পাশকুড়ায় বন্দে ভারতের ধাক্কায় প্রাণহানি, ঘটনাস্থলে জিআরপি ও রেল পুলিশ

Follow
Follow
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

পূর্ব মেদিনীপুরের পাশকুড়ায় মর্মান্তিক রেল দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে। নারায়ণ পাকুড়িয়া-মুড়াইল স্টেশন চত্বরে আপ বন্দে ভারত এক্সপ্রেস–এর ধাক্কায় ১৭ বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে খবর, পাশকুড়ার শিমূলহান্ডা গ্রামের বাসিন্দা নকির হাসমি বন্ধুদের সঙ্গে দীঘা বেড়াতে গিয়েছিলেন। বাড়ি ফেরার পথে নারায়ণ পাকুড়িয়া স্টেশনে নামেন তাঁরা। সেখান থেকে পাশকুড়া স্টেশনে ফেরার জন্য ট্রেন ধরতে গিয়ে স্টেশন পারাপারের সময় দুর্ঘটনাটি ঘটে।

Advertisements
Call Advertisement Banner

অভিযোগ, স্টেশন লাইন পার হওয়ার সময় দ্রুতগতিতে আসা আপ বন্দে ভারত এক্সপ্রেসের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর প্রাণহানি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পাশকুড়া থানার জিআরপি এবং রেল পুলিশের আধিকারিকরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, অসাবধানতাবশত লাইন পারাপারের সময় এই দুর্ঘটনা ঘটে।

Advertisements

রেল কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যাত্রীদের বারবার সতর্ক করা হচ্ছে নির্দিষ্ট ফুটওভার ব্রিজ বা সাবওয়ে ব্যবহার করার জন্য। তবুও অসতর্কতার কারণে এমন ঘটনা ঘটছে বলে মত স্থানীয়দের।

WhatsApp Channel Join Now
Kartick
Kartick
আমি Kartick Khilari – একজন পেশাদার Content Creator ও Digital Writer। আমি মূলত Trending News, Viral খবর, Breaking Updates এবং চলতি সময়ের আলোচিত বিষয়গুলো সহজ ভাষায় উপস্থাপন করি। আমার লক্ষ্য হলো পাঠকদেরকে সবসময় সবচেয়ে দ্রুত এবং নির্ভরযোগ্য ট্রেন্ডিং তথ্য পৌঁছে দেওয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফলো করুন
সর্বশেষ সংবাদ

বাবার চিকিৎসার জন্য রিলস বানাচ্ছে ছোট্ট রানু, ভাইরাল ভিডিও

Viral News: আজকের দিনে সোশ্যাল মিডিয়া শুধু বিনোদনের মাধ্যম...

লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পাশ না হওয়ায় দুঃখ প্রকাশ...

লোকসভায় Women Reservation Bill পাশ না হওয়ায় গভীর হতাশা...

কেন্দ্রীয় কর্মীদের জন্য সুখবর: ২% DA বৃদ্ধি, বেতন-পেনশনে বাড়তি...

DA News: কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বড়সড়...

ডায়মন্ড হারবার থেকে পিংলা—মাথায় হস্তশিল্প নিয়ে পথচলা, জীবনসংগ্রামের অনন্য...

রোদ হোক বা বৃষ্টি—থামেন না তিনি। মাথায় রঙিন হস্তশিল্পের...

নাকা চেকিং এ উদ্ধার এক কোটি টাকা, শোরগোল তমলুকে

Tamluk: বিধানসভা ভোটের আগে কড়া নজরদারির মধ্যেই তমলুকে নাকা...

Samsung Galaxy S25 দামে বড় পতন, এখন 56,999 টাকায়

Samsung Galaxy S25: স্মার্টফোনের বাড়তি দামের বাজারে গ্রাহকদের জন্য...

‘এটা কাটতে পারব না’, জাতীয় পতাকার রঙের ফিতে দেখে...

তিনি এলেন, দেখলেন—আর অত্যন্ত সংযতভাবেই না বললেন। শ্রীনগরের কাশ্মীর...