সবং থানার উদ্যোগে হারিয়ে যাওয়া ২০টি মোবাইল ফোন ফিরল প্রকৃত মালিকের হাতে

Follow
Follow
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

অমিত খিলাড়ি, সবং:- স্বাধীনতা দিবসের দিন খুশির হাওয়া বইল সবং থানার প্রাঙ্গণে। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে হারিয়ে যাওয়া ২০টি মোবাইল ফোন তাদের প্রকৃত মালিকদের হাতে তুলে দিল সবং থানার পুলিশ আধিকারিকরা।

কেউ দুই মাস আগে, কেউ পাঁচ মাস আগে, আবার কারও এক বছর আগে ফোন হারিয়ে গিয়েছিল। সেইসব অভিযোগের ভিত্তিতে দীর্ঘ তদন্ত চালায় পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের এসওজি ও সবং থানার পুলিশ। যৌথ অভিযানে একে একে উদ্ধার হয় মোট কুড়িটি মোবাইল ফোন।

Advertisements
Call Advertisement Banner
সবং থানার উদ্যোগে হারিয়ে যাওয়া ২০টি মোবাইল ফোন ফিরল প্রকৃত মালিকের হাতে
হারিয়ে যাওয়া ২০টি মোবাইল ফোন:- নিজস্ব ছবি।

শুক্রবার, ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের বিশেষ অনুষ্ঠানে, সবং থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক চঞ্চল সিংহের হাত দিয়ে ফেরত দেওয়া হয় ফোনগুলি। চঞ্চল সিংহ জানান, গত দশ মাসে থানায় একাধিক হারানো ফোনের অভিযোগ জমা পড়েছিল। পুলিশ প্রশাসনের তৎপরতায় অবশেষে সেই ফোনগুলি তাদের প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে।

Advertisements

হারানো ফোন হাতে পেয়ে উচ্ছ্বসিত মালিকরা পুলিশ প্রশাসনকে জানিয়েছেন আন্তরিক ধন্যবাদ। স্বাধীনতা দিবসে এমন এক ‘ফেরার আনন্দ’ পেয়ে খুশির সুর ছড়িয়েছে গোটা এলাকায়।

WhatsApp Channel Join Now
Amit
Amit
সাংবাদিকতার শুরু বছর পাঁচেক আগে। এই মুহূর্তে The Midnapore Times এর সিনিয়র এডিটর পদে কর্মরত। মূলত পশ্চিম মেদিনীপুর জেলার - ডেবরা, পিংলা ও সবং থানা এর সমস্ত খবর কভার করি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফলো করুন
সর্বশেষ সংবাদ

বাবার চিকিৎসার জন্য রিলস বানাচ্ছে ছোট্ট রানু, ভাইরাল ভিডিও

Viral News: আজকের দিনে সোশ্যাল মিডিয়া শুধু বিনোদনের মাধ্যম...

লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পাশ না হওয়ায় দুঃখ প্রকাশ...

লোকসভায় Women Reservation Bill পাশ না হওয়ায় গভীর হতাশা...

কেন্দ্রীয় কর্মীদের জন্য সুখবর: ২% DA বৃদ্ধি, বেতন-পেনশনে বাড়তি...

DA News: কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বড়সড়...

ডায়মন্ড হারবার থেকে পিংলা—মাথায় হস্তশিল্প নিয়ে পথচলা, জীবনসংগ্রামের অনন্য...

রোদ হোক বা বৃষ্টি—থামেন না তিনি। মাথায় রঙিন হস্তশিল্পের...

নাকা চেকিং এ উদ্ধার এক কোটি টাকা, শোরগোল তমলুকে

Tamluk: বিধানসভা ভোটের আগে কড়া নজরদারির মধ্যেই তমলুকে নাকা...

Samsung Galaxy S25 দামে বড় পতন, এখন 56,999 টাকায়

Samsung Galaxy S25: স্মার্টফোনের বাড়তি দামের বাজারে গ্রাহকদের জন্য...

‘এটা কাটতে পারব না’, জাতীয় পতাকার রঙের ফিতে দেখে...

তিনি এলেন, দেখলেন—আর অত্যন্ত সংযতভাবেই না বললেন। শ্রীনগরের কাশ্মীর...