আজ জগন্নাথ দেবের স্নান যাত্রা উৎসব,প্রথম বার স্নান যাত্রা উৎসব ঘিরে দীঘায় প্রস্তুতি তুঙ্গে,ইতিমধ্যেই স্নানযাত্রা উৎসবের প্রস্তুতি শুরু হয়েছে।সকাল ১১ টায় শুরু হবে স্নানযাত্রার রীতি,রীতি ও পুজো শেষে রাত ৮ টা পর্যন্ত ভক্তরা দর্শন করতে পারবেন শ্রী বিগ্রহের।
স্নান যাত্রার জন্যে ১০৮ তীর্থ থেকে আনা ১০৮ কলসি জল দিয়ে দিয়ে শুরু হবে দেবতাদের স্নান। এর পরেই নিয়ম মেনে দেবতাদের জ্বর আসে,এবং তারা নির্ধারিত কক্ষে বিশ্রাম নেবেন।
এবং ১৮ দিন পরে তারা সুস্থ হয়ে রথে চেপে যাবেন মাসীর বাড়ি।তবে প্রকৃতির মুখ ভার দীঘায়,তাও পর্যটকদের মধ্যে প্রবল উন্মাদনা পরিলক্ষিত হচ্ছে।

