ফেসবুকে আলাপ, ঘর ছেড়ে ভিন রাজ্যে! গাইঘাটায় উদ্ধার আসামের নিখোঁজ নাবালিকা

Follow
Follow
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

ফেসবুকে আলাপ থেকে সম্পর্ক, আর সেই সূত্র ধরেই ঘর ছেড়ে ভিন রাজ্যে পাড়ি—এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার গাইঘাটায়। আসামের এক নিখোঁজ নাবালিকাকে উদ্ধার করল গাইঘাটা থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আসামের তামুলপুর এলাকার বাসিন্দা ১৭ বছরের ওই কিশোরী গত বছরের ২২ অক্টোবর বাড়ি থেকে নিখোঁজ হয়। পরিবারের পক্ষ থেকে থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। প্রথমে পরিবারের সন্দেহ ছিল, তাকে অপহরণ করা হয়েছে।

Advertisements
Call Advertisement Banner

তদন্তে নেমে আসাম পুলিশ বিভিন্ন জায়গায় খোঁজ শুরু করে। পরে বিষয়টি পশ্চিমবঙ্গের সংশ্লিষ্ট দফতরে জানানো হলে খোঁজ আরও জোরদার হয়।

অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে গাইঘাটা থানার আধিকারিক Subhasis Dutta-র নেতৃত্বে পুলিশ অভিযান চালায়। বুধবার রাতে হাঁসপুর বাজার এলাকায় হানা দিয়ে ওই নাবালিকাকে উদ্ধার করা হয়।

Advertisements

বৃহস্পতিবার তাকে আদালতে পেশ করা হয় এবং পরে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির (CWC) হাতে তুলে দেওয়া হয়।

পুলিশি তদন্তে প্রাথমিকভাবে জানা গিয়েছে, পারিবারিক অশান্তির জেরেই ওই কিশোরী ঘর ছাড়ার সিদ্ধান্ত নেয়। ফেসবুকে আলাপ হওয়া এক ব্যক্তির উপর ভরসা করেই সে রাজ্যের বাইরে চলে আসে বলে জানা গেছে। মেয়েকে ফিরে পেয়ে পরিবারের সদস্যরা পুলিশের ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছেন।

WhatsApp Channel Join Now
Kartick
Kartick
আমি Kartick Khilari – একজন পেশাদার Content Creator ও Digital Writer। আমি মূলত Trending News, Viral খবর, Breaking Updates এবং চলতি সময়ের আলোচিত বিষয়গুলো সহজ ভাষায় উপস্থাপন করি। আমার লক্ষ্য হলো পাঠকদেরকে সবসময় সবচেয়ে দ্রুত এবং নির্ভরযোগ্য ট্রেন্ডিং তথ্য পৌঁছে দেওয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফলো করুন
সর্বশেষ সংবাদ

সন্ধ্যায় সব মুখ্যমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে মোদী, থাকবেন না...

পশ্চিম এশিয়ার বর্তমান অস্থির পরিস্থিতির প্রভাব নিয়ে দেশের শীর্ষ...

যুবসাথীর টাকা পাননি, কবে পাবেন বকেয়া? মুখ খুললেন খোদ...

Yubasathi: যুবসাথী প্রকল্পে আবেদন করেও এখনও অনেকের অ্যাকাউন্টে টাকা...

প্রেমের টানে ফের প্রেমিকের দুয়ারে নাবালিকা! পুরনো আতঙ্কে ‘হবু...

Sabang: প্রেম নাকি অন্ধ! সে সমাজ, নিয়মকানুন, এমনকী বয়সেরও...

২৫টি পদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

West Bengal: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বড়...

সবংয়ে নাকা চেকিংয়ে ধরা পড়ল গোপন বিয়ে, নাবালিকা কনেকে...

ভোটের আগে কড়া নজরদারিতে ছিল পুলিশ। আর সেই নাকা...

Live: Dear Lottery Sambad 24.03.26 – আজকের ডিয়ার লটারি সংবাদ...

Lottery Sambad 24 03 26: আপনি কি আজকের নাগাল্যান্ড...

মার্চের শেষে মেদিনীপুরে ঘন কুয়াশা, চৈত্রে ‘গরমের মধ্যে বোনাস...

Weather news: মাঝ চৈত্রে যেখানে থাকার কথা তীব্র গরম...