সবংয়ে ভোটের আগে তৃণমূল অঞ্চল সভাপতিকে সোশ্যাল মিডিয়ায় হুমকি!

Follow
Follow

বিধানসভা ভোটের আগে ফের উত্তপ্ত পশ্চিম মেদিনীপুরের সবং (Sabang)। এবার সোশ্যাল মিডিয়ায় সরাসরি খু* নের হুমকি পেলেন তৃণমূলের অঞ্চল সভাপতি জয়দেব পাল। ‘নান্টু প্রধানের মতো পরিণতি হবে’—এমন হুমকির জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারী জয়দেব পাল (Joydeb Pal) সবং ব্লকের চাউলকুড়ি অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি। তাঁর অভিযোগ, গত ১৮ মার্চ রাতে একটি ফেসবুক পেজের কমেন্ট বক্সে তাঁকে উদ্দেশ্য করে হুমকিমূলক বার্তা পোস্ট করা হয়।

অভিযোগ অনুযায়ী, ‘গঙ্গা বর্মন’ নামে একটি ফেসবুক প্রোফাইল থেকে একাধিক মন্তব্য করে তাঁকে সরাসরি প্রাণনাশের হুমকি দেওয়া হয়। সেই কমেন্টে লেখা ছিল, ভোটের আগেই তাঁকে ‘শেষ করে দেওয়া হবে’ এবং ‘নান্টু প্রধানের মতো পরিণতি হবে’।

Advertisements

এই ঘটনা নজরে আসতেই আতঙ্কিত হয়ে পড়েন তৃণমূলের অঞ্চল সভাপতি জয়দেব পাল। এরপর তিনি সবং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন এবং নিজের নিরাপত্তার নিয়ে দাবি জানান। অভিযোগের সঙ্গে সোশ্যাল মিডিয়ার স্ক্রিনশটও জমা দিয়েছেন তিনি।

আরো তৃণমূল নেতার দাবি, এই ঘটনার পর থেকে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আর্জি জানিয়েছেন তিনি। অপরদিকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। ভোটের আবহে এমন হুমকির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রাও।

পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু হয়েছে। সংশ্লিষ্ট ফেসবুক প্রোফাইলের সত্যতা যাচাই করা হচ্ছে এবং অভিযুক্তকে চিহ্নিত করার চেষ্টা চলছে।

Amit
Amit
সাংবাদিকতার শুরু বছর পাঁচেক আগে। এই মুহূর্তে The Midnapore Times এর সিনিয়র এডিটর পদে কর্মরত। মূলত পশ্চিম মেদিনীপুর জেলার - ডেবরা, পিংলা ও সবং থানা এর সমস্ত খবর কভার করি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফলো করুন
সর্বশেষ সংবাদ

৫ নভেম্বর ৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ২ হাজার টাকা?...

রাজ্যের কৃষকদের জন্য আর্থিক সহায়তা নিয়ে বড় সিদ্ধান্ত নিল...

দীঘা ঢোকার মুখে বিকল তাম্রলিপ্ত, মাঝরাস্তায় আটকে ট্রেন!

Digha News: দিঘা স্টেশনে ঢোকার আগেই মাঝপথে দাঁড়িয়ে পড়ল...

মোবাইলে সিস্টেম আপডেট হতেই বিপত্তি? PNB অ্যাকাউন্ট থেকে উধাও...

Chandrakona Cyber Fraud: মোবাইলে আচমকা ‘সিস্টেম আপডেট’ শুরু হওয়ার...

স্কুলে ফিরছে পাশ-ফেল? মোবাইল নিষিদ্ধের পক্ষে শুভেন্দু

West Bengal Pass Fail System: স্কুলে ফের পাশ-ফেল প্রথা...

হিন্দু দেবদেবী, প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীকে নিয়ে পোস্টের অভিযোগ, দাঁতনে গ্রেফতার কনটেন্ট...

Dantan: হিন্দু দেবদেবী, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের...

সবংয়ে টোটো থেকে উদ্ধার ৩ গরু, পাচারের অভিযোগে আটক

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ে টোটোতে...

‘কেউ কথা রাখেনি!’ নিরাপত্তা নিয়ে ক্ষোভ শিউলি সাহার, কেশপুরে...

Seuli Saha: রাজনৈতিক শিবির বদলের পরও কি স্বস্তিতে নেই...