শিবলিঙ্গর আবির্ভাব নাকি প্রাকৃতিক বিপর্যয়য়ের ইঙ্গিত? মাটির নিচের ‘অজানা’ জলের উৎসে কাঁপছে নাকিন্দী গ্রাম!

Follow
Follow
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

সবংয়ের নাকিন্দী গ্রামে হঠাৎই তৈরি হয়েছে রহস্য আর আতঙ্কের পরিবেশ। শান্ত ধানজমির বুক চিরে আচমকা তীব্র বেগে জল বেরোতে শুরু করতেই চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। দুপুরের দিকে প্রথম এই ঘটনা নজরে আসে গ্রামবাসীদের। মুহূর্তের মধ্যেই খবর ছড়িয়ে পড়ে, দলে দলে মানুষ ছুটে আসেন মাঠের মাঝে অদ্ভুত এই দৃশ্য দেখতে।

স্থানীয় সূত্রে জানা যায়, ধানখেতের একাংশে হঠাৎ মাটি ফেটে জল উথলে ওঠে। প্রথমে বিষয়টিকে স্বাভাবিক জলজমা বলেই ধরে নেওয়া হলেও, জল বেরোনোর তীব্রতা বাড়তেই সন্দেহ দানা বাঁধে। কৌতূহল সামলাতে না পেরে গ্রামের কয়েকজন যুবক কোদাল নিয়ে মাটি খোঁড়াখুঁড়ি শুরু করেন। কিছুটা গভীরে খোঁড়ার পর কোদালের সঙ্গে শক্ত কিছুর ধাক্কা লাগতেই শুরু হয় গুজব—মাটির নিচে নাকি শিবলিঙ্গ রয়েছে।

Advertisements
Call Advertisement Banner

এই খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় আরও বাড়ে। কেউ ধূপ-ধুনো জ্বালিয়ে পুজো শুরু করেন, কেউ আবার অলৌকিক ঘটনার দাবি তোলেন। প্রায় মানুষের সমান গভীর গর্ত খোঁড়া হলেও কোনও শিবলিঙ্গের দেখা মেলেনি। তবুও বিশ্বাসের জায়গা থেকে অনেকের দাবি, মাটির নিচে দেবতার অস্তিত্ব রয়েছে।

তবে এই ঘটনার পিছনে কোনও অলৌকিকতা নেই বলেই মত স্থানীয় অভিজ্ঞদের একাংশের। দীর্ঘদিন ধরে মিনিডিপ বসানোর কাজের সঙ্গে যুক্ত মধুসূদন দাস জানান, মাটির নিচে থাকা জলস্তরে হঠাৎ অতিরিক্ত চাপ তৈরি হওয়ায় জল উপরের দিকে উঠে এসেছে। তাঁর মতে, প্রায় ২০ ফুট গভীরে থাকা জলস্তরের চাপই এই ঘটনার মূল কারণ হতে পারে।

Advertisements

একই সুর শোনা যায় স্থানীয় ভূগোল শিক্ষকের কণ্ঠেও। তিনি জানান, জল বেরোনোর সময় যে বুদবুদ দেখা যাচ্ছে, তা মাটির নিচে জমে থাকা গ্যাসের চাপের ইঙ্গিত দিতে পারে। তবে বিষয়টি নিশ্চিত করতে বিশেষজ্ঞদের পরীক্ষা প্রয়োজন। প্রয়োজনে ONGC বা ভূ-বিজ্ঞানীদের দিয়ে পরীক্ষা করানোর কথাও উঠেছে।

ঘটনাকে ঘিরে আতঙ্কিত নাকিন্দী গ্রামের বাসিন্দারা। অনেকের মনে প্রশ্ন—এই জলস্রোত কি কোনও বড় প্রাকৃতিক বিপর্যয়ের পূর্বাভাস? নাকি নিছকই ভূগর্ভস্থ পরিবর্তনের ফল? প্রশাসনের হস্তক্ষেপ ও বৈজ্ঞানিক তদন্তের দাবি উঠেছে গ্রামবাসীদের তরফে। রহস্যের এই জলের উৎস ঘিরে আপাতত কৌতূহল, বিশ্বাস আর আশঙ্কার দোলাচলে দিন কাটছে নাকিন্দী গ্রামের।

WhatsApp Channel Join Now
Amit
Amit
সাংবাদিকতার শুরু বছর পাঁচেক আগে। এই মুহূর্তে The Midnapore Times এর সিনিয়র এডিটর পদে কর্মরত। মূলত পশ্চিম মেদিনীপুর জেলার - ডেবরা, পিংলা ও সবং থানা এর সমস্ত খবর কভার করি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফলো করুন
সর্বশেষ সংবাদ

বাবার চিকিৎসার জন্য রিলস বানাচ্ছে ছোট্ট রানু, ভাইরাল ভিডিও

Viral News: আজকের দিনে সোশ্যাল মিডিয়া শুধু বিনোদনের মাধ্যম...

লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পাশ না হওয়ায় দুঃখ প্রকাশ...

লোকসভায় Women Reservation Bill পাশ না হওয়ায় গভীর হতাশা...

কেন্দ্রীয় কর্মীদের জন্য সুখবর: ২% DA বৃদ্ধি, বেতন-পেনশনে বাড়তি...

DA News: কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বড়সড়...

ডায়মন্ড হারবার থেকে পিংলা—মাথায় হস্তশিল্প নিয়ে পথচলা, জীবনসংগ্রামের অনন্য...

রোদ হোক বা বৃষ্টি—থামেন না তিনি। মাথায় রঙিন হস্তশিল্পের...

নাকা চেকিং এ উদ্ধার এক কোটি টাকা, শোরগোল তমলুকে

Tamluk: বিধানসভা ভোটের আগে কড়া নজরদারির মধ্যেই তমলুকে নাকা...

Samsung Galaxy S25 দামে বড় পতন, এখন 56,999 টাকায়

Samsung Galaxy S25: স্মার্টফোনের বাড়তি দামের বাজারে গ্রাহকদের জন্য...

‘এটা কাটতে পারব না’, জাতীয় পতাকার রঙের ফিতে দেখে...

তিনি এলেন, দেখলেন—আর অত্যন্ত সংযতভাবেই না বললেন। শ্রীনগরের কাশ্মীর...