Jhargram: নববর্ষের সকাল থেকেই নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়লেন গোপীবল্লভপুর বিধানসভার বিজেপি প্রার্থী Rajesh Mahata। বুধবার ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের লাউদহ অঞ্চলের ঘোড়াপাড়া এলাকা থেকে তাঁর প্রচার কর্মসূচির সূচনা হয়।
এদিন কখনও পায়ে হেঁটে, আবার কখনও গাড়ির উপর দাঁড়িয়ে একের পর এক গ্রামে ঘুরে প্রচার চালাতে দেখা যায় তাঁকে। লাউদহ অঞ্চলের মজুরা, মানগোবিন্দপুর, বাবুরবনি, দেহগঞ্জ-সহ বিভিন্ন গ্রামে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন এবং সমর্থনের আবেদন জানান।
প্রচারের মাঝেই কালরুই এলাকায় তিনটি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করে। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান রাজেশ মাহাত।
এই প্রসঙ্গে তিনি বলেন, “আমরা সবাইকে দলে স্বাগত জানাচ্ছি। দুর্নীতিগ্রস্ত দলে আর কেউ থাকতে চাইছে না। জঙ্গলমহলে তৃণমূলের সংগঠন ভেঙে পড়েছে। আগামী ৪ মে-র পর রাজ্যে বিজেপির সরকার গঠিত হবে।”
রাজনৈতিক মহলের মতে, বাংলা নববর্ষের দিন থেকেই এভাবে মাঠে নেমে প্রচার শুরু করা বিজেপির তরফে এক তাৎপর্যপূর্ণ বার্তা। আসন্ন West Bengal Assembly Election 2026-কে সামনে রেখে জঙ্গলমহলে যে লড়াই ক্রমশ জমে উঠছে, এই প্রচার তারই ইঙ্গিত দিচ্ছে।

