পাঁশকুড়ায় আইসিডিএস স্কুলে খিচুড়িতে মরা টিকটিকি! খেয়ে অসুস্থ ১১ জন শিশু

Follow
Follow
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

Panskura News, পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় আইসিডিএস কেন্দ্রের গাফিলতিতে গুরুতর স্বাস্থ্যঝুঁকির ঘটনা সামনে এল। রান্না করা খিচুড়িতে মিলল মরা পচা টিকটিকি। সেই খাবার খাওয়ার পরই অসুস্থ হয়ে পড়ে প্রায় ১১ জন শিশু। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

ঘটনাটি ঘটেছে পাঁশকুড়ার ময়নাডাল এলাকার একটি আইসিডিএস কেন্দ্রে। স্থানীয় সূত্রে জানা যায়, নির্ধারিত সময়ে শিশুদের খিচুড়ি খাওয়ানো হয়। খাবার খাওয়ার কিছুক্ষণের মধ্যেই একাধিক শিশু বমি, পেটব্যথা ও অস্বস্তিতে ভুগতে শুরু করে। পরে খিচুড়ির হাঁড়ি পরীক্ষা করতেই সেখানে একটি মরা টিকটিকি দেখতে পান অভিভাবকরা।

তড়িঘড়ি অসুস্থ শিশুদের পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মোট ১১ জন শিশুকে সেখানে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে সকলেই চিকিৎসাধীন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Advertisements

এই ঘটনাকে কেন্দ্র করে আইসিডিএস কেন্দ্রের কর্মীদের বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ উঠেছে। প্রশ্ন উঠছে— রান্নার সময় কীভাবে খিচুড়িতে টিকটিকি পড়ল? খাওয়ানোর আগে কেন খাবার পরীক্ষা করা হল না? শিক্ষিকা ও রাঁধুনিদের নজরদারি কোথায় ছিল?

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পাঁশকুড়া এক নম্বর ব্লকের বিডিও মোহন ভার্মা। তিনি জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Advertisements
Call Advertisement Banner

অভিভাবকদের ক্ষোভ, ছোট শিশুদের পুষ্টির জন্য চালু হওয়া আইসিডিএস কেন্দ্রেই যদি এমন চরম অবহেলা হয়, তবে শিশুদের নিরাপত্তা কোথায়? ঘটনার পর এলাকায় আইসিডিএস পরিষেবার মান ও নজরদারি নিয়ে বড় প্রশ্ন উঠে গেল।

Advertisements

WhatsApp Channel Join Now
Sonali
Sonalihttp://Dey
"সংবাদ কেবল তথ্য নয়, মানুষের গল্পও। তাই প্রতিটি কন্টেন্টে পাঠকের সাথে সংযোগ স্থাপন করাই আমার লক্ষ্য।"

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফলো করুন
সর্বশেষ সংবাদ

সাতসকালে বিস্ফোরণে কাঁপল পাইকপাড়া, উড়ে গেল ক্লাবের ছাদ

Kolkata: কলকাতার পাইকপাড়া এলাকায় শনিবার সকালে পরপর বিস্ফোরণে আতঙ্ক...

DA দিতে আরও সময় চাইল রাজ্য সরকার, ৩১ ডিসেম্বর...

বকেয়া মহার্ঘ ভাতা (DA) ইস্যুতে ফের নতুন করে বিতর্ক...

জন্মহার বাড়াতে নয়া উদ্যোগ! দুই বা তার বেশি সন্তান...

অন্ধ্রপ্রদেশ: ক্রমশ কমতে থাকা জন্মহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে...

মদ্যপ অবস্থায় দুই স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা! ধরে ফেলে গণধোলাই...

Mahishadal: পূর্ব মেদিনীপুরের মহিষাদলে দুই স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগ...

অনেক হলো জামাই আদর! ফাইনালে একাদশ থেকে বাদ অভিষেক...

T20 World Cup: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ধারাবাহিক ব্যর্থতার কারণে...

সবংয়ে কাঠের মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে...

Sabang: পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ের নীলা এলাকায় বুধবার গভীর...

ইনস্টাগ্রামে রেকর্ড মোদীর! ১০ কোটি ছুঁয়ে ইতিহাস! পিছিয়ে ট্রাম্প

বিশ্বমঞ্চে ভারতের প্রধানমন্ত্রী Narendra Modi-র জনপ্রিয়তা নিয়ে নতুন মাইলস্টোন...