নিম্নচাপের বৃষ্টিতে জলমগ্ন ঝাড়গ্রামের বিনপুর, স্কুল-বাড়ি সব জলের তলায়!

Follow
Follow
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

ঝাড়গ্রাম: গভীর নিম্নচাপের জেরে একটানা বৃষ্টিতে জলমগ্ন ঝাড়গ্রামের বিনপুরের একাংশ। স্কুল, আইসিডিএস কেন্দ্র থেকে শুরু করে অন্তত ১৫টি বাড়িতে ঢুকে পড়েছে জল। নিকাশি ব্যবস্থার বেহাল দশার কারণে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে বলে অভিযোগ স্থানীয়দের।

বুধবার রাত থেকে জেলার বিভিন্ন অংশে লাগাতার বৃষ্টি চলছে। তার জেরে নদ-নদী, পুকুর, জলাশয় উপচে পড়তে শুরু করেছে। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে বিনপুরের শিবমন্দির এলাকার উপর। বিনপুর গার্লস স্কুল ও একটি ICDS সেন্টারে ইতিমধ্যেই জল ঢুকে গিয়েছে।

নিম্নচাপের বৃষ্টিতে জলমগ্ন ঝাড়গ্রামের বিনপুর, স্কুল-বাড়ি সব জলের তলায়!
নিম্নচাপের বৃষ্টিতে জলমগ্ন ঝাড়গ্রামের বিনপুর, বাড়িতে ঢুকে পড়েছে জল। —নিজস্ব চিত্র

স্থানীয়দের অভিযোগ, “প্রতিবারই বৃষ্টি হলে এই দৃশ্য দেখতে হয়। বছর ঘুরলেও নিকাশি ব্যবস্থার কোনও উন্নয়ন হয়নি।”
অনেকেই বাধ্য হয়ে আশেপাশের উঁচু জায়গায়, এমনকি প্রতিবেশীর বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছেন। কেউ কেউ ঠাঁই নিয়েছেন বাড়ির ছাদে। বাড়ি থেকে বের হওয়া, খাবার সংগ্রহ, ছোটো সন্তানদের নিয়ে দিন কাটানো—সবকিছুই এখন বিশাল চ্যালেঞ্জ হয়ে উঠেছে। ক্ষোভ উগরে দিয়ে বাসিন্দারা বলছেন, ‘এই এলাকায় প্রতি বছর জল জমে। কিন্তু কোনো স্থায়ী ব্যবস্থা নেওয়া হয় না। Follow us

Advertisements

Advertisements
Call Advertisement Banner

WhatsApp Channel Join Now
Kartick
Kartick
আমি Kartick Khilari – একজন পেশাদার Content Creator ও Digital Writer। আমি মূলত Trending News, Viral খবর, Breaking Updates এবং চলতি সময়ের আলোচিত বিষয়গুলো সহজ ভাষায় উপস্থাপন করি। আমার লক্ষ্য হলো পাঠকদেরকে সবসময় সবচেয়ে দ্রুত এবং নির্ভরযোগ্য ট্রেন্ডিং তথ্য পৌঁছে দেওয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফলো করুন
সর্বশেষ সংবাদ

বাবার চিকিৎসার জন্য রিলস বানাচ্ছে ছোট্ট রানু, ভাইরাল ভিডিও

Viral News: আজকের দিনে সোশ্যাল মিডিয়া শুধু বিনোদনের মাধ্যম...

লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পাশ না হওয়ায় দুঃখ প্রকাশ...

লোকসভায় Women Reservation Bill পাশ না হওয়ায় গভীর হতাশা...

কেন্দ্রীয় কর্মীদের জন্য সুখবর: ২% DA বৃদ্ধি, বেতন-পেনশনে বাড়তি...

DA News: কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বড়সড়...

ডায়মন্ড হারবার থেকে পিংলা—মাথায় হস্তশিল্প নিয়ে পথচলা, জীবনসংগ্রামের অনন্য...

রোদ হোক বা বৃষ্টি—থামেন না তিনি। মাথায় রঙিন হস্তশিল্পের...

নাকা চেকিং এ উদ্ধার এক কোটি টাকা, শোরগোল তমলুকে

Tamluk: বিধানসভা ভোটের আগে কড়া নজরদারির মধ্যেই তমলুকে নাকা...

Samsung Galaxy S25 দামে বড় পতন, এখন 56,999 টাকায়

Samsung Galaxy S25: স্মার্টফোনের বাড়তি দামের বাজারে গ্রাহকদের জন্য...

‘এটা কাটতে পারব না’, জাতীয় পতাকার রঙের ফিতে দেখে...

তিনি এলেন, দেখলেন—আর অত্যন্ত সংযতভাবেই না বললেন। শ্রীনগরের কাশ্মীর...