জমি গেল, মিলল না চাকরি? নন্দীগ্রামে রেল প্রকল্প ঘিরে বিক্ষোভ

Follow
Follow
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

Nandigram News: নন্দীগ্রামে ফের উত্তপ্ত রেল প্রকল্প ঘিরে রাজনীতি। জমি দেওয়ার পরও প্রতিশ্রুত চাকরি না পাওয়ার অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হলেন জমিদাতাদের একাংশ। তাঁদের দাবিতে ফের থমকে গেল নন্দীগ্রাম–দেশপ্রাণ রেল প্রকল্পের কাজ।

২০১০ সালে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম–দেশপ্রাণ রেল প্রকল্পের ঘোষণা করেছিলেন। প্রায় ১৮ কিলোমিটার জমি অধিগ্রহণ করা হয় এই প্রকল্পের জন্য। জমিদাতা পরিবারপিছু একজনকে চাকরির প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল বলে দাবি স্থানীয়দের।

তবে অভিযোগ, এত বছর পরও প্রকল্প পুরোপুরি বাস্তবায়িত হয়নি। পাশাপাশি বহু জমিদাতা এখনও চাকরি পাননি। গত বছরও একই দাবিতে কাজ বন্ধ করেছিলেন জমিদাতাদের একাংশ। পরে হাইকোর্টের নির্দেশে কাজ শুরু হলেও প্রতিশ্রুতি পূরণ হয়নি বলে দাবি তুলে ফের বিক্ষোভে নামেন তাঁরা।

Advertisements
Call Advertisement Banner

জমিদাতা বিদ্যাবতী ভুঁইয়া ও ঝর্না অগস্তি বলেন, “আমরা জমি দিয়েছি উন্নয়নের জন্য। কিন্তু চাকরি পাইনি। রেল যদি চাকরি না দেয়, তবে জমি ফেরত দিক। সমাধান না হলে কাজ করতে দেব না।”

এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূলের দাবি, ঘোষণামাফিক চাকরি ও ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল। কিন্তু তৎকালীন তৃণমূল নেতা, বর্তমানে বিজেপি নেতা মেঘনাদ পালের নাম উল্লেখ করে শাসকদলের অভিযোগ—চাকরি প্রক্রিয়ায় দুর্নীতি হয়েছিল।

Advertisements

অন্যদিকে বিজেপির বক্তব্য, জমিদাতারা তাঁদের আইনি লড়াই করছেন। তৃণমূল এই ইস্যুতে রাজনীতি করছে এবং জমিদাতাদের বিভ্রান্ত করছে।

নন্দীগ্রামের মতো রাজনৈতিকভাবে সংবেদনশীল এলাকায় রেল প্রকল্প ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এখন দেখার, রেল কর্তৃপক্ষ ও প্রশাসন কীভাবে এই অচলাবস্থার সমাধান করে। জমিদাতাদের দাবি—প্রতিশ্রুতি পূরণ হোক, তবেই প্রকল্পের কাজ এগোবে।

WhatsApp Channel Join Now
Amit
Amit
সাংবাদিকতার শুরু বছর পাঁচেক আগে। এই মুহূর্তে The Midnapore Times এর সিনিয়র এডিটর পদে কর্মরত। মূলত পশ্চিম মেদিনীপুর জেলার - ডেবরা, পিংলা ও সবং থানা এর সমস্ত খবর কভার করি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফলো করুন
সর্বশেষ সংবাদ

বাবার চিকিৎসার জন্য রিলস বানাচ্ছে ছোট্ট রানু, ভাইরাল ভিডিও

Viral News: আজকের দিনে সোশ্যাল মিডিয়া শুধু বিনোদনের মাধ্যম...

লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পাশ না হওয়ায় দুঃখ প্রকাশ...

লোকসভায় Women Reservation Bill পাশ না হওয়ায় গভীর হতাশা...

কেন্দ্রীয় কর্মীদের জন্য সুখবর: ২% DA বৃদ্ধি, বেতন-পেনশনে বাড়তি...

DA News: কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বড়সড়...

ডায়মন্ড হারবার থেকে পিংলা—মাথায় হস্তশিল্প নিয়ে পথচলা, জীবনসংগ্রামের অনন্য...

রোদ হোক বা বৃষ্টি—থামেন না তিনি। মাথায় রঙিন হস্তশিল্পের...

নাকা চেকিং এ উদ্ধার এক কোটি টাকা, শোরগোল তমলুকে

Tamluk: বিধানসভা ভোটের আগে কড়া নজরদারির মধ্যেই তমলুকে নাকা...

Samsung Galaxy S25 দামে বড় পতন, এখন 56,999 টাকায়

Samsung Galaxy S25: স্মার্টফোনের বাড়তি দামের বাজারে গ্রাহকদের জন্য...

‘এটা কাটতে পারব না’, জাতীয় পতাকার রঙের ফিতে দেখে...

তিনি এলেন, দেখলেন—আর অত্যন্ত সংযতভাবেই না বললেন। শ্রীনগরের কাশ্মীর...