Summer Vacation: ফের বন্ধ হচ্ছে স্কুল? গরমে ছুটি বাড়ানোর চিন্তা নবান্নের!

Follow
Follow
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

Summer Vacation: জুনের গরমে নাজেহাল গোটা বাংলা। তাপপ্রবাহের দাপটে হাঁসফাঁস রাজ্যবাসী। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়, রাজ্যের বিভিন্ন জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রির ঘর ছুঁতে চলেছে। সূত্রের খবর, এমন অবস্থায় ফের স্কুল বন্ধ রাখার চিন্তা-ভাবনা শুরু করেছে নবান্ন।

গত ৩১ মে পর্যন্ত রাজ্যের সরকারী স্কুলগুলোতে গ্রীষ্মকালীন ছুটি ছিল। কিন্তু ছুটি শেষে ২ জুন থেকে ক্লাস শুরু হলেও পড়ুয়াদের উপস্থিতি ছিল কম। কারণ—অসহ্য গরম ও অতিরিক্ত তাপপ্রবাহ।

তবে হঠাৎ কয়েক দিনের বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিললেও জুনের শুরুতেই ফের শুরু হয়েছে রোদের দাপট। কলকাতা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ একাধিক জেলায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেকটাই বেশি।

Summer Vacation: ফের বন্ধ হচ্ছে স্কুল? গরমে ছুটি বাড়ানোর চিন্তা নবান্নের!
প্রতীক ছবি

ওপর দিকে অতিরিক্ত গরমের জেরে পড়ুয়াদের কথা মাথায় রেখে পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর ও বাঁকুড়া জেলার প্রাথমিক ও জুনিয়র বেসিক স্কুলগুলিতে আগামী ২০ জুন পর্যন্ত মর্নিং স্কুল চালু করার নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট জেলা পর্ষদ। স্কুল চলবে সকাল ৬:৩০ থেকে ৯টা পর্যন্ত।

আরো পড়ুন:- এক পিস আমের দাম ১০ হাজার টাকা! সবংয়ের বাগানে ‘সোনার ফল’ দেখতে ভিড়

এখন প্রশ্ন উঠছে, কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে কী সিদ্ধান্ত নেবে নবান্ন বা রাজ্যের শিক্ষা দফতর? পরিস্থিতি বিবেচনা করে কি গরমের ছুটি বাড়ানো হবে? নাকি পুরো রাজ্যেই মর্নিং স্কুল চালু করা হবে?

রাজ্য সরকারের তরফে এখনো আনুষ্ঠানিক ঘোষণা না হলেও, প্রশাসনিক মহলে গরমের প্রভাব নিয়ে উচ্চ পর্যায়ের আলোচনা চলছে বলে সূত্রের খবর। আগামী কয়েক দিনের আবহাওয়ার পরিস্থিতি খতিয়ে দেখে সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গিয়েছে। follow us

WhatsApp Channel Join Now
Kartick
Kartick
আমি Kartick Khilari – একজন পেশাদার Content Creator ও Digital Writer। আমি মূলত Trending News, Viral খবর, Breaking Updates এবং চলতি সময়ের আলোচিত বিষয়গুলো সহজ ভাষায় উপস্থাপন করি। আমার লক্ষ্য হলো পাঠকদেরকে সবসময় সবচেয়ে দ্রুত এবং নির্ভরযোগ্য ট্রেন্ডিং তথ্য পৌঁছে দেওয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফলো করুন
সর্বশেষ সংবাদ

সবংয়ে কাঠের মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে...

Sabang: পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ের নীলা এলাকায় বুধবার গভীর...

ইনস্টাগ্রামে রেকর্ড মোদীর! ১০ কোটি ছুঁয়ে ইতিহাস! পিছিয়ে ট্রাম্প

বিশ্বমঞ্চে ভারতের প্রধানমন্ত্রী Narendra Modi-র জনপ্রিয়তা নিয়ে নতুন মাইলস্টোন...

ডেবরার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আদিবাসী পরিবারের পাশে দাঁড়ালেন তৃণমূল নেতা...

Debra news: পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের খানামোহন অঞ্চলের বালিবান্দা...

Yuvasathi: ‘যুবসাথী’তে আবেদনের সংখ্যা ছাড়াল ৬০ লক্ষ!

Yuvasathi: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে রাজ্য বাজেটে ঘোষিত ‘যুবসাথী’...

‘১.২০ কোটি নাম বাদ যাবে!’—SIR তালিকা নিয়ে আশঙ্কা মুখ্যমন্ত্রীর

ভবানীপুরের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে SIR প্রক্রিয়া নিয়ে...

কেলেঘাইয়ের চরে ‘নেশার সাম্রাজ্য’ ভাঙল পুলিশ! বিঘার পর বিঘা...

Patashpur: পূর্ব মেদিনীপুরের পটাশপুরে কেলেঘাই নদীর চরে বেআইনি পোস্ত...

রাজ্যের প্রথম সৌরচালিত মাঝারি গভীর নলকূপের উদ্বোধন সবংয়ে, উপকৃত...

Sabang news: পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের দেভোগ অঞ্চলে...