JioHotstar: জিওস্টারই দেখাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ, গুজব উড়াল সংস্থা

আইসিসি–জিওস্টার চুক্তি ভেঙে যাওয়ার জল্পনা উড়িয়ে দিল দুই পক্ষই। জানাল, টি-টোয়েন্টি বিশ্বকাপসহ সব বড় ইভেন্টের সম্প্রচার আগের মতোই জিওস্টারেই দেখা যাবে।

Follow
Follow
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

JioHotstar: টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে। কিন্তু কোথায় দেখা যাবে ম্যাচ—তা নিয়ে গত কয়েকদিন ধরে জল্পনা তুঙ্গে ছিল। বাজারে গুঞ্জন ছড়িয়েছিল, আইসিসি’র সঙ্গে নাকি চুক্তি ছিন্ন করতে চাইছে জিওস্টার। বিশাল ক্ষতির দায়ে পড়ে নাকি তারা আর বিশ্বকাপ সম্প্রচার করতে চায় না। তবে বৃহস্পতিবার সেই সমস্ত জল্পনাকে একেবারে ভিত্তিহীন বলে উড়িয়ে দিল আইসিসি এবং জিওস্টার—উভয় পক্ষই। এক যৌথ বিবৃতিতে স্পষ্ট জানানো হয়েছে, চুক্তি আগের মতোই বহাল রয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপও স্বাভাবিক ভাবেই দেখা যাবে জিওস্টারেই।

২০২৪ থেকে ২০২৭ পর্যন্ত আইসিসির সঙ্গে জিওস্টারের চুক্তির মূল্য প্রায় ৩ বিলিয়ন ডলার, অর্থাৎ ভারতীয় মুদ্রায় ২ লক্ষ ৭০ হাজার কোটি টাকারও বেশি। শর্ত ছিল—প্রতি বছর অন্তত একটি বড় টুর্নামেন্ট সম্প্রচার করতেই হবে। কিন্তু জিওহটস্টারের পরপর দুই অর্থবর্ষে বিপুল ক্ষতির খবর সামনে আসতেই গুজব তৈরি হয় যে হয়তো বিশ্বকাপের আগে সংস্থা চুক্তি ছাড়তে চাইছে।

Advertisements
Call Advertisement Banner

যদিও আইসিসি-জিওস্টারের বিবৃতি পরিষ্কার— “চুক্তি নিয়ে যে সমস্ত রিপোর্ট সামনে এসেছে, সেগুলি সম্পূর্ণ ভিত্তিহীন। জিওস্টারই ভারতের অফিসিয়াল ব্রডকাস্ট পার্টনার এবং ভবিষ্যতেও তাই থাকবে। চুক্তি ছাড়ার প্রশ্নই ওঠে না।”

Advertisements

অর্থাৎ, ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতেই জিওস্টারের পরবর্তী বড় সম্প্রচারিত ইভেন্ট। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে—সব প্রস্তুতি পরিকল্পনামাফিক এগোচ্ছে এবং বিশ্বকাপ দেখা নিয়ে দর্শকদের কোনও সংশয় রাখার কারণ নেই। দর্শকদের মধ্যে যে আতঙ্ক ছড়িয়েছিল—বিশ্বকাপ দেখা যাবে তো? এই ঘোষণাতেই তা পুরোপুরি দূর হয়ে গেল।

WhatsApp Channel Join Now
Kartick
Kartick
আমি Kartick Khilari – একজন পেশাদার Content Creator ও Digital Writer। আমি মূলত Trending News, Viral খবর, Breaking Updates এবং চলতি সময়ের আলোচিত বিষয়গুলো সহজ ভাষায় উপস্থাপন করি। আমার লক্ষ্য হলো পাঠকদেরকে সবসময় সবচেয়ে দ্রুত এবং নির্ভরযোগ্য ট্রেন্ডিং তথ্য পৌঁছে দেওয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফলো করুন
সর্বশেষ সংবাদ

বাবার চিকিৎসার জন্য রিলস বানাচ্ছে ছোট্ট রানু, ভাইরাল ভিডিও

Viral News: আজকের দিনে সোশ্যাল মিডিয়া শুধু বিনোদনের মাধ্যম...

লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পাশ না হওয়ায় দুঃখ প্রকাশ...

লোকসভায় Women Reservation Bill পাশ না হওয়ায় গভীর হতাশা...

কেন্দ্রীয় কর্মীদের জন্য সুখবর: ২% DA বৃদ্ধি, বেতন-পেনশনে বাড়তি...

DA News: কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বড়সড়...

ডায়মন্ড হারবার থেকে পিংলা—মাথায় হস্তশিল্প নিয়ে পথচলা, জীবনসংগ্রামের অনন্য...

রোদ হোক বা বৃষ্টি—থামেন না তিনি। মাথায় রঙিন হস্তশিল্পের...

নাকা চেকিং এ উদ্ধার এক কোটি টাকা, শোরগোল তমলুকে

Tamluk: বিধানসভা ভোটের আগে কড়া নজরদারির মধ্যেই তমলুকে নাকা...

Samsung Galaxy S25 দামে বড় পতন, এখন 56,999 টাকায়

Samsung Galaxy S25: স্মার্টফোনের বাড়তি দামের বাজারে গ্রাহকদের জন্য...

‘এটা কাটতে পারব না’, জাতীয় পতাকার রঙের ফিতে দেখে...

তিনি এলেন, দেখলেন—আর অত্যন্ত সংযতভাবেই না বললেন। শ্রীনগরের কাশ্মীর...