DA দিতে আরও সময় চাইল রাজ্য সরকার, ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত সময় চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন

Follow
Follow
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

বকেয়া মহার্ঘ ভাতা (DA) ইস্যুতে ফের নতুন করে বিতর্ক তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে। এবার সুপ্রিম কোর্টে সময়সীমা বাড়ানোর আবেদন করেছে রাজ্য সরকার। সরকারের তরফে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া ডিএ পরিশোধ করা তাদের পক্ষে সম্ভব নয়। তাই ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় চাওয়া হয়েছে।

এর আগে প্রায় ২০ লক্ষ সরকারি কর্মচারী ও পেনশনভোগীর স্বস্তিতে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, ২০০৮ থেকে ২০১৯ সালের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ ৩১ মার্চের মধ্যে পরিশোধ করতে হবে। আদালতের পর্যবেক্ষণ ছিল, ডিএ সরকারি কর্মীদের অধিকার।

এই মামলার শুনানিতে বিচারপতি Sanjay Karol এবং Prashant Kumar Mishra-র বেঞ্চ রাজ্য সরকারকে ওই নির্দেশ দেয়। একই সঙ্গে বেতন পরিশোধের তদারকির জন্য চার সদস্যের একটি কমিটি গঠনের নির্দেশও দেওয়া হয়। ওই কমিটিতে তিনজন অবসরপ্রাপ্ত বিচারপতি এবং এক জন প্রশাসনিক আধিকারিক রয়েছেন।

Advertisements

কমিটিকে বাকি ৭৫ শতাংশ ডিএ মেটানোর জন্য একটি পেমেন্ট পরিকল্পনা তৈরির নির্দেশ দেওয়া হয়েছিল। সেই সুপারিশ ৬ মার্চের মধ্যে আদালতে জমা দেওয়ার কথা ছিল। পাশাপাশি রাজ্য সরকারকে ১৫ এপ্রিলের মধ্যে সম্মতি রিপোর্ট জমা দিতে বলা হয়েছিল।

তবে এখন রাজ্য সরকারের বক্তব্য, নির্দিষ্ট সময়ের মধ্যে ডিএ দেওয়া সম্ভব নয়। সরকারের যুক্তি, ২০১৬ সালের আগে নিয়োগ পাওয়া সরকারি কর্মী ও পেনশনভোগীদের সার্ভিস বুক খুঁজে বের করা এবং তথ্য যাচাই করতে অনেক সময় লাগবে। সেই কারণেই সময়সীমা বাড়ানোর আবেদন করা হয়েছে।

Advertisements
Call Advertisement Banner

রাজ্য সরকারের এই অবস্থান সরকারি কর্মচারীদের মধ্যে নতুন করে ক্ষোভের সৃষ্টি করেছে। তাঁদের প্রশ্ন, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও কেন ডিএ পরিশোধে এত দেরি হচ্ছে। এখন সুপ্রিম কোর্ট এই আবেদনের বিষয়ে কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই নজর রয়েছে।

Advertisements

WhatsApp Channel Join Now
Rekha
Rekha
ঘুম ভাঙলেই খবর, শোবার আগে আবার খবর – এইভাবেই দিনের শুরু ও শেষ। আমি, The Medinipur Times-এর Content Creator। স্থানীয় সংবাদদাতা ও তথ্যদাতাদের মাধ্যমে ঝাড়গ্রাম ও মেদিনীপুরের খবর, ট্রেন্ডিং আপডেট, ভাইরাল গল্প এবং আলোচিত ঘটনাগুলো পাঠকের কাছে পৌঁছে দিই। রাজনীতি, কূটনীতি, আন্তর্জাতিক সংবাদ সবই চোখে রাখি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফলো করুন
সর্বশেষ সংবাদ

সাতসকালে বিস্ফোরণে কাঁপল পাইকপাড়া, উড়ে গেল ক্লাবের ছাদ

Kolkata: কলকাতার পাইকপাড়া এলাকায় শনিবার সকালে পরপর বিস্ফোরণে আতঙ্ক...

জন্মহার বাড়াতে নয়া উদ্যোগ! দুই বা তার বেশি সন্তান...

অন্ধ্রপ্রদেশ: ক্রমশ কমতে থাকা জন্মহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে...

মদ্যপ অবস্থায় দুই স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা! ধরে ফেলে গণধোলাই...

Mahishadal: পূর্ব মেদিনীপুরের মহিষাদলে দুই স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগ...

অনেক হলো জামাই আদর! ফাইনালে একাদশ থেকে বাদ অভিষেক...

T20 World Cup: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ধারাবাহিক ব্যর্থতার কারণে...

সবংয়ে কাঠের মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে...

Sabang: পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ের নীলা এলাকায় বুধবার গভীর...

ইনস্টাগ্রামে রেকর্ড মোদীর! ১০ কোটি ছুঁয়ে ইতিহাস! পিছিয়ে ট্রাম্প

বিশ্বমঞ্চে ভারতের প্রধানমন্ত্রী Narendra Modi-র জনপ্রিয়তা নিয়ে নতুন মাইলস্টোন...

ডেবরার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আদিবাসী পরিবারের পাশে দাঁড়ালেন তৃণমূল নেতা...

Debra news: পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের খানামোহন অঞ্চলের বালিবান্দা...