সবংয়ে গভীর রাতে ডিজে ও চুটুল নাচ, বাধা দিতে গিয়ে আক্রান্ত ভিলেজ পুলিশ! গ্রেপ্তার ৩

Follow
Follow
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

সবং, অমিত খিলাড়ি:— গভীর রাতে ডিজে বক্স আর চুটুল নাচের আনন্দ মুহূর্তেই পরিণত হল উত্তেজনায়। সবং ব্লকের ৬ নম্বর চাউলকুঁড়ি অঞ্চলের আন্দুলিয়া গ্রামে মনসা পুজোর উপলক্ষ্যে উচ্চস্বরে ডিজে ও চুটুল নাচ চলাকালীন বাধা দিতে গিয়ে আক্রান্ত হলেন স্থানীয় ভিলেজ পুলিশ সরোজ জানা। ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই আন্দুলিয়া গ্রামে মনসা পুজো উপলক্ষে নানা অনুষ্ঠান চলছিল। শনিবার গভীর রাতে ক্লাবের তরফে ডিজে ও চুটুল নাচের আয়োজন করা হয়।

Advertisements
Call Advertisement Banner

অভিযোগ, রাত বাড়ার সঙ্গে সঙ্গে ডিজের বক্সের শব্দ বাড়তে থাকে। ডিজে বক্সের শব্দে বিরক্ত হয়ে কিছু স্থানীয় বাসিন্দা আয়োজকদের অনুরোধ করেন শব্দ কমাতে। কিন্তু কোনও ব্যবস্থা না হওয়ায় বিষয়টি জানানো হয় ভিলেজ পুলিশকে।

সবংয়ে গভীর রাতে ডিজে ও চুটুল নাচ, বাধা দিতে গিয়ে আক্রান্ত ভিলেজ পুলিশ! গ্রেপ্তার ৩
অভিযুক্ত তিনজন গ্রেফতার। – নিজস্ব চিত্র

ভিলেজ পুলিশ সরোজ জানা এক সিভিক ভলান্টিয়ারকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান এবং শান্তিপূর্ণভাবে ডিজে বক্স বন্ধ করার কথা বলে। ঠিক তখনই মদ্যপ অবস্থায় থাকা কয়েকজন যুবক আচমকাই ক্ষিপ্ত হয়ে উঠলে ঘটে অশান্তি। অভিযোগ, তারা দু’জনকে ঘিরে ধরে বেধড়ক মারধর শুরু করে। এমনকি, ভিডিও করতে গেলে ভিলেজ পুলিশের হাত থেকে ফোন কেড়ে নিয়ে তা ভেঙে ফেলে দেওয়া হয়।

Advertisements
সবংয়ে গভীর রাতে ডিজে ও চুটুল নাচ, বাধা দিতে গিয়ে আক্রান্ত ভিলেজ পুলিশ! গ্রেপ্তার ৩
স্থানীয় ভিলেজ পুলিশ সরোজ জানা। – নিজস্ব চিত্র

ঘটনার খবর পেয়েই দ্রুত সেখানে পৌঁছায় সবং থানার পুলিশ। আহতদের উদ্ধার করে ভর্তি করা হয় সবং গ্রামীণ হাসপাতালে। পরে ঘটনার তদন্তে নেমে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে সরকারি কর্মীর উপর হামলা, হুমকি, এবং অপরাধমূলক কৃত্য চালানোর অভিযোগে মামলা রুজু করা হয়েছে।

WhatsApp Channel Join Now
Amit
Amit
সাংবাদিকতার শুরু বছর পাঁচেক আগে। এই মুহূর্তে The Midnapore Times এর সিনিয়র এডিটর পদে কর্মরত। মূলত পশ্চিম মেদিনীপুর জেলার - ডেবরা, পিংলা ও সবং থানা এর সমস্ত খবর কভার করি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফলো করুন
সর্বশেষ সংবাদ

বাবার চিকিৎসার জন্য রিলস বানাচ্ছে ছোট্ট রানু, ভাইরাল ভিডিও

Viral News: আজকের দিনে সোশ্যাল মিডিয়া শুধু বিনোদনের মাধ্যম...

লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পাশ না হওয়ায় দুঃখ প্রকাশ...

লোকসভায় Women Reservation Bill পাশ না হওয়ায় গভীর হতাশা...

কেন্দ্রীয় কর্মীদের জন্য সুখবর: ২% DA বৃদ্ধি, বেতন-পেনশনে বাড়তি...

DA News: কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বড়সড়...

ডায়মন্ড হারবার থেকে পিংলা—মাথায় হস্তশিল্প নিয়ে পথচলা, জীবনসংগ্রামের অনন্য...

রোদ হোক বা বৃষ্টি—থামেন না তিনি। মাথায় রঙিন হস্তশিল্পের...

নাকা চেকিং এ উদ্ধার এক কোটি টাকা, শোরগোল তমলুকে

Tamluk: বিধানসভা ভোটের আগে কড়া নজরদারির মধ্যেই তমলুকে নাকা...

Samsung Galaxy S25 দামে বড় পতন, এখন 56,999 টাকায়

Samsung Galaxy S25: স্মার্টফোনের বাড়তি দামের বাজারে গ্রাহকদের জন্য...

‘এটা কাটতে পারব না’, জাতীয় পতাকার রঙের ফিতে দেখে...

তিনি এলেন, দেখলেন—আর অত্যন্ত সংযতভাবেই না বললেন। শ্রীনগরের কাশ্মীর...