১৭ বছরের ছেলেকে বিয়ে করতে আলিপুরদুয়ার থেকে সবংয়ে হাজির বিবাহিতা!

Follow
Follow

Sabang: ছোটবেলায় ছেলের নাম রাখা হয়েছিল ‘-’। কিন্তু সেই নামই যেন বাস্তবে রূপ নিল পরিবারের জীবনে। মাত্র ১৭ বছর বয়সেই এক নাবালককে বিয়ে করার দাবিতে আলিপুরদুয়ার থেকে পশ্চিম মেদিনীপুরের সবংয়ে হাজির হয়েছেন বছর ২৮-এর এক বিবাহিতা মহিলা। এই ঘটনাকে কেন্দ্র করে সবংয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পরিস্থিতি এতটাই জটিল আকার নিয়েছে যে, নিজের ছেলেকে সুরক্ষিত রাখতে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন খোদ মা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সবংয়ের বাসিন্দা (ওই ১৭ বছরের ছেলে) গত দুর্গাপুজোয় ঢাক বাজানোর কাজে আলিপুরদুয়ারে গিয়েছিল। সেখানেই ওই মহিলার সঙ্গে তাঁর পরিচয় হয়। অভিযোগ, সেই পরিচয় দ্রুতই ঘনিষ্ঠতায় পরিণত হয় এবং পুজোর পর থেকেই দু’জনের মধ্যে নিয়মিত যোগাযোগ চলতে থাকে।

কিন্তু ঘটনার মোড় ঘোরে সম্প্রতি। ওই বিবাহিতা মহিলা হঠাৎই সবংয়ের (ওই ১৭ বছরের ছেলে) বাড়িতে এসে উপস্থিত হন এবং নাবালককে বিয়ে করার দাবি জানান। পরিবারের তরফে এই প্রস্তাবে তীব্র আপত্তি জানানো হয়। কারণ (ওই ১৭ বছরের ছেলে) এখনও নাবালক এবং ওই মহিলা বিবাহিতা—যা আইনত সম্পূর্ণ অবৈধ।

Advertisements

পরিবারের অভিযোগ, আপত্তি সত্ত্বেও ওই মহিলা বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছেন এবং নাবালককে প্রলোভন দেখিয়ে বিয়েতে রাজি করানোর চেষ্টা করছেন। এর জেরে আতঙ্কে দিন কাটছে পরিবারের সদস্যদের।

এই পরিস্থিতিতে (ওই ১৭ বছরের ছেলে) মা সবংয়ের বিডিও-র কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাঁর বক্তব্য,“আমার ছেলে নাবালক। তাকে অবিলম্বে আইনিভাবে সুরক্ষায় নিয়ে কোনো সরকারি হোমে পাঠানোর ব্যবস্থা করা হোক। না হলে যে কোনও সময় তাকে ফুঁসলিয়ে নিয়ে যাওয়া হতে পারে।”

ঘটনাটি সামনে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Amit
Amit
সাংবাদিকতার শুরু বছর পাঁচেক আগে। এই মুহূর্তে The Midnapore Times এর সিনিয়র এডিটর পদে কর্মরত। মূলত পশ্চিম মেদিনীপুর জেলার - ডেবরা, পিংলা ও সবং থানা এর সমস্ত খবর কভার করি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফলো করুন
সর্বশেষ সংবাদ

৫ নভেম্বর ৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ২ হাজার টাকা?...

রাজ্যের কৃষকদের জন্য আর্থিক সহায়তা নিয়ে বড় সিদ্ধান্ত নিল...

দীঘা ঢোকার মুখে বিকল তাম্রলিপ্ত, মাঝরাস্তায় আটকে ট্রেন!

Digha News: দিঘা স্টেশনে ঢোকার আগেই মাঝপথে দাঁড়িয়ে পড়ল...

মোবাইলে সিস্টেম আপডেট হতেই বিপত্তি? PNB অ্যাকাউন্ট থেকে উধাও...

Chandrakona Cyber Fraud: মোবাইলে আচমকা ‘সিস্টেম আপডেট’ শুরু হওয়ার...

স্কুলে ফিরছে পাশ-ফেল? মোবাইল নিষিদ্ধের পক্ষে শুভেন্দু

West Bengal Pass Fail System: স্কুলে ফের পাশ-ফেল প্রথা...

হিন্দু দেবদেবী, প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীকে নিয়ে পোস্টের অভিযোগ, দাঁতনে গ্রেফতার কনটেন্ট...

Dantan: হিন্দু দেবদেবী, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের...

সবংয়ে টোটো থেকে উদ্ধার ৩ গরু, পাচারের অভিযোগে আটক

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ে টোটোতে...

‘কেউ কথা রাখেনি!’ নিরাপত্তা নিয়ে ক্ষোভ শিউলি সাহার, কেশপুরে...

Seuli Saha: রাজনৈতিক শিবির বদলের পরও কি স্বস্তিতে নেই...