“উন্নয়ন না দেখলে চোখের অপারেশন করাব”, সবংয়ে মানস ভূঁইয়ার চ্যালেঞ্জ

Follow
Follow

Sabang: বিধানসভা ভোটের আগে সবংয়ে রাজনৈতিক উত্তাপ ক্রমশ তুঙ্গে। আর তারই মধ্যে তৃণমূলের মহামিছিলে কার্যত জনজোয়ারের ছবি দেখা গেল। এই কেন্দ্র থেকে অষ্টমবারের জন্য প্রার্থী হয়েছেন বর্ষীয়ান নেতা Manas Ranjan Bhunia।

সবংয়ের গোড়া এলাকা থেকে রুইনান পর্যন্ত আয়োজিত এই বিশাল মিছিলে বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। মিছিল শেষে রুইনান বাজার এলাকায় একটি পথসভা অনুষ্ঠিত হয়। সেই সভা থেকেই বিরোধীদের বিরুদ্ধে সরব হন মানস ভূঁইয়া।

বিরোধীদের অভিযোগ, সবংয়ে প্রকৃত উন্নয়ন হয়নি—এই প্রসঙ্গেই তীব্র কটাক্ষ করেন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “যাঁরা বলছেন উন্নয়ন হয়নি, তাঁদের তালিকা দিন। আমি কলকাতা মেডিকেল কলেজে তাঁদের চোখের ছানি অপারেশন করিয়ে চশমা পরিয়ে দেব। তারপর ঘুরে দেখুন সবং।”

Advertisements

তিনি আরও বলেন, চশমা পরার পরেও যদি কেউ দাবি করেন যে উন্নয়ন হয়নি, তবে তিনি আলোচনায় বসতে প্রস্তুত। এমনকি সব রাজনৈতিক দলকে একসঙ্গে বিতর্কে আসার আহ্বানও জানান তিনি।

এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। ভোটের আগে উন্নয়ন ইস্যুতে তৃণমূল ও বিজেপির মধ্যে টক্কর আরও তীব্র হবে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

Amit
Amit
সাংবাদিকতার শুরু বছর পাঁচেক আগে। এই মুহূর্তে The Midnapore Times এর সিনিয়র এডিটর পদে কর্মরত। মূলত পশ্চিম মেদিনীপুর জেলার - ডেবরা, পিংলা ও সবং থানা এর সমস্ত খবর কভার করি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফলো করুন
সর্বশেষ সংবাদ

৫ নভেম্বর ৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ২ হাজার টাকা?...

রাজ্যের কৃষকদের জন্য আর্থিক সহায়তা নিয়ে বড় সিদ্ধান্ত নিল...

দীঘা ঢোকার মুখে বিকল তাম্রলিপ্ত, মাঝরাস্তায় আটকে ট্রেন!

Digha News: দিঘা স্টেশনে ঢোকার আগেই মাঝপথে দাঁড়িয়ে পড়ল...

মোবাইলে সিস্টেম আপডেট হতেই বিপত্তি? PNB অ্যাকাউন্ট থেকে উধাও...

Chandrakona Cyber Fraud: মোবাইলে আচমকা ‘সিস্টেম আপডেট’ শুরু হওয়ার...

স্কুলে ফিরছে পাশ-ফেল? মোবাইল নিষিদ্ধের পক্ষে শুভেন্দু

West Bengal Pass Fail System: স্কুলে ফের পাশ-ফেল প্রথা...

হিন্দু দেবদেবী, প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীকে নিয়ে পোস্টের অভিযোগ, দাঁতনে গ্রেফতার কনটেন্ট...

Dantan: হিন্দু দেবদেবী, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের...

সবংয়ে টোটো থেকে উদ্ধার ৩ গরু, পাচারের অভিযোগে আটক

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ে টোটোতে...

‘কেউ কথা রাখেনি!’ নিরাপত্তা নিয়ে ক্ষোভ শিউলি সাহার, কেশপুরে...

Seuli Saha: রাজনৈতিক শিবির বদলের পরও কি স্বস্তিতে নেই...