সবংয়ে ৩৮ বছরের সৎ মামার সঙ্গে মেয়ের বিয়ের চেষ্টায় গ্রেপ্তার বাবা

২০ বছরের মেয়েকে ৩৮ বছরের সৎ মামার সঙ্গে জোর করে বিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার হলেন এক বাবা। পশ্চিম মেদিনীপুরের সবং থানার বলপাই গ্রাম পঞ্চায়েতের ঝাপড়আড়া গ্রামে ঘটনা।

Follow
Follow
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

সবং: পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার বলপাই গ্রাম পঞ্চায়েতের ঝাপড়আড়া গ্রামে ঘটেছে চাঞ্চল্যকর ঘটনা। নিজের বড় মেয়ের সঙ্গে ৩৮ বছরের সৎ মামার বিয়ে দেওয়ার চেষ্টা করায় গ্রেপ্তার হলেন এক বাবা। মেয়ের অভিযোগের ভিত্তিতেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঝাপড়আড়া গ্রামের বাসিন্দা দেবেন্দ্রনাথ ঘড়ার প্রথম স্ত্রী প্রায় আট বছর আগে মারা যান। এরপর তিনি দ্বিতীয়বার বিয়ে করেন মোহাড়ার খিরিসতোলা এলাকার এক মহিলাকে। প্রথম পক্ষের দুটি মেয়ে রয়েছে দেবেন্দ্রনাথের, যার মধ্যে বড় মেয়ের বয়স আনুমানিক ২০ বছর।

অভিযোগ, সম্প্রতি দেবেন্দ্রনাথ তার বড় মেয়ের সঙ্গে ৩৮ বছর বয়সী সৎ মামার বিয়ের পরিকল্পনা করেন। জোরপূর্বক এই বিয়ের কথা জানতে পেরেই মেয়েটি সরাসরি সবং থানায় গিয়ে বাবার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে।

অভিযোগ পেয়েই দ্রুত পদক্ষেপ নেয় পুলিশ। অভিযুক্ত দেবেন্দ্রনাথ ঘড়াকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়। বুধবার তাঁকে জেলা আদালতে পেশ করা হয়েছে।

স্থানীয়দের মতে, ঘটনাটি জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মামলাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং আইন অনুযায়ী কড়া পদক্ষেপ নেওয়া হবে।

WhatsApp Channel Join Now
Amit
Amit
সাংবাদিকতার শুরু বছর পাঁচেক আগে। এই মুহূর্তে The Midnapore Times এর সিনিয়র এডিটর পদে কর্মরত। মূলত পশ্চিম মেদিনীপুর জেলার - ডেবরা, পিংলা ও সবং থানা এর সমস্ত খবর কভার করি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফলো করুন
সর্বশেষ সংবাদ

সবংয়ে কাঠের মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে...

Sabang: পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ের নীলা এলাকায় বুধবার গভীর...

ইনস্টাগ্রামে রেকর্ড মোদীর! ১০ কোটি ছুঁয়ে ইতিহাস! পিছিয়ে ট্রাম্প

বিশ্বমঞ্চে ভারতের প্রধানমন্ত্রী Narendra Modi-র জনপ্রিয়তা নিয়ে নতুন মাইলস্টোন...

ডেবরার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আদিবাসী পরিবারের পাশে দাঁড়ালেন তৃণমূল নেতা...

Debra news: পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের খানামোহন অঞ্চলের বালিবান্দা...

Yuvasathi: ‘যুবসাথী’তে আবেদনের সংখ্যা ছাড়াল ৬০ লক্ষ!

Yuvasathi: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে রাজ্য বাজেটে ঘোষিত ‘যুবসাথী’...

‘১.২০ কোটি নাম বাদ যাবে!’—SIR তালিকা নিয়ে আশঙ্কা মুখ্যমন্ত্রীর

ভবানীপুরের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে SIR প্রক্রিয়া নিয়ে...

কেলেঘাইয়ের চরে ‘নেশার সাম্রাজ্য’ ভাঙল পুলিশ! বিঘার পর বিঘা...

Patashpur: পূর্ব মেদিনীপুরের পটাশপুরে কেলেঘাই নদীর চরে বেআইনি পোস্ত...

রাজ্যের প্রথম সৌরচালিত মাঝারি গভীর নলকূপের উদ্বোধন সবংয়ে, উপকৃত...

Sabang news: পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের দেভোগ অঞ্চলে...