সীমান্তে কাঁটাতারের বেড়ায় জমি দিতে রাজি মালদার কৃষকরা

Follow
Follow

Malda: সীমান্তে কাঁটাতারের বেড়া তৈরির জন্য দীর্ঘদিনের জমি জট কাটার আশায় খুশির হাওয়া মালদার সীমান্তবর্তী এলাকায়। মালদা জেলার হবিবপুর বিধানসভার ধুমপুর গ্রাম পঞ্চায়েতের জোত কুবের এলাকার একাংশ কৃষক জানিয়েছেন, তাঁরা সীমান্ত সুরক্ষার স্বার্থে জমি দিতে প্রস্তুত।

স্থানীয় সূত্রে খবর, সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য আগামী ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু হতে পারে। সেই খবর সামনে আসতেই এলাকায় আলোচনা শুরু হয়েছে।

কৃষকদের একাংশের দাবি, আগের সরকার একাধিকবার জমি অধিগ্রহণের আশ্বাস দিলেও প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। কারও জমি নেওয়া হলেও ক্ষতিপূরণের টাকা অনেকেই পাননি বলেও অভিযোগ। ফলে দীর্ঘদিন ধরেই অনিশ্চয়তা তৈরি হয়েছিল।

Advertisements

স্থানীয় কৃষকদের বক্তব্য, সীমান্তে কাঁটাতারের বেড়া না থাকায় চুরি ও অনুপ্রবেশের সমস্যা ছিল। তাঁদের অভিযোগ, মাঝেমধ্যেই বাংলাদেশ থেকে দুষ্কৃতীরা এসে জমির ফসল, পাম্প মেশিন-সহ বিভিন্ন জিনিস চুরি করে নিয়ে যেত।

এক কৃষকের কথায়, “দেশের সুরক্ষার স্বার্থে আমরা জমি দিতে রাজি। কাঁটাতার হলে সীমান্ত আরও সুরক্ষিত হবে, আমাদেরও নিরাপত্তা বাড়বে।” ঘটনাকে কেন্দ্র করে সীমান্তবর্তী এলাকায় ইতিমধ্যেই রাজনৈতিক চর্চাও শুরু হয়েছে।

Rupa
Rupa
"পরিবারের খুশি ও সংসারের দায়িত্বের সঙ্গে খবর ও গল্প লিখি। তথ্য ও ভালোবাসা দুইই আমার জীবনের অংশ।"

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফলো করুন
সর্বশেষ সংবাদ

৫ নভেম্বর ৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ২ হাজার টাকা?...

রাজ্যের কৃষকদের জন্য আর্থিক সহায়তা নিয়ে বড় সিদ্ধান্ত নিল...

দীঘা ঢোকার মুখে বিকল তাম্রলিপ্ত, মাঝরাস্তায় আটকে ট্রেন!

Digha News: দিঘা স্টেশনে ঢোকার আগেই মাঝপথে দাঁড়িয়ে পড়ল...

মোবাইলে সিস্টেম আপডেট হতেই বিপত্তি? PNB অ্যাকাউন্ট থেকে উধাও...

Chandrakona Cyber Fraud: মোবাইলে আচমকা ‘সিস্টেম আপডেট’ শুরু হওয়ার...

স্কুলে ফিরছে পাশ-ফেল? মোবাইল নিষিদ্ধের পক্ষে শুভেন্দু

West Bengal Pass Fail System: স্কুলে ফের পাশ-ফেল প্রথা...

হিন্দু দেবদেবী, প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীকে নিয়ে পোস্টের অভিযোগ, দাঁতনে গ্রেফতার কনটেন্ট...

Dantan: হিন্দু দেবদেবী, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের...

সবংয়ে টোটো থেকে উদ্ধার ৩ গরু, পাচারের অভিযোগে আটক

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ে টোটোতে...

‘কেউ কথা রাখেনি!’ নিরাপত্তা নিয়ে ক্ষোভ শিউলি সাহার, কেশপুরে...

Seuli Saha: রাজনৈতিক শিবির বদলের পরও কি স্বস্তিতে নেই...