তেমাথানিতে লরির পিছনে সজোরে ধাক্কা এক্সএল সুপারের, আশঙ্কাজনক বৃদ্ধ

Follow
Follow
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

অমিত খিলাড়ি, সবং: বুধবার সকাল ১০টা নাগাদ তেমাথানি-পটাশপুর রাজ্য সড়কের তেমাথানি ট্রাফিক সিগন্যালের কাছে একটি মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, পটাশপুরের দিক থেকে একটি পণ্যবোঝাই লরি এবং একজন বৃদ্ধ আরোহী তাঁর এক্সএল সুপার (XL Super) নিয়ে বালিচকের দিকে যাচ্ছিলেন। লরিটি সামনে ছিল এবং ঠিক তার পিছনেই আসছিল ওই দু’চাকা যানটি।

ট্রাফিক সিগন্যালের কাছে আচমকাই এক্সএল সুপারটি নিয়ন্ত্রণ হারিয়ে পণ্যবোঝাই লরিটির পিছনে সজোরে ধাক্কা মারে। ধাক্কার অভিঘাতে আরোহী বৃদ্ধ ছিটকে রাস্তায় পড়ে গিয়ে গুরুতর জখম হন। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে প্রথমে নিকটবর্তী একটি নার্সিং হোমে নিয়ে যান। কিন্তু সেখানে তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায়, তাঁকে তক্ষুনি মেদিনীপুর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

পুলিশ সূত্রে খবর, আহত ওই ব্যক্তির নাম শক্তিপদ দাস এবং তিনি পিংলার বড়াই এলাকার বাসিন্দা। ইতিমধ্যেই দুর্ঘটনার খবর তাঁর পরিবারকে জানানো হয়েছে। পুলিশ ঘাতক গাড়িগুলিকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে।গায়ে ধাক্কা মারে।

Advertisements

Advertisements
Call Advertisement Banner

WhatsApp Channel Join Now
Amit
Amit
সাংবাদিকতার শুরু বছর পাঁচেক আগে। এই মুহূর্তে The Midnapore Times এর সিনিয়র এডিটর পদে কর্মরত। মূলত পশ্চিম মেদিনীপুর জেলার - ডেবরা, পিংলা ও সবং থানা এর সমস্ত খবর কভার করি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফলো করুন
সর্বশেষ সংবাদ

বাবার চিকিৎসার জন্য রিলস বানাচ্ছে ছোট্ট রানু, ভাইরাল ভিডিও

Viral News: আজকের দিনে সোশ্যাল মিডিয়া শুধু বিনোদনের মাধ্যম...

লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পাশ না হওয়ায় দুঃখ প্রকাশ...

লোকসভায় Women Reservation Bill পাশ না হওয়ায় গভীর হতাশা...

কেন্দ্রীয় কর্মীদের জন্য সুখবর: ২% DA বৃদ্ধি, বেতন-পেনশনে বাড়তি...

DA News: কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বড়সড়...

ডায়মন্ড হারবার থেকে পিংলা—মাথায় হস্তশিল্প নিয়ে পথচলা, জীবনসংগ্রামের অনন্য...

রোদ হোক বা বৃষ্টি—থামেন না তিনি। মাথায় রঙিন হস্তশিল্পের...

নাকা চেকিং এ উদ্ধার এক কোটি টাকা, শোরগোল তমলুকে

Tamluk: বিধানসভা ভোটের আগে কড়া নজরদারির মধ্যেই তমলুকে নাকা...

Samsung Galaxy S25 দামে বড় পতন, এখন 56,999 টাকায়

Samsung Galaxy S25: স্মার্টফোনের বাড়তি দামের বাজারে গ্রাহকদের জন্য...

‘এটা কাটতে পারব না’, জাতীয় পতাকার রঙের ফিতে দেখে...

তিনি এলেন, দেখলেন—আর অত্যন্ত সংযতভাবেই না বললেন। শ্রীনগরের কাশ্মীর...