্ধার এক কোটি টাকা, শোরগোল তমলুকে

Tamluk: বিধানসভা ভোটের আগে কড়া নজরদারির মধ্যেই তমলুকে নাকা...

Samsung Galaxy S25 দামে বড় পতন, এখন 56,999 টাকায়

Samsung Galaxy S25: স্মার্টফোনের বাড়তি দামের বাজারে গ্রাহকদের জন্য...

‘এটা কাটতে পারব না’, জাতীয় পতাকার রঙের ফিতে দেখে...

তিনি এলেন, দেখলেন—আর অত্যন্ত সংযতভাবেই না বললেন। শ্রীনগরের কাশ্মীর...