ডেবরার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আদিবাসী পরিবারের পাশে দাঁড়ালেন তৃণমূল নেতা প্রদীপ কর

Follow
Follow
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

Debra news: পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের খানামোহন অঞ্চলের বালিবান্দা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারালেন কার্তিক টুডু ও তাঁর পরিবার। গত রাতে গভীর অন্ধকারে আচমকাই আগুন লেগে যায় তাঁদের মাটির বাড়িতে। মুহূর্তের মধ্যে আগুনে পুড়ে ছাই হয়ে যায় ঘরবাড়ি ও ঘরের জিনিসপত্র।

ঘটনার খবর পেয়ে আজ ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে পৌঁছান ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ কর। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাঁদের সান্ত্বনা ও আশ্বাস দেন তিনি। দলের পক্ষ থেকে আর্থিক সহায়তার পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় সামগ্রী এবং দৈনন্দিন ব্যবহারের বিভিন্ন জিনিস তুলে দেওয়া হয়।

প্রদীপ কর বলেন, “বিপদের সময় সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই আমাদের দলের প্রধান লক্ষ্য। এই আদিবাসী পরিবারটি যাতে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারে, তার জন্য আমরা সবরকম চেষ্টা করব।”

এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের মতে, এমন দুঃসময়ে পাশে দাঁড়ানোই প্রকৃত সামাজিক দায়িত্বের পরিচয়।

এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন খানামোহন অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শীতল বারি, প্রধান তাপস মাইতি, উপপ্রধান ফুলমনি টুডু, ভবানীপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কনভেনার বিশ্বজিৎ দাস, ডেবরা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি দীপু কিস্কু-সহ অন্যান্য নেতৃত্ব।

স্থানীয় প্রশাসনের তরফেও ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

WhatsApp Channel Join Now
Amit
Amit
সাংবাদিকতার শুরু বছর পাঁচেক আগে। এই মুহূর্তে The Midnapore Times এর সিনিয়র এডিটর পদে কর্মরত। মূলত পশ্চিম মেদিনীপুর জেলার - ডেবরা, পিংলা ও সবং থানা এর সমস্ত খবর কভার করি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফলো করুন
সর্বশেষ সংবাদ

সবংয়ে কাঠের মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে...

Sabang: পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ের নীলা এলাকায় বুধবার গভীর...

ইনস্টাগ্রামে রেকর্ড মোদীর! ১০ কোটি ছুঁয়ে ইতিহাস! পিছিয়ে ট্রাম্প

বিশ্বমঞ্চে ভারতের প্রধানমন্ত্রী Narendra Modi-র জনপ্রিয়তা নিয়ে নতুন মাইলস্টোন...

Yuvasathi: ‘যুবসাথী’তে আবেদনের সংখ্যা ছাড়াল ৬০ লক্ষ!

Yuvasathi: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে রাজ্য বাজেটে ঘোষিত ‘যুবসাথী’...

‘১.২০ কোটি নাম বাদ যাবে!’—SIR তালিকা নিয়ে আশঙ্কা মুখ্যমন্ত্রীর

ভবানীপুরের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে SIR প্রক্রিয়া নিয়ে...

কেলেঘাইয়ের চরে ‘নেশার সাম্রাজ্য’ ভাঙল পুলিশ! বিঘার পর বিঘা...

Patashpur: পূর্ব মেদিনীপুরের পটাশপুরে কেলেঘাই নদীর চরে বেআইনি পোস্ত...

রাজ্যের প্রথম সৌরচালিত মাঝারি গভীর নলকূপের উদ্বোধন সবংয়ে, উপকৃত...

Sabang news: পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের দেভোগ অঞ্চলে...

বালিচক উড়ালপুলে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, গুরুতর জখম শ্রমিক

Debra: পশ্চিম মেদিনীপুরের বালিচক উড়ালপুলে কাজ করতে গিয়ে গুরুতর...