দিঘায় (Digha) জগন্নাথদেবের রথযাত্রা ঘিরে এবার বড়ো ঘোষণা! রথের রশ্মিতে আর হাত রাখতে পারবেন না সাধারণ মানুষ — এমনই কড়া সিদ্ধান্ত জানালেন জগন্নাথ মন্দিরের প্রধান পুরোহিত রাধারমন দাস।
সম্প্রতি দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার পর এই প্রথম রথ টানা হবে দীঘায়। তাই দীঘার রথযাত্রায় অংশগ্রহণ করার জন্য রাজ্যব্যাপী থেকে লাখ লাখ মানুষেরা ভিড় জমিয়েছেন দীঘায় । ফলে প্রশাসন অনুমান করছে যে এই বছর দীঘার রথযাত্রা দেখতে প্রায় দুই লক্ষের বেশি মানুষের ঢল নামবে। এবং সেই বিশাল জনজোয়ার ভিড় সামলাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্দির সূত্রে।
দীঘার জগন্নাথ মন্দিরের প্রধান পুরোহিত রাধারমন দাস স্পষ্ট জানিয়েছেন, রথ টানবেন কেবলমাত্র সাধু-সন্তরা। সাধারণ মানুষের জন্য থাকবে বিশেষ ব্যারিকেড, আর সেই ব্যারিকেডের সাথেই রথের রশ্মির ছোঁয়া পাওয়ার সুযোগ থাকবে যাতে দর্শনার্থীরা মন থেকে বঞ্চিত না হন।
এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছিলেন, মানুষের আবেগের কথা মাথায় রেখেই ব্যারিকেডের পাশে রশ্মির সংযোগ রাখা হবে, যাতে ভক্তরা রথের স্পর্শ অনুভব করতে পারেন।
তবে এখন নিরাপত্তাই প্রধান অগ্রাধিকার, তাই এই ব্যবস্থা নেওয়া হয়েছে, জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ। রথযাত্রার দিন বিশাল পুলিশ বাহিনী ও স্বেচ্ছাসেবকদের মোতায়েন করার হয়েছে বলে সূত্রের খবর।

