পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের (Migrant Workers) জন্য বড় সুখবর। রাজ্য সরকার চালু করেছে Shramashree Scheme, যেখানে প্রতিমাসে ₹৫,০০০ দেওয়া হবে প্রকৃত পরিযায়ী শ্রমিকদের। এবার মোবাইল থেকেই সহজে আবেদন করা যাবে নতুন Shramashree App-এর মাধ্যমে।
Shramashree কীভাবে আবেদন করবেন?
- কর্মসাথী পোর্টাল থেকে Shramashree App ডাউনলোড করুন।
- অ্যাপ ইনস্টল করে Register বা Login অপশন সিলেক্ট করুন।
- প্রয়োজনীয় তথ্য ও ডকুমেন্ট আপলোড করুন।
- আবেদন জমা দেওয়ার পর অনলাইনে ভেরিফিকেশন হবে।
টাকা পেতে যে নিয়ম মানতে হবে
- প্রকৃত পরিযায়ী শ্রমিক হতে হবে।
- ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফিকেশন বাধ্যতামূলক।
- আধার ও প্যান লিঙ্ক থাকতে হবে।
- ১০০ দিনের কাজের জব কার্ড থাকলে টাকা মিলবে না।
- স্থায়ী চাকরিজীবীরাও এই প্রকল্পের বাইরে থাকবেন।
Shramashree কবে পাবেন টাকা?
- প্রথম দফায় প্রায় ৪০,০০০ আবেদনকারীর নথি যাচাই সম্পন্ন।
- অর্থ দপ্তরের অনুমোদনের পরেই টাকা ছাড় হবে।
- পুজোর আগে দেওয়ার সম্ভাবনা থাকলেও, অনেকেই মনে করছেন পুজোর পরেই টাকা পাওয়া যাবে।
- আবেদনকারীরা চাইলে নিজেদের লগইন করে স্ট্যাটাস চেক করতে পারবেন।

