বৃষ্টি ভেজা ভোরে ডেবরায় ভয়াবহ পথদুর্ঘটনা! দোকানের মধ্যে ঢুকে গেল লরি, লক্ষাধিক টাকার ক্ষতি

Follow
Follow
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

অমিত খিলাড়ি | ডেবরা: পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ধামতোড় গোলা এলাকায় মঙ্গলবার ভোরে ঘটে গেল ভয়াবহ পথদুর্ঘটনা। ১৬ নম্বর জাতীয় সড়ক ধরে কলকাতা থেকে খড়্গপুরমুখী একটি লরি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ঢুকে পড়ে একটি মোবাইল ফোনের দোকানে।

দুর্ঘটনার সময় দোকানটি বন্ধ থাকলেও, সকালে দোকান খুলতে এসে স্তব্ধ হয়ে যান দোকানমালিক। তাঁর দাবি, মোবাইল ফোন, আনুষঙ্গিক জিনিসপত্র ও দোকানের ইন্টেরিয়র মিলিয়ে অন্তত ২ লক্ষ টাকারও বেশি ক্ষতি হয়েছে। লরিটির ধাক্কায় সম্পূর্ণ ভেঙে গিয়েছে দোকানের সামনের অংশ।

Advertisements
Call Advertisement Banner

খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় ডেবরা থানার পুলিশ। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, হয়তো চালক ঘুমিয়ে পড়েছিলেন কিংবা লরির ব্রেক ফেল করেছিল। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়।

স্থানীয়দের অভিযোগ, এই ধামতোড় গোলা এলাকায় প্রায়ই ঘটে এমন মর্মান্তিক দুর্ঘটনা। দীর্ঘদিন ধরে প্রশাসনের তরফে কোনও স্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।

Advertisements
বৃষ্টি ভেজা ভোরে ডেবরায় ভয়াবহ পথদুর্ঘটনা! দোকানের মধ্যে ঢুকে গেল লরি, লক্ষাধিক টাকার ক্ষতি
বৃষ্টি ভেজা ভোরে ডেবরায় ভয়াবহ পথদুর্ঘটনা! দোকানের মধ্যে ঢুকে গেল লরি, লক্ষাধিক টাকার ক্ষতি। ছবি :- নিজস্ব

মেয়েজাতীয় সড়কের এই বিপজ্জনক মোড়টিকে চিহ্নিত করে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। এই জাতীয় সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার গাড়ি চলাচল করে। তাই সামান্য গাফিলতিও ডেকে আনতে পারে বড়সড় বিপদ। পুলিশ জানিয়েছে, লরির চালক ও খালাসির সন্ধানে তল্লাশি চলছে।

WhatsApp Channel Join Now
Kartick
Kartick
আমি Kartick Khilari – একজন পেশাদার Content Creator ও Digital Writer। আমি মূলত Trending News, Viral খবর, Breaking Updates এবং চলতি সময়ের আলোচিত বিষয়গুলো সহজ ভাষায় উপস্থাপন করি। আমার লক্ষ্য হলো পাঠকদেরকে সবসময় সবচেয়ে দ্রুত এবং নির্ভরযোগ্য ট্রেন্ডিং তথ্য পৌঁছে দেওয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফলো করুন
সর্বশেষ সংবাদ

বাবার চিকিৎসার জন্য রিলস বানাচ্ছে ছোট্ট রানু, ভাইরাল ভিডিও

Viral News: আজকের দিনে সোশ্যাল মিডিয়া শুধু বিনোদনের মাধ্যম...

লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পাশ না হওয়ায় দুঃখ প্রকাশ...

লোকসভায় Women Reservation Bill পাশ না হওয়ায় গভীর হতাশা...

কেন্দ্রীয় কর্মীদের জন্য সুখবর: ২% DA বৃদ্ধি, বেতন-পেনশনে বাড়তি...

DA News: কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বড়সড়...

ডায়মন্ড হারবার থেকে পিংলা—মাথায় হস্তশিল্প নিয়ে পথচলা, জীবনসংগ্রামের অনন্য...

রোদ হোক বা বৃষ্টি—থামেন না তিনি। মাথায় রঙিন হস্তশিল্পের...

নাকা চেকিং এ উদ্ধার এক কোটি টাকা, শোরগোল তমলুকে

Tamluk: বিধানসভা ভোটের আগে কড়া নজরদারির মধ্যেই তমলুকে নাকা...

Samsung Galaxy S25 দামে বড় পতন, এখন 56,999 টাকায়

Samsung Galaxy S25: স্মার্টফোনের বাড়তি দামের বাজারে গ্রাহকদের জন্য...

‘এটা কাটতে পারব না’, জাতীয় পতাকার রঙের ফিতে দেখে...

তিনি এলেন, দেখলেন—আর অত্যন্ত সংযতভাবেই না বললেন। শ্রীনগরের কাশ্মীর...