মুখ্যমন্ত্রীর নির্দেশে আজ থেকে শুরু হল পুজোর ছুটি, সব সরকারি স্কুল-কলেজ বন্ধ

Follow
Follow
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

পুজোর ছুটি: কলকাতায় দুর্যোগের জেরে পুজোর আগে রাজ্যের স্কুল-কলেজে অপ্রত্যাশিত ছুটি ঘোষণা করা হয়েছে। রাজ্যের সমস্ত সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত এবং সরকারি পোষিত শিক্ষা প্রতিষ্ঠান ২৪ ও ২৫ সেপ্টেম্বর (বুধবার ও বৃহস্পতিবার) বন্ধ থাকবে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মঙ্গলবার দুপুরে এই তথ্য সামাজিক মাধ্যমে জানিয়েছেন। শিক্ষার্থীদের স্বস্তি দেওয়া এবং দুর্ঘটনা থেকে রক্ষা করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত ২৬ সেপ্টেম্বর (শুক্রবার) থেকে পুজোর ছুটি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু মঙ্গলবারের দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে অনেক স্কুলে পঠনপাঠন আগেই বন্ধ হয়ে যায়, ফলে তিন দিন আগেই ছুটি কার্যকর হলো।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার বেলায় ‘নিউজ়১৮ বাংলা’-কে বলেন, “আমি সরকারকে এখনই একটি বিজ্ঞপ্তি দিতে বলছি। স্কুল-কলেজের ছুটি আজ থেকে পড়বে। স্কুলের বাচ্চাদের এখন আর আসতে হবে না। আশা করি শিক্ষামন্ত্রী আমার কথা শুনতে পাচ্ছেন।” এছাড়াও তিনি সিবিএসই এবং আইসিএসই বোর্ডের স্কুলগুলিকেও অন্তত দু’দিন ছুটি দেওয়ার অনুরোধ করেছেন।

মুখ্যমন্ত্রীর নির্দেশনার পর শিক্ষা দফতরের তরফে এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। শিক্ষাসচিবের প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ভারী বৃষ্টিপাত এবং আগামী দু’দিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাসের কারণে রাজ্যের সব সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত এবং পোষিত স্কুল ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে পাহাড়ি এলাকার স্কুলগুলোকে এই ছুটির আওতা থেকে বাদ রাখা হয়েছে।

বিজ্ঞপ্তি প্রকাশের সঙ্গে সঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য সমাজমাধ্যমে জানিয়েছেন, “২৬ সেপ্টেম্বর থেকে যে হেতু সরকারি ভাবে পুজোর ছুটি পড়ছে, তাই কার্যত কাল থেকেই দুর্গাপুজোর ছুটি শুরু হয়ে যাচ্ছে।” শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী অনুরোধ করেছেন, “তাঁরা বাড়ি থেকেই যেন নিত্যপ্রয়োজনীয় কাজকর্মগুলি সম্পন্ন করেন।”

রাজ্যের এই পদক্ষেপ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পরিবারগুলোকে দুর্গাপুজোর সময় নিরাপদ পরিবেশে প্রস্তুত থাকতে সহায়ক হবে। প্রশাসনের মতে, এই অগ্রিম ছুটি দুর্গাপুজোর সময় যেকোনো দুর্ঘটনা বা ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

WhatsApp Channel Join Now
Sonali
Sonalihttp://Dey
"সংবাদ কেবল তথ্য নয়, মানুষের গল্পও। তাই প্রতিটি কন্টেন্টে পাঠকের সাথে সংযোগ স্থাপন করাই আমার লক্ষ্য।"

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফলো করুন
সর্বশেষ সংবাদ

সবংয়ে কাঠের মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে...

Sabang: পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ের নীলা এলাকায় বুধবার গভীর...

ইনস্টাগ্রামে রেকর্ড মোদীর! ১০ কোটি ছুঁয়ে ইতিহাস! পিছিয়ে ট্রাম্প

বিশ্বমঞ্চে ভারতের প্রধানমন্ত্রী Narendra Modi-র জনপ্রিয়তা নিয়ে নতুন মাইলস্টোন...

ডেবরার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আদিবাসী পরিবারের পাশে দাঁড়ালেন তৃণমূল নেতা...

Debra news: পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের খানামোহন অঞ্চলের বালিবান্দা...

Yuvasathi: ‘যুবসাথী’তে আবেদনের সংখ্যা ছাড়াল ৬০ লক্ষ!

Yuvasathi: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে রাজ্য বাজেটে ঘোষিত ‘যুবসাথী’...

‘১.২০ কোটি নাম বাদ যাবে!’—SIR তালিকা নিয়ে আশঙ্কা মুখ্যমন্ত্রীর

ভবানীপুরের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে SIR প্রক্রিয়া নিয়ে...

কেলেঘাইয়ের চরে ‘নেশার সাম্রাজ্য’ ভাঙল পুলিশ! বিঘার পর বিঘা...

Patashpur: পূর্ব মেদিনীপুরের পটাশপুরে কেলেঘাই নদীর চরে বেআইনি পোস্ত...

রাজ্যের প্রথম সৌরচালিত মাঝারি গভীর নলকূপের উদ্বোধন সবংয়ে, উপকৃত...

Sabang news: পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের দেভোগ অঞ্চলে...