কেশিয়াড়িতে নিজের মামীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ভাগ্নে

Follow
Follow
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

কেশিয়াড়ি: পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি থানা এলাকায় নিজের মামিকেই অপহরণ করে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হলেন এক যুবক। পরিবার-পরিজন, আত্মীয়তার বন্ধন—সবকিছুকে ছাপিয়ে এই অভিযোগে এলাকাজুড়ে তৈরি হয়েছে চাঞ্চল্য। মামির অভিযোগের ভিত্তিতেই শুক্রবার রাতে শিবু ঘোষ নামে প্রায় তিরিশ বছরের ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার আদালতে পেশ করলে বিচারক তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।

পুলিশ সূত্রের খবর, শুক্রবার এক ৩২ বছরের গৃহবধূ থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ—১৪ নভেম্বর তাঁকে কৌশলে অপহরণ করে হলদিয়ায় নিয়ে যায় ভাগ্নে শিবু, এবং সেখানে তাঁর ওপর শারীরিক অত্যাচার চালানো হয়। মহিলা নিখোঁজ হওয়ায় ১৪ তারিখেই তাঁর স্বামী থানা ডায়েরিও নথিভুক্ত করেছিলেন। এরপর ২০ নভেম্বর স্বামীর সঙ্গে বাড়ি ফেরেন ওই মহিলা এবং পরদিনই অভিযোগ দায়ের করেন।

তবে তদন্তকারীরা জানিয়েছেন, প্রাথমিক তদন্তে অপহরণের প্রমাণ মেলেনি। আদালতে নিয়ে যাওয়ার পথে অভিযুক্ত দাবি করেন—“মামির সঙ্গে চার বছরের সম্পর্ক ছিল। মামিই বলেছিল পালিয়ে যেতে। তাই হলদিয়ায় গিয়েছিলাম।” অভিযুক্তের মা-ও দাবি করেন, “আমি জানতাম না ছেলের সঙ্গে এমন সম্পর্ক গড়ে উঠেছে। জানলে বাধা দিতামই।”

Advertisements

অন্যদিকে, অভিযোগকারিণীর স্বামী কোনও মন্তব্য করতে রাজি হননি। তাঁর কথায়—“আইন যা করবে, আদালত যা ঠিক করবে, সেটাই হবে।”

কেশিয়াড়ি থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিশ্বজিৎ হালদার জানান, “অভিযোগ পেয়ে আমরা অভিযুক্তকে গ্রেফতার করেছি। অপহরণ ও ধর্ষণের অভিযোগ রুজু হয়েছে। তদন্তে সব দিক খতিয়ে দেখা হচ্ছে।”

Advertisements
Call Advertisement Banner

WhatsApp Channel Join Now
Sonali
Sonalihttp://Dey
"সংবাদ কেবল তথ্য নয়, মানুষের গল্পও। তাই প্রতিটি কন্টেন্টে পাঠকের সাথে সংযোগ স্থাপন করাই আমার লক্ষ্য।"

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফলো করুন
সর্বশেষ সংবাদ

জন্মহার বাড়াতে নয়া উদ্যোগ! দুই বা তার বেশি সন্তান...

অন্ধ্রপ্রদেশ: ক্রমশ কমতে থাকা জন্মহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে...

মদ্যপ অবস্থায় দুই স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা! ধরে ফেলে গণধোলাই...

Mahishadal: পূর্ব মেদিনীপুরের মহিষাদলে দুই স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগ...

অনেক হলো জামাই আদর! ফাইনালে একাদশ থেকে বাদ অভিষেক...

T20 World Cup: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ধারাবাহিক ব্যর্থতার কারণে...

সবংয়ে কাঠের মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে...

Sabang: পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ের নীলা এলাকায় বুধবার গভীর...

ইনস্টাগ্রামে রেকর্ড মোদীর! ১০ কোটি ছুঁয়ে ইতিহাস! পিছিয়ে ট্রাম্প

বিশ্বমঞ্চে ভারতের প্রধানমন্ত্রী Narendra Modi-র জনপ্রিয়তা নিয়ে নতুন মাইলস্টোন...

ডেবরার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আদিবাসী পরিবারের পাশে দাঁড়ালেন তৃণমূল নেতা...

Debra news: পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের খানামোহন অঞ্চলের বালিবান্দা...

Yuvasathi: ‘যুবসাথী’তে আবেদনের সংখ্যা ছাড়াল ৬০ লক্ষ!

Yuvasathi: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে রাজ্য বাজেটে ঘোষিত ‘যুবসাথী’...