বন্যা কবলিত ঘাটালে পরিদর্শনে হিরণ, নাম না করেই দেব ও মুখ্যমন্ত্রীকে কটাক্ষ

Follow
Follow
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

টানা কয়েকদিনের বৃষ্টি ও জলাধার থেকে জল ছাড়ার ফলে ভয়াবহ বন্যা পরিস্থিতি ঘাটালে। সেই পরিস্থিতি খতিয়ে দেখতে রবিবার বিকেলে আজবনগর এলাকায় পৌঁছন খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। পরিস্থিতি দেখে ক্ষোভ উগরে দেন রাজ্য সরকারের বিরুদ্ধে। নাম না করে কটাক্ষ করেন তৃণমূল সাংসদ দেবকে। এবং একইসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেন তিনি।

এই দিন হিরণ বলেন, “রাজনীতি করতে গেলে সবাই মিথ্যে বলে। হয়তো উনি (দেব) একটু বেশি মিথ্যে বলে ফেলেন বাধ্য হয়ে। তার জন্য ওনার কোন দোষ নেই। ১৫ বছর ধরে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিচ্ছেন—ঘাটাল মাস্টার প্ল্যান হবে, তুমি ভোটে দাঁড়াও। কিন্তু হয়েছে কি? কিছুই হয়নি। তাহলে উনি কী করবেন?”

বন্যা পরিস্থিতিতে পর্যাপ্ত সাহায্য না থাকার অভিযোগ তুলে হিরণ বলেন, “আমি চাই মুখ্যমন্ত্রী শুধু ‘খিচ মেরি ফটো’ না করে সত্যিই মানুষের জন্য কিছু করুন। নৌকা, বোট, খাবারের ব্যবস্থা করুন। দুর্যোগে মানুষকে একা ফেলে রেখে শুধু রাজনীতি করলে হবে না।”

Advertisements
বন্যা কবলিত ঘাটালে পরিদর্শনে হিরণ, নাম না করেই দেব ও মুখ্যমন্ত্রীকে কটাক্ষ
বন্যা কবলিত ঘাটালে পরিদর্শনে হিরণ।

এর আগে দুপুরে ঘাটালে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন রাজ্যের সেচমন্ত্রী মানস ভুঁইয়া। জলাধার থেকে অনুমতি ছাড়া জল ছাড়ার জন্য ডিভিসি-কে দায়ী করেন তিনি। আর সন্ধ্যার পরেই হিরণের কটাক্ষ, “এরপর মানস ভুঁইয়া বলবেন ভগবানের সঙ্গে তৃণমূলের চুক্তি ছিল! ভগবান চুক্তি ভেঙে বেশি বৃষ্টি দিয়েছেন, তাই বন্যা হয়েছে।”

বিধানসভায় এই ইস্যুতে কথা বলতে চাইলেও আমাকে সুযোগ দেওয়া হয় না, অভিযোগ হিরণের। “স্পিকার মাইক বন্ধ করে দেন। যদি বলার সুযোগ দেওয়া হয়, আমি ঘাটালের বন্যা পরিস্থিতি নিয়ে বিস্তারিত বলতে চাই। বলতে চাই কারা মিথ্যে কথা বলে, আর কারা কাজ করে না।”

তিনি জানান, বন্যা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখব। “মানুষ সব দেখছে—১৫ বছর ধরে এখানে একজন সাংসদ আছেন, কিন্তু মানুষের জন্য কতটা কাজ করছে, সেই বিচার ঘাটালের মানুষই করবে।”

Advertisements
Call Advertisement Banner
Advertisements

তবে বিজেপি বিধায়কের এই মন্তব্যের পালটা জবাব দিয়েছেন ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি। তাঁর বক্তব্য, “বিজেপি এখন ঘোলা জলে মাছ ধরতে এসেছে। যখন মানুষের পাশে থাকা উচিত ছিল, তখন এদের কোথাও দেখা যায়নি। এরা শুধু রাজনীতির জন্যই রাজনীতি করে ।”

WhatsApp Channel Join Now
Kartick
Kartick
আমি Kartick Khilari – একজন পেশাদার Content Creator ও Digital Writer। আমি মূলত Trending News, Viral খবর, Breaking Updates এবং চলতি সময়ের আলোচিত বিষয়গুলো সহজ ভাষায় উপস্থাপন করি। আমার লক্ষ্য হলো পাঠকদেরকে সবসময় সবচেয়ে দ্রুত এবং নির্ভরযোগ্য ট্রেন্ডিং তথ্য পৌঁছে দেওয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফলো করুন
সর্বশেষ সংবাদ

জন্মহার বাড়াতে নয়া উদ্যোগ! দুই বা তার বেশি সন্তান...

অন্ধ্রপ্রদেশ: ক্রমশ কমতে থাকা জন্মহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে...

মদ্যপ অবস্থায় দুই স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা! ধরে ফেলে গণধোলাই...

Mahishadal: পূর্ব মেদিনীপুরের মহিষাদলে দুই স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগ...

অনেক হলো জামাই আদর! ফাইনালে একাদশ থেকে বাদ অভিষেক...

T20 World Cup: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ধারাবাহিক ব্যর্থতার কারণে...

সবংয়ে কাঠের মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে...

Sabang: পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ের নীলা এলাকায় বুধবার গভীর...

ইনস্টাগ্রামে রেকর্ড মোদীর! ১০ কোটি ছুঁয়ে ইতিহাস! পিছিয়ে ট্রাম্প

বিশ্বমঞ্চে ভারতের প্রধানমন্ত্রী Narendra Modi-র জনপ্রিয়তা নিয়ে নতুন মাইলস্টোন...

ডেবরার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আদিবাসী পরিবারের পাশে দাঁড়ালেন তৃণমূল নেতা...

Debra news: পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের খানামোহন অঞ্চলের বালিবান্দা...

Yuvasathi: ‘যুবসাথী’তে আবেদনের সংখ্যা ছাড়াল ৬০ লক্ষ!

Yuvasathi: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে রাজ্য বাজেটে ঘোষিত ‘যুবসাথী’...