Golden Jubilee Scholarship 2025 : কিভাবে আবেদন করবেন

Follow
Follow
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

সুখবর শিক্ষার্থীদের জন্য! পশ্চিমবঙ্গসহ দেশের নানা প্রান্তের সাধারণ পরিবারের প্রতিভাবান ছাত্রছাত্রীদের জন্য জীবন বিমা নিগম (LIC) নিয়ে এল Golden Jubilee Scholarship 2025। যারা আর্থিক অনটনের কারণে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ করতে পারছিলেন না, তাঁদের জন্য এই স্কলারশিপ হতে চলেছে দারুণ সহায়তা।

কাদের জন্য এই স্কলারশিপ?

এই স্কলারশিপ মূলত সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যারা আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের অন্তর্ভুক্ত এবং উচ্চশিক্ষা অর্জনের লক্ষ্যে এগোতে চাইছে। তাদের জন্যই Golden Jubilee Scholarship । কিন্তু এবার এলআইসিতে দুটি আলাদা আলাদা স্কলারশিপ সুবিধা থাকছে —
১) সাধারণ ছাত্রছাত্রীদের জন্য।
২) অপরটি বিশেষভাবে মেয়েদের জন্য আনা হয়েছে।

Advertisements
Call Advertisement Banner

Golden Jubilee Scholarship এর যোগ্যতা

সাধারণ স্কলারশিপঃ
১)
২০২২-২৩ / ২০২৩-২৪ / ২০২৪-২৫ শিক্ষাবর্ষে মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকে ন্যূনতম ৬০% নম্বর পেয়ে পাশ করতে হবে।
২) এবং যে কোর্সে আপনাকে ভর্তি হতে হবে- মেডিসিন (MBBS, BAMS, BHMS, BDS), ইঞ্জিনিয়ারিং (BE, B.Tech, B.Arch), সাধারণ গ্র্যাজুয়েশন, ইন্টিগ্রেটেড কোর্স, ডিপ্লোমা বা আইটিআই, সরকার অনুমোদিত ভোকেশনাল কোর্স।
৩) পরিবারের বার্ষিক আয় সর্বোচ্চ ₹৪,৫০,০০০ বা তার কম হতে হবে।


মেয়েদের জন্য স্কলারশিপঃ
১)
শুধুমাত্র মেয়েদের জন্য প্রযোজ্য হবে।
২) মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় ন্যূনতম ৬০% নম্বর পেয়ে পাশ করলে আবেদন করতে হবে।
৩) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ইন্টারমিডিয়েট, ভোকেশনাল, ডিপ্লোমা বা আইটিআই কোর্সে ভর্তি হতে হয়।
৪) পরিবারের বার্ষিক আয় সীমা একই থাকে – সর্বোচ্চ ₹৪,৫০,০০০ বা তার কম।

Advertisements

LIC স্কলারশিপের পরিমাণ

কোর্সবার্ষিক অর্থসাহায্যকিস্তি সংখ্যাসময়সীমা
MBBS / BAMS / BHMS / BDS₹৪০,০০০কোর্স চলাকালীন
ইঞ্জিনিয়ারিং (BE, B.Tech, B.Arch)₹৩০,০০০কোর্স চলাকালীন
গ্র্যাজুয়েশন / ডিপ্লোমা / ITI₹২০,০০০কোর্স চলাকালীন
মেয়েদের বিশেষ স্কলারশিপ (১০ম পাসের পর)₹১৫,০০০সর্বোচ্চ ২ বছর

কিভাবে আবেদন করবেন?

LIC Golden Jubilee Scholarship এ আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন করা হবে। নিচের ধাপে ধাপে নির্দেশিকা অনুযায়ী আপনি সহজেই আবেদন জানাতে পারবেন।

  • LIC অফিসিয়াল ওয়েবসাইটে যান https://www.licindia.in/
  • “LIC Golden Jubilee Scholarship 2025” অপশন সিলেক্ট করুন।
  • “Apply Here for Scholarship Scheme 2025” ক্লিক করুন।
  • অনলাইন আবেদনপত্র পূরণ করে জমা দিন।
  • সাবমিটের পর প্রিন্ট/স্ক্রিনশট নিয়ে রাখুন।

আবেদন করার জন্য ডকুমেন্ট

  • আধার কার্ড।
  • মাধ্যমিক/উচ্চমাধ্যমিক মার্কশিট।
  • ভর্তি প্রমাণপত্র।
  • পরিবারের আয় শংসাপত্র।
  • ব্যাংক পাসবুক কপি।
  • ছবি।

WhatsApp Channel Join Now
Kartick
Kartick
আমি Kartick Khilari – একজন পেশাদার Content Creator ও Digital Writer। আমি মূলত Trending News, Viral খবর, Breaking Updates এবং চলতি সময়ের আলোচিত বিষয়গুলো সহজ ভাষায় উপস্থাপন করি। আমার লক্ষ্য হলো পাঠকদেরকে সবসময় সবচেয়ে দ্রুত এবং নির্ভরযোগ্য ট্রেন্ডিং তথ্য পৌঁছে দেওয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফলো করুন
সর্বশেষ সংবাদ

Samsung Galaxy S25 দামে বড় পতন, এখন 56,999 টাকায়

Samsung Galaxy S25: স্মার্টফোনের বাড়তি দামের বাজারে গ্রাহকদের জন্য...

‘এটা কাটতে পারব না’, জাতীয় পতাকার রঙের ফিতে দেখে...

তিনি এলেন, দেখলেন—আর অত্যন্ত সংযতভাবেই না বললেন। শ্রীনগরের কাশ্মীর...

গোপীবল্লভপুরে তৃণমূলে ধাক্কা, দেড়শো পরিবার বিজেপিতে যোগ

Gopiballavpur: ভোট যত এগোচ্ছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে জঙ্গলমহলের...

নববর্ষের দিন থেকেই ঝাড়গ্রামে প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী...

Jhargram: নববর্ষের সকাল থেকেই নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়লেন গোপীবল্লভপুর...

‘সবার গাড়ি চেক হলে প্রধানমন্ত্রীর গাড়িও চেক হবে’  মমতা

ভোটের মুখে উত্তরবঙ্গের ইসলামপুরে জনসভা থেকে ফের কেন্দ্র ও...

নাবালিকাদের ফাঁদে ফেলে যৌন হেনস্থা, শতাধিক ভিডিও উদ্ধার

মহারাষ্ট্রের অমরাবতীতে এক ভয়ংকর যৌন নির্যাতন চক্রের পর্দাফাঁস করল...

‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন’ – রাহুল গান্ধী

Election news: উত্তরবঙ্গের মাটি থেকেই বিধানসভা ভোটের প্রচারে ঝাঁপিয়ে...