হৃদরোগে আক্রান্ত হয়ে জীবন থেমে গেলো মোহাড় হাইস্কুলের গনিতের শিক্ষক

Follow
Follow
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

Sabang: পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪৪ বছর বয়সে প্রয়াত হলেন মোহাড় ব্রহ্মময়ী হাইস্কুলের জনপ্রিয় গণিত শিক্ষক সঞ্জয় হান্দোল। একজন দক্ষ শিক্ষক, নিষ্ঠাবান মানুষ এবং ছাত্রছাত্রীদের প্রিয় স্যার – তাঁর হঠাৎ চলে যাওয়া মেনে নিতে পারছেন না কেউই।

২০০৬ সালে গণিত শিক্ষক হিসেবে মোহাড় ব্রহ্মময়ী হাইস্কুলে যোগ দিয়েছিলেন সঞ্জয় হান্দোল। প্রতিদিন সময়মতো স্কুলে আসা, নির্ভুলভাবে ক্লাস নেওয়া, ছাত্রছাত্রীদের পাশে থাকা – সবকিছুতেই ছিলেন তিনি অনুকরণীয়। ছাত্রছাত্রীদের কাছে তিনি যেমন ছিলেন শ্রদ্ধার পাত্র, সহকর্মীদের কাছেও ছিলেন এক বিশ্বস্ত সহযাত্রী।

স্কুলের প্রধান শিক্ষক সুদীপ শাসমল আবেগপ্রবণ হয়ে বলেন,
“দশমীর পরের সকালে এমন খবর শুনতে হবে ভাবতেই পারিনি। সত্যি আমাদের স্কুলের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। আমরা এক রত্নকে হারালাম। উনার শূন্যস্থান পূরণ হওয়া সম্ভব কিনা জানি না। উনার আত্মার শান্তি কামনা করি এবং পরিবারের প্রতি রইল গভীর সমবেদনা।”

সঞ্জয় হান্দোলের হঠাৎ প্রয়াণে শোকস্তব্ধ শুধু স্কুল পরিবার নয়, গোটা সবং জুড়েই শোকের আবহ। ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবক – সকলের মুখে একটাই কথা, “এমন মানুষ খুব কমই দেখা যায়। উনি আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন।”

WhatsApp Channel Join Now
Amit
Amit
সাংবাদিকতার শুরু বছর পাঁচেক আগে। এই মুহূর্তে The Midnapore Times এর সিনিয়র এডিটর পদে কর্মরত। মূলত পশ্চিম মেদিনীপুর জেলার - ডেবরা, পিংলা ও সবং থানা এর সমস্ত খবর কভার করি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফলো করুন
সর্বশেষ সংবাদ

সবংয়ে কাঠের মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে...

Sabang: পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ের নীলা এলাকায় বুধবার গভীর...

ইনস্টাগ্রামে রেকর্ড মোদীর! ১০ কোটি ছুঁয়ে ইতিহাস! পিছিয়ে ট্রাম্প

বিশ্বমঞ্চে ভারতের প্রধানমন্ত্রী Narendra Modi-র জনপ্রিয়তা নিয়ে নতুন মাইলস্টোন...

ডেবরার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আদিবাসী পরিবারের পাশে দাঁড়ালেন তৃণমূল নেতা...

Debra news: পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের খানামোহন অঞ্চলের বালিবান্দা...

Yuvasathi: ‘যুবসাথী’তে আবেদনের সংখ্যা ছাড়াল ৬০ লক্ষ!

Yuvasathi: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে রাজ্য বাজেটে ঘোষিত ‘যুবসাথী’...

‘১.২০ কোটি নাম বাদ যাবে!’—SIR তালিকা নিয়ে আশঙ্কা মুখ্যমন্ত্রীর

ভবানীপুরের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে SIR প্রক্রিয়া নিয়ে...

কেলেঘাইয়ের চরে ‘নেশার সাম্রাজ্য’ ভাঙল পুলিশ! বিঘার পর বিঘা...

Patashpur: পূর্ব মেদিনীপুরের পটাশপুরে কেলেঘাই নদীর চরে বেআইনি পোস্ত...

রাজ্যের প্রথম সৌরচালিত মাঝারি গভীর নলকূপের উদ্বোধন সবংয়ে, উপকৃত...

Sabang news: পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের দেভোগ অঞ্চলে...