ফলন ভালো, দাম শূন্য! চন্দ্রকোণায় আলু চাষে বিঘায় লক্ষ লক্ষ টাকার লোকসান

Follow
Follow
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

Chandrakona News: ফলন ভালো। জমি ভরেছে আলুতে। কিন্তু বাজারে নেই সেই দাম। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায় জলদি বা পোখরাজ আলু চাষ করে এখন কার্যত লোকসানের মুখে পড়েছেন চাষিরা।

চন্দ্রকোণা দীর্ঘদিন ধরেই জেলার অন্যতম আলুচাষের গড় হিসেবে পরিচিত। এখানকার সীতানগর, ঢলবাঁধ, ফাঁসিডাঙা, পিয়ারডাঙা, বাচকা–সহ একাধিক এলাকায় বিঘের পর বিঘে জমিতে চাষ হয়েছে জলদি আলু। এই আলু সাধারণত ভিন রাজ্যে রপ্তানি হয়, ফলে পাইকারি বাজারে ভালো দাম মেলে—এই আশাতেই প্রতিবছর চাষ করেন কৃষকরা।

কিন্তু এ বছর ছবিটা সম্পূর্ণ আলাদা। চাষিদের অভিযোগ, ফলন বেশি হলেও দাম মিলছে না। সোমবার বাজারে কুইন্টাল প্রতি দর ছিল মাত্র ৪৭০ টাকা। অথচ বিঘা প্রতি চাষের খরচ হয়েছে ৩০ থেকে ৩৫ হাজার টাকা। এক বিঘা জমিতে গড়ে ৬০ কুইন্টাল ফলন হলেও বিক্রি করে বিঘা প্রতি ৪ থেকে ৮ হাজার টাকা পর্যন্ত লোকসান হচ্ছে বলে দাবি চাষিদের।

আলুচাষি অসিত ও সঙ্গীত শাসমল বলেন, “ফলন ভালো হলেও দাম নেই। ধারদেনা করে চাষ করেছি। খরচই যদি না ওঠে, তাহলে সংসার চলবে কী করে?” তাঁদের দাবি, হিমঘরে এখনও পুরোনো আলু মজুত রয়েছে। সেই আলুই বাজারে বেশি যাচ্ছে, ফলে নতুন পোখরাজ আলুর চাহিদা কমে গেছে।

চন্দ্রকোণার দুই ব্লক মিলিয়ে প্রায় ৩০টি হিমঘর রয়েছে। গত বছর রেকর্ড পরিমাণ আলু লোড হয়েছিল। সরকারি নিয়ম অনুযায়ী ৩১ ডিসেম্বরের মধ্যে হিমঘর খালি করার কথা। কিন্তু অনেক জায়গায় এখনও মজুত রয়েছে পুরোনো আলু। মার্চ থেকে নতুন করে লোডিং শুরু হওয়ার কথা থাকলেও পরিস্থিতি জটিল হয়ে উঠেছে।

এক আলু ব্যবসায়ী বিকাশ ঘোষ বলেন, “ভিন রাজ্যে আগের মতো রপ্তানি হচ্ছে না। ওডিশা, বিহার, ঝাড়খণ্ডে আগে বেশি যেত। এখন উত্তরপ্রদেশের আলুর চাহিদা বেড়েছে। ফলে আমাদের বাজার কমেছে।”

পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সহ-সভাপতি মুকুল ঘোষের কথায়, “গত বছরও ফলন বেশি ছিল, এ বছরও তাই। কিন্তু বিক্রির জায়গা কমে যাওয়ায় ব্যবসায়ীরাও চাপে। কিনলেও কোথায় বিক্রি করবে?”

সরকারি নিয়ম অনুযায়ী, মেয়াদ শেষের পরও হিমঘরে আলু মজুত থাকলে তা নিলামের বিধান রয়েছে। পশ্চিম মেদিনীপুরের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ এগ্রিকালচার নির্মল দাস বলেন, “৩১ ডিসেম্বরের মধ্যে মজুত খালি করার কথা। কেউ না নিলে আইন অনুযায়ী নিলামের ব্যবস্থা রয়েছে।” যদিও এক হিমঘর মালিক স্বীকার করেছেন, তাঁর হিমঘরে এখনও ৩০ হাজারের বেশি বস্তা আলু রয়েছে।

সব মিলিয়ে, ফলন ভালো হলেও বাজারদরের পতনে চন্দ্রকোণার আলুচাষিরা এখন গভীর দুশ্চিন্তায়। সামনে জ্যোতি ও কেবিএস প্রজাতির আলুও মাঠ থেকে উঠবে—তখন পরিস্থিতি আরও চাপে পড়তে পারে বলেই আশঙ্কা কৃষিমহলের।

WhatsApp Channel Join Now
Rekha
Rekha
ঘুম ভাঙলেই খবর, শোবার আগে আবার খবর – এইভাবেই দিনের শুরু ও শেষ। আমি, The Medinipur Times-এর Content Creator। স্থানীয় সংবাদদাতা ও তথ্যদাতাদের মাধ্যমে ঝাড়গ্রাম ও মেদিনীপুরের খবর, ট্রেন্ডিং আপডেট, ভাইরাল গল্প এবং আলোচিত ঘটনাগুলো পাঠকের কাছে পৌঁছে দিই। রাজনীতি, কূটনীতি, আন্তর্জাতিক সংবাদ সবই চোখে রাখি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফলো করুন
সর্বশেষ সংবাদ

সবংয়ে কাঠের মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে...

Sabang: পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ের নীলা এলাকায় বুধবার গভীর...

ইনস্টাগ্রামে রেকর্ড মোদীর! ১০ কোটি ছুঁয়ে ইতিহাস! পিছিয়ে ট্রাম্প

বিশ্বমঞ্চে ভারতের প্রধানমন্ত্রী Narendra Modi-র জনপ্রিয়তা নিয়ে নতুন মাইলস্টোন...

ডেবরার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আদিবাসী পরিবারের পাশে দাঁড়ালেন তৃণমূল নেতা...

Debra news: পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের খানামোহন অঞ্চলের বালিবান্দা...

Yuvasathi: ‘যুবসাথী’তে আবেদনের সংখ্যা ছাড়াল ৬০ লক্ষ!

Yuvasathi: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে রাজ্য বাজেটে ঘোষিত ‘যুবসাথী’...

‘১.২০ কোটি নাম বাদ যাবে!’—SIR তালিকা নিয়ে আশঙ্কা মুখ্যমন্ত্রীর

ভবানীপুরের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে SIR প্রক্রিয়া নিয়ে...

কেলেঘাইয়ের চরে ‘নেশার সাম্রাজ্য’ ভাঙল পুলিশ! বিঘার পর বিঘা...

Patashpur: পূর্ব মেদিনীপুরের পটাশপুরে কেলেঘাই নদীর চরে বেআইনি পোস্ত...

রাজ্যের প্রথম সৌরচালিত মাঝারি গভীর নলকূপের উদ্বোধন সবংয়ে, উপকৃত...

Sabang news: পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের দেভোগ অঞ্চলে...