Madhyamik Exam 2026 : বড় আপডেট মধ্যশিক্ষা পর্ষদ থেকে! ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য চালু হলো বিশেষ অনলাইন পোর্টাল। এখন থেকে রেজিস্ট্রেশনের সময় হওয়া যেকোনো ভুল শুধরে নেওয়া যাবে অনলাইনে। ফলে আর ভুল নাম, জন্মতারিখ বা বাবা-মায়ের নাম নিয়ে পরীক্ষায় বসতে হবে না ছাত্রছাত্রীদের।
কেন এই নতুন পোর্টাল?
অতীতে একবার তথ্য জমা দিলে তা সংশোধন করা ছিল কঠিন। অনেক পরীক্ষার্থীকে ভুল তথ্য নিয়েই পরীক্ষায় বসতে হতো। এবার সেই সমস্যার সমাধান আনল WBBSE। যারা ২০২৬ সালে মাধ্যমিক পরীক্ষায় বসবে এবং নবম শ্রেণীর রেজিস্ট্রেশনে ভুল রয়েছে, তারাই এই সুবিধা পাবেন।
কীভাবে সংশোধন করবেন?
১) ভিজিট করুন: students.wbbsedata.com
২) লগইন করে রেজিস্ট্রেশন তথ্য খতিয়ে দেখুন।
৩) কোনো ভুল থাকলে সংশোধনের জন্য আবেদন করুন।
৪) আবেদন সরাসরি স্কুলে যাবে, তারা প্রমাণপত্র ও ফি সহ পর্ষদে জমা দেবে।
গুরুত্বপূর্ণ তারিখ: অনলাইন পোর্টাল খোলা থাকবে ১৮ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত।

