দীঘা ঢোকার মুখে বিকল তাম্রলিপ্ত, মাঝরাস্তায় আটকে ট্রেন!

Follow
Follow

Digha News: দিঘা স্টেশনে ঢোকার আগেই মাঝপথে দাঁড়িয়ে পড়ল হাওড়া-দিঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস। বুধবার সকাল সাড়ে ১০টা নাগাদ দিঘা স্টেশন থেকে প্রায় ২ কিলোমিটার দূরে টিকরা স্টেশনের কাছে এই বিপত্তি ঘটে। প্রায় দু’ঘণ্টারও বেশি সময় আটকে থাকার পর অন্য একটি ইঞ্জিনের সাহায্যে ট্রেনটিকে দিঘা স্টেশনে নিয়ে যাওয়া হয়। ঘটনায় সমস্যায় পড়েন ট্রেনের যাত্রীরা।

রেল সূত্রে জানা গিয়েছে, ১২৮৫৭ নম্বর তাম্রলিপ্ত এক্সপ্রেস বুধবার সকাল ৬টা ৪৫ মিনিটে হাওড়া থেকে দিঘার উদ্দেশে রওনা দিয়েছিল। নির্ধারিত সূচি অনুযায়ী, সকাল ১০টা ৫ মিনিটে ট্রেনটির দিঘায় পৌঁছনোর কথা ছিল। কিন্তু গন্তব্যে পৌঁছনোর আগেই টিকরা স্টেশনের কাছে ট্রেনটি দাঁড়িয়ে পড়ে।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, বিদ্যুৎ বিভ্রাটের কারণে ট্রেনের ইঞ্জিনে প্রয়োজনীয় পাওয়ার সাপ্লাই সংক্রান্ত সমস্যা দেখা দেওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়। আটকে পড়া ট্রেনটিকে দিঘা পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য তমলুক থেকে অন্য একটি ইঞ্জিন পাঠানো হয়। সূত্রের খবর, বেলা সাড়ে ১২টা নাগাদ সেটি ঘটনাস্থলে পৌঁছয়। পরে ওই ইঞ্জিনের সাহায্যে তাম্রলিপ্ত এক্সপ্রেসকে দিঘা স্টেশনে নিয়ে যাওয়া হয়। অবশেষে বেলা ১২টা ৫৫ মিনিটে ট্রেনটি প্ল্যাটফর্মে পৌঁছয়।

Advertisements

ঘটনার খবর পেয়ে রেল পুলিশের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। দীর্ঘক্ষণ ট্রেন আটকে থাকায় যাত্রীদের মধ্যে ভোগান্তি তৈরি হয়। স্থানীয় সূত্রের খবর, যাত্রীদের একাংশকে টোটোয় করে দিঘায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়।

এই ঘটনার জেরে অন্যান্য ট্রেনের সময়সূচিও বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। রেল সূত্রে খবর, ডাউন তাম্রলিপ্ত এক্সপ্রেসের পাশাপাশি আপ ও ডাউন কাণ্ডারী এক্সপ্রেসও দেরিতে চলতে পারে। ফলে রেল পরিষেবা স্বাভাবিক হতে কতটা সময় লাগে, এখন সেদিকেই নজর যাত্রীদের।

Rupa
Rupa
"পরিবারের খুশি ও সংসারের দায়িত্বের সঙ্গে খবর ও গল্প লিখি। তথ্য ও ভালোবাসা দুইই আমার জীবনের অংশ।"

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফলো করুন
সর্বশেষ সংবাদ

৫ নভেম্বর ৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ২ হাজার টাকা?...

রাজ্যের কৃষকদের জন্য আর্থিক সহায়তা নিয়ে বড় সিদ্ধান্ত নিল...

মোবাইলে সিস্টেম আপডেট হতেই বিপত্তি? PNB অ্যাকাউন্ট থেকে উধাও...

Chandrakona Cyber Fraud: মোবাইলে আচমকা ‘সিস্টেম আপডেট’ শুরু হওয়ার...

স্কুলে ফিরছে পাশ-ফেল? মোবাইল নিষিদ্ধের পক্ষে শুভেন্দু

West Bengal Pass Fail System: স্কুলে ফের পাশ-ফেল প্রথা...

হিন্দু দেবদেবী, প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীকে নিয়ে পোস্টের অভিযোগ, দাঁতনে গ্রেফতার কনটেন্ট...

Dantan: হিন্দু দেবদেবী, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের...

সবংয়ে টোটো থেকে উদ্ধার ৩ গরু, পাচারের অভিযোগে আটক

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ে টোটোতে...

‘কেউ কথা রাখেনি!’ নিরাপত্তা নিয়ে ক্ষোভ শিউলি সাহার, কেশপুরে...

Seuli Saha: রাজনৈতিক শিবির বদলের পরও কি স্বস্তিতে নেই...

রোজ ভ্যালির টাকা ফেরত! দিনে ৩ হাজার জনকে পেমেন্টের...

দ্য মেদিনীপুর টাইমস প্রতিবেদন: রোজ ভ্যালি চিটফান্ড সংস্থায় টাকা...