পুজোর মাসে লক্ষ্মীর ভান্ডারের টাকা কবে ঢুকবে

Follow
Follow
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

Lakshmir Bhandar: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar) নিয়ে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করল নবান্ন। সোমবার প্রকাশিত অর্থ দফতরের সংশোধিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই মাসের টাকা পৌঁছবে অক্টোবরের প্রথম সপ্তাহে। এর আগে ১৬ সেপ্টেম্বর জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, সেপ্টেম্বরের শেষ সপ্তাহেই অর্থ প্রদান করা হবে। তবে প্রশাসনিক কারণে সেই সিদ্ধান্তে পরিবর্তন আনা হয়েছে।

প্রশাসন সূত্রে খবর, শারদোৎসবের আগে বেতন এবং বিভিন্ন অনুদান বাবদ বিপুল লেনদেনের চাপ থাকায় একসঙ্গে সব টাকা দেওয়া সম্ভব হচ্ছিল না। তাই লেনদেনের চাপ কমাতে লক্ষ্মীর ভান্ডারের অর্থ প্রদানের দিন পিছিয়ে দেওয়া হয়েছে। যদিও নবান্ন নিশ্চিত করেছে, সুবিধাভোগীরা যেন সমস্যায় না পড়েন সে জন্য অক্টোবরের প্রথম সপ্তাহেই নির্দিষ্ট দিনে টাকা তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে।

Advertisements
Call Advertisement Banner

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় ইতিমধ্যেই প্রায় দেড় কোটি পরিবার রয়েছে। নিয়ম অনুযায়ী সাধারণ শ্রেণির মহিলারা মাসে ১০০০ টাকা এবং তফসিলি জাতি ও উপজাতির মহিলারা মাসে ১৫০০ টাকা পান। এই অর্থ সরাসরি ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে দেওয়া হয়। সাধারণত প্রতি মাসের এক তারিখে টাকা জমা হয়, তবে ছুটি পড়লে পরবর্তী কর্মদিবসে অর্থ জমা দেওয়া হয়।

অক্টোবর মাসে দুর্গাপুজোর ছুটি এবং গান্ধীজয়ন্তীর কারণে ১ তারিখ থেকে টানা সরকারি দফতর বন্ধ থাকবে। সেই কারণেই প্রশাসন মনে করছে, পুজোর দিনগুলি শেষ হলে উপভোক্তাদের অ্যাকাউন্টে অর্থ জমা হবে। যদিও দফতরের দাবি, তারিখ কিছুটা পিছোলেও সমস্ত যোগ্য উপভোক্তারা সময়মতো টাকা পাবেন এবং কোনওভাবেই তাঁদের ভাতা আটকে থাকবে না।

Advertisements

এছাড়াও জয় বাংলা প্রকল্পের টাকা নিয়েও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সমাজের পিছিয়ে পড়া ও আর্থিকভাবে দুর্বল মানুষদের মাসিক আর্থিক সহায়তা দেওয়ার জন্য তৈরি এই প্রকল্পের অর্থও অক্টোবরের প্রথম সপ্তাহে দেওয়া হবে। সরকারের আশা, উৎসবের মরসুমে পরিবারের খরচের চাপ সামলাতে এই ভাতা বড় ভূমিকা নেবে।

WhatsApp Channel Join Now
Sonali
Sonalihttp://Dey
"সংবাদ কেবল তথ্য নয়, মানুষের গল্পও। তাই প্রতিটি কন্টেন্টে পাঠকের সাথে সংযোগ স্থাপন করাই আমার লক্ষ্য।"

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফলো করুন
সর্বশেষ সংবাদ

বাবার চিকিৎসার জন্য রিলস বানাচ্ছে ছোট্ট রানু, ভাইরাল ভিডিও

Viral News: আজকের দিনে সোশ্যাল মিডিয়া শুধু বিনোদনের মাধ্যম...

লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পাশ না হওয়ায় দুঃখ প্রকাশ...

লোকসভায় Women Reservation Bill পাশ না হওয়ায় গভীর হতাশা...

কেন্দ্রীয় কর্মীদের জন্য সুখবর: ২% DA বৃদ্ধি, বেতন-পেনশনে বাড়তি...

DA News: কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বড়সড়...

ডায়মন্ড হারবার থেকে পিংলা—মাথায় হস্তশিল্প নিয়ে পথচলা, জীবনসংগ্রামের অনন্য...

রোদ হোক বা বৃষ্টি—থামেন না তিনি। মাথায় রঙিন হস্তশিল্পের...

নাকা চেকিং এ উদ্ধার এক কোটি টাকা, শোরগোল তমলুকে

Tamluk: বিধানসভা ভোটের আগে কড়া নজরদারির মধ্যেই তমলুকে নাকা...

Samsung Galaxy S25 দামে বড় পতন, এখন 56,999 টাকায়

Samsung Galaxy S25: স্মার্টফোনের বাড়তি দামের বাজারে গ্রাহকদের জন্য...

‘এটা কাটতে পারব না’, জাতীয় পতাকার রঙের ফিতে দেখে...

তিনি এলেন, দেখলেন—আর অত্যন্ত সংযতভাবেই না বললেন। শ্রীনগরের কাশ্মীর...