এক পিস আমের দাম ১০ হাজার টাকা! সবংয়ের বাগানে ‘সোনার ফল’ দেখতে ভিড়

Follow
Follow
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

সবং, অমিত খিলাড়ি: পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের চাউলখোলা গ্রামের এক কৃষকের নাম এখন এলাকায় চর্চার বিষয়। তাঁর নাম তপন মাইতি। কারণ এক পিস আমের দাম ১০ হাজার টাকা! ছোটবেলা থেকেই গাছপালার প্রতি অদম্য ভালোবাসা নিয়ে পথ চলা শুরু করেছিলেন মাত্র ২টি ফলের গাছ লাগিয়ে। আজ ২০২৫ সালে দাঁড়িয়ে, তাঁর বাগানে রয়েছে ৪০০-রও বেশি ফলের গাছ, যার মধ্যে শুধু আমের প্রজাতিই ৫৭টি!

তবে সবচেয়ে বেশি চর্চায় রয়েছে জাপানি ‘মিয়াজাকি’ আম। এই বিশেষ আমের বাজার মূল্য এক পিসে ১০ হাজার টাকা পর্যন্ত! যা ‘সোনার ফল’ নামে পরচিত, আর সেই দামী ও দুর্লভ আম দেখতে তপন বাবুর বাগানে প্রতিদিন ভিড় করছেন স্থানীয় মানুষজন থেকে শুরু করে বহু ফলপ্রেমী।

Advertisements
Call Advertisement Banner

তপনবাবু জানান, “আমি শুধু ফল ফলাই না, গাছও বিক্রি করি। যাঁরা গাছ কিনতে আসেন, তাঁদের কীভাবে গাছের যত্ন নিতে হয়, সেটাও আমি নিজে বুঝিয়ে দিই। এইভাবেই মানুষকে স্বনির্ভর হওয়ার পথ দেখাতে চাই।”

তপনের বাগানে শুধু মিয়াজাকি নয়, রয়েছে পুশাশুরিয়া, পুষা অম্বিকা, পুষা উর্নিকা, হিমসাগর, আম্রফালি, টমি অ্যাটকিন, থ্রি টেস্ট, ব্ল্যাকস্টোন, কস্তুরি, নুরজাহান, সাহাজাহান, সাদা ম্যাঙ্গো প্রভৃতি নামক নানা রকমের আমের গাছ। এছাড়াও রয়েছে সবেদা, নেবু, জামরুল, কাঠাল, ড্রাগন ফ্রুট, নারকেল, পেয়ারা, বাতাবি লেবু সহ বহু প্রজাতির গাছ।

Advertisements

কীভাবে যাবেন সবংয়ের তপনের বাগানে?


তেমাথানি থেকে বাস ধরে বড়চাহাড়া বাসস্ট্যান্ডে নামতে হবে। সেখান থেকে টোটো ধরে লাড়ো বাসস্ট্যান্ড। এরপর হেঁটে কুলেশ্বরী বাজার পেরিয়ে পৌঁছে যাবেন তপন মাইতির বাগানে।

তপন মাইতির এই উদ্যোগ শুধুমাত্র ফলের স্বাদ নয়, কৃষিভিত্তিক নতুন স্বপ্ন দেখাচ্ছে যুবসমাজকে। নিজের শিকড়েই কীভাবে সাফল্যের ফুল ফোটানো যায়, তার জীবন্ত উদাহরণ হয়ে উঠেছেন তিনি।

WhatsApp Channel Join Now
Amit
Amit
সাংবাদিকতার শুরু বছর পাঁচেক আগে। এই মুহূর্তে The Midnapore Times এর সিনিয়র এডিটর পদে কর্মরত। মূলত পশ্চিম মেদিনীপুর জেলার - ডেবরা, পিংলা ও সবং থানা এর সমস্ত খবর কভার করি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফলো করুন
সর্বশেষ সংবাদ

বাবার চিকিৎসার জন্য রিলস বানাচ্ছে ছোট্ট রানু, ভাইরাল ভিডিও

Viral News: আজকের দিনে সোশ্যাল মিডিয়া শুধু বিনোদনের মাধ্যম...

লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পাশ না হওয়ায় দুঃখ প্রকাশ...

লোকসভায় Women Reservation Bill পাশ না হওয়ায় গভীর হতাশা...

কেন্দ্রীয় কর্মীদের জন্য সুখবর: ২% DA বৃদ্ধি, বেতন-পেনশনে বাড়তি...

DA News: কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বড়সড়...

ডায়মন্ড হারবার থেকে পিংলা—মাথায় হস্তশিল্প নিয়ে পথচলা, জীবনসংগ্রামের অনন্য...

রোদ হোক বা বৃষ্টি—থামেন না তিনি। মাথায় রঙিন হস্তশিল্পের...

নাকা চেকিং এ উদ্ধার এক কোটি টাকা, শোরগোল তমলুকে

Tamluk: বিধানসভা ভোটের আগে কড়া নজরদারির মধ্যেই তমলুকে নাকা...

Samsung Galaxy S25 দামে বড় পতন, এখন 56,999 টাকায়

Samsung Galaxy S25: স্মার্টফোনের বাড়তি দামের বাজারে গ্রাহকদের জন্য...

‘এটা কাটতে পারব না’, জাতীয় পতাকার রঙের ফিতে দেখে...

তিনি এলেন, দেখলেন—আর অত্যন্ত সংযতভাবেই না বললেন। শ্রীনগরের কাশ্মীর...